By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ১০:১৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি
জনপথ

ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/০৯ at ৪:৩৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

প্রথমদিন ঝামেলা ছিল না খুব একটা। কিন্তু দ্বিতীয় দিনে ভোগান্তি পোহাতে হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট কেনার ক্ষেত্রে। সার্ভার জটিলতার কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট নিতে পারেননি অনেকে। যাত্রীরা জানিয়েছেন সকাল ৮টায় নির্ধারিত সময়ে চেষ্টা করেও সার্ভারে প্রবেশ করতে পারেননি। যারা প্রবেশ করতে পেরেছেন তারা পেমেন্ট অপশন পর্যন্ত যেতে পারেননি। দিনভর এই সমস্যা থাকায় অনেকে টিকিট নিতে পারেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন তারা। রেলওয়ের টিকিট বিক্রির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সহজ-সিনেসিস-ভিনসেন জেভি বলছে, টিকিট বিক্রির প্রক্রিয়ায় তেমন কোনো সমস্যা হয়নি। তবে সকাল থেকে বেশকিছু স্বয়ংক্রিয় আইপি থেকে সার্ভারে ঢোকার চেষ্টা করায় সাধারণ টিকিট প্রত্যাশীদের কিছু সমস্যা হয়েছে।
১৭ই এপ্রিলের টিকিট বিক্রির মধ্যদিয়ে শুক্রবার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। গতকাল দেয়া হয়েছে ১৮ই এপ্রিলের টিকিট।

টিকিট কালোবাজারি আর স্টেশনে গিয়ে টিকিট কাটার ভোগান্তির কথা চিন্তা করে এবার সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যদিও অনলাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে টিকিট না পাওয়ার একই ভোগান্তির কথা উঠছে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের টিকিট প্রত্যাশী যাত্রী মো. হাবীব বলেন, গতকাল সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মোবাইল এবং ল্যাপটপে চেষ্টা করেও তিনি টিকিট কেনার প্রক্রিয়া শেষ করতে পারেননি। লগইন করতে পারলেও টিকিট সিলেক্ট অপশন পর্যন্ত যাওয়া যাচ্ছিল না। সেখানে সিলেক্ট ইউর টিকিট অপশনে গিয়ে যেটাই সিলেক্ট করি, পারচেজ অপশনে যাওয়া যায় না। ১০টা পর্যন্ত চেষ্টা করেও টিকিট কিনতে পারিনি। সারা নামে আরেক যাত্রী বলেন, ট্রেনের আসন নির্বাচন হতে অনেক সময় লাগছিল। এরপর আবার ‘কনটিনিউ পারচেজ’ অপশনটা সবুজ হচ্ছিল না। হ্যাং হয়েছিল। অনেক পরে সবুজ হচ্ছিল। পরে ‘কনটিনিউ পারচেজ’ এ ক্লিক করলে ‘পেমেন্ট’ অপশনে না গিয়ে আরেকটা পেজ ওপেন হচ্ছিল। সেখানে ‘ওয়েটিং’ এ রাখা হয়েছে। কিছুক্ষণ পর পর সেখান থেকে ‘টাইম আউট’ অপশন আসছিল। এভাবে টানা দেড় ঘণ্টায় বার বার ওয়েবসাইটে প্রবেশ করে বহুবার চেষ্টার পর ৩টা টিকিট পেয়েছি। ‘বাংলাদেশ রেলওয়ে হেল্পলাইন’ নামে একটি ফেসবুক পেজেও সার্ভার সমস্যা এবং টিকিট কিনতে না পারার কথা জানিয়েছেন অনেকে।

সহজ-সিনেসিস-ভিনসেন জেভির ভাইস প্রেসিডেন্ট জুবায়ের আহমেদ বলেন, দুপুর সোয়া ১টা পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের সাড়ে ১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে। একদিনে টিকিট বিক্রি হয় ২৬ হাজারের বেশি। যাত্রীদের ভোগান্তির বিষয়ে সার্ভারে কোনো সমস্যা হয়নি, সার্ভারের যে সক্ষমতা সে তুলনায় হিট হয়নি। এটা হ্যাকিং না হলেও সার্ভারে কিছুটা জট তৈরি করছিল। আপাতত ম্যানুয়ালি আইপিগুলোকে চেক করে যেগুলো রিয়াল আইপি সেগুলোকে লগইন করতে দিচ্ছি। কাজটি আরও দ্রুত করতে আমাদের টিম একটা ফিল্টার অ্যাপ্লিকেশন তৈরি করছে। এর মাধ্যমে মেশিন জেনারেটেড লগইনগুলো ফিল্টার করতে পারবে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, যেহেতু একসঙ্গে অনেক লোক হিট করছে তাই সার্ভারে চাপ বাড়ছে। হয়তো সেই কারণে পেমেন্ট গেটওয়েতে আটকে যাচ্ছে। এটা স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যাবে। সকাল পর্যন্ত ১১ হাজার ৫৭০টি বিক্রি হয়েছে। পশ্চিমাঞ্চলের টিকিট এখনো অবিক্রিত রয়েছে। বর্তমানে যে সিস্টেম রয়েছে তাতে প্রতি মিনিটে একসঙ্গে ৮ হাজার লোক টিকিট কাটতে পারবে। সেখানে প্রতি মিনিটে যদি হিট পড়ে ১ লাখ, যেহেতু এখন পর্যন্ত ১৩ লাখ ৭০ হাজারের মতো হিট পড়েছে। এই কারণে হয়তো টিকিট কাটার হার কম।
ওদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তের দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হলেও সায়েদাবাদ ও গাবতলীতে বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রির ব্যস্ততা তেমন চোখে পড়েনি। সরজমিন রাজধানীর সায়েদাবাদ ঘুরে দেখা গেছে, শাকুরা পরিবহনের বেশকিছু আগাম টিকিট বিক্রি হলেও শ্যামলী, হানিফ, চাকলাদার, ইলিশসহ অধিকাংশ কাউন্টারে আগাম টিকিট বিক্রি হচ্ছে না। ইউনিক, সৌদিয়াসহ কয়েকটি কাউন্টারে টিকিট বিক্রি হলেও যাত্রীদের সাড়া কম।
ঈদের দু’দিন আগে ঢাকা থেকে বাড়ি যাবেন নীলফামারীর ডিমলার মো. রেজোয়ানুল হক। তিনি একটি বেসরকারি মাদ্রাসায় চাকরি করেন। গাবতলী এসে সহজেই অগ্রিম টিকিট পেয়েছেন। তার মতো উত্তরবঙ্গের অনেক যাত্রী সহজেই গাবতলীতে ঈদের টিকিট পেয়ে রীতিমতো খুশী। মিলছে ঈদের অগ্রিম টিকিট। গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অগ্রিম টিকিট সংগ্রহের কোনো চাপ নেই। অনেক যাত্রী অনলাইনে বাসের টিকিট সংগ্রহ করেছেন। অন্যদিকে পদ্মা সেতুর কারণে যাত্রীর চাপ কমেছে গাবতলীতে। আগে খুলনা, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইলের যাত্রীরা গাবতলী হয়ে বাড়ি ফিরতেন। তবে পদ্মা সেতু চালু হওয়ায় এসব জেলার মানুষ আর গাবতলী আসেন না। এসব অঞ্চলের যাত্রী সায়েদাবাদ থেকে পদ্মা সেতু হয়ে যাতায়াত করছেন। ফলে গাবতলী বাস টার্মিনালে সেই চিরচেনা ভিড় আর নেই।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে ৭৬ লাখ টাকার সরকারী খাস জমি উদ্ধার

কক্সবাজারে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৯

‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’

রাউজানের পাহাড়ী টিলায় কাঁঠালের গাছে গাছে প্রচুর কাঁঠাল ফল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ২০৩০ সালের মধ্যে ক্যান্সার ও হার্টের অসুখের টিকা আনছে মডার্না
পরবর্তী সংবাদ কাপ্তাই জেটিঘাট সাপ্তাহিক কলার হাটে ১২ লাখ টাকা বেচাবিক্রি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?