By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | সকাল ৯:৪৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পণ্য নিয়ে জব্বারের বলী খেলার বৈশাখী মেলায়
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > পণ্য নিয়ে জব্বারের বলী খেলার বৈশাখী মেলায়
আমাদের চট্টগ্রাম

পণ্য নিয়ে জব্বারের বলী খেলার বৈশাখী মেলায়

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/২৫ at ১২:১৬ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

দা, বঁটি, হাতপাখা, ফুলঝাড়ু ইত্যাদি গৃহস্থালি সামগ্রী। শিমুল তুলা থেকে শীতল পাটি, খাট পালং। কী নেই জব্বারের বলী খেলার বৈশাখী মেলায়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কুটির শিল্পসামগ্রী এনে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। সোমবার (২৪ এপ্রিল) বিকেল থেকে এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে সর্বজনীন এ মেলায় কেনাকাটার ধুম পড়েছে।
নানা বয়সী ক্রেতা। বেশিরভাগই নারী আর তরুণী। সংসারের টুকিটাকি পণ্যসামগ্রী কিনছেন তারা। রীতিমতো দরকষাকষি করে সেরা পণ্যটি কিনছেন হাসিমুখে।

সরেজমিন দেখা গেছে, সিনেমা প্যালেস মোড়ে কাঠের তৈরি সস্তা খাট, পালং, ওয়ারড্রব, আলনা, শোকেস ইত্যাদি পাওয়া যাচ্ছে। এরপর হাজারী গলির মুখ পর্যন্ত মৃৎশিল্প সামগ্রীর বিশাল পসরা। মৃৎশিল্প সামগ্রী আছে লালদীঘির মাঠের পেট্রল পাম্পের সামনেও। এবার মৃৎশিল্পসামগ্রীতে শৈল্পিক ছোঁয়া লেগেছে। বর্ণিল রঙের আঁচড়ে আকর্ষণীয় হয়ে উঠেছে ফুলদানি, মাটির ব্যাংক ইত্যাদি। শীতল পানির জন্য কিছু মাটির পাত্রে ট্যাব লাগানো দেখা গেছে। বরাবরের মতো বেশি বিক্রি হচ্ছে মাটির ব্যাংক, ফুলদানি, বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি, খেলনা ইত্যাদি।

 

প্রতি বছর মেলায় ঘুরে ঘুরে হাতপাখা বিক্রি করেন বাঁশখালীর খায়রুল বাশার। তিনি জানান, এ মেলার কিছু বিশেষত্ব আছে। যেমন প্রথম দুই দিন বিক্রেতারা বেশি দামে পণ্য বেচেন। শেষের দিন বলতে অনেকে লসেও বিক্রি করেন। আবার দিনের বেলা পুরুষদের ভিড় থাকে মেলায়। রাতে ও ভোরে নারীরা পছন্দের জিনিস কিনে নিয়ে যান স্বাচ্ছন্দ্যে।

সিলেটের বিখ্যাত শীতলপাটি বিক্রি হচ্ছে সোনালী ব্যাংকের সামনের কয়েকটি স্টলে। বিক্রেতারা জানান নকশা ও মান ভেদে দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে একেকটি শীতলপাটি। তবে শীতলপাটির সঙ্গে পাল্লা দিচ্ছে সস্তা প্লাস্টিকের মাদুর।

মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয় ফুল ঝাড়ু। হাজার হাজার ফুল ঝাড়ু বিক্রি হচ্ছে। মেলাফেরত বেশিরভাগ সংসারী মানুষের হাতেই দেখা গেছে ফুলঝাড়ু। এক জোড়া ফুলঝাড়ু ১৫০ টাকা থেকে শুরু করে আড়াইশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফুলের পরিপক্বতা, বাঁধাইয়ের মানের ওপর দাম নির্ভর করছে। আন্দরকিল্লা মোড়, জেল রোড, জেল গেইট, লয়েল রোড, পুরাতন গির্জা থেকে শুরু করে পুরো মেলা জুড়েই ফুলঝাড়ু ও হাতপাখা বিক্রি হচ্ছে।

ঢাকার কালীগঞ্জ থেকে পাটের তৈরি নয়ন ভূইয়া এসেছেন মেলায়। দোলনা, চেয়ার, পুতুল, শোপিস, টেবিল ম্যাট ইত্যাদি পঞ্চাশ পদের পণ্য নিয়ে স্টল সাজিয়েছেন তিনি। কালারফুল এসব পণ্য দেখে থমকে দাঁড়াচ্ছেন শৌখিন ক্রেতারা। পছন্দ হলেই শুরু দরকষাকষি।

রাউজানের নোয়াপাড়া থেকে মেলায় এসেছেন অজয় দেব। তিনি জানান, পাহাড়ি এলাকা থেকে ঝাড়ু তৈরির ফুল সংগ্রহ করে শহরেই বাঁধাই করা হচ্ছে। প্লাস্টিকের পাইপ, বেত, প্লাস্টিকের সুতা, অ্যালুমিনিয়ামের তার ইত্যাদি ব্যবহার করে ফুলঝাড়ু তৈরি হচ্ছে। তবে সব কিছুর মতো ফুলঝাড়ুর দামও এবার বেশি। নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী হওয়ায় একবছরের জন্য সাড়ে চারশ টাকায় ৬টি ফুলঝাড়ু কিনেছেন তিনি।

লালদীঘির মাঠের উত্তর প্রান্তে হাফডজনের মতো নাগরদোলা বসানো হয়েছে। নানা বয়সী মানুষ এসব নাগরদোলায় চড়তে ভিড় জমাচ্ছেন। যথারীতি লালদীঘির উত্তর-পশ্চিম প্রান্তে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারার স্টল রয়েছে। এসব চারায় ঝুলছে বাহারি আম, কমলা, লেবু, আমড়া, সফেদা ইত্যাদি। বৃক্ষপ্রেমীরা কিনছেন পছন্দের চারা।

লালদীঘির পশ্চিম-দক্ষিণ প্রান্তে আছে বেতের তৈরি সোফা, চেয়ার ইত্যাদি। এ ছাড়া বিভিন্ন ধরনের মোড়া বিক্রি হচ্ছে মেলায়।

মেডিক্যালের তৃতীয় বর্ষের ছাত্রী এনি নাথ জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতারা আসেন এ মেলায়। মেলায় প্রচুর মৃৎশিল্পসামগ্রী পাওয়া যায়। এসব কালেকশনে রাখা ঐতিহ্যের বিষয়। এ অঞ্চলের মানুষ বিশেষ করে শহর ও শহরতলীর মানুষ এক বছরের গৃহস্থালি সামগ্রী এ মেলা থেকে সংগ্রহ করেন।

মেলার ঘোষণা মঞ্চ থেকে মাইকে বারবার প্রচার করা হচ্ছে- মেলা কমিটি চাঁদা আদায় করে না। কেউ চাঁদা দাবি করলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার জন্য।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ঐতিহাসিক জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বালুর মঞ্চ তৈরিসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। পরদিন বুধবার (২৬ এপ্রিল) বিকেলে লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসব।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-কক্সবাজারসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক

চসিকের তত্ত্বাবধানে জমিয়তুল ফালাহ্ মসজিদে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৭টায়

ইপিজেডে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে মধ্যরাতে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা-গুলিবর্ষণ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ এসএসসি: এবার চট্টগ্রাম থেকে ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ শিক্ষার্থী
পরবর্তী সংবাদ আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ইরানে ফের মার্কিন হামলা
বিদেশ দেশে দেশে মে ২৬, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজারসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
আমাদের চট্টগ্রাম আবহাওয়া কক্সবাজার জনপথ বাংলাদেশ মে ২৬, ২০২৬
৯ জিলহজ, আজ পবিত্র হজ
ধর্ম ও জীবন লিড মে ২৬, ২০২৬
পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?