By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:৪৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নির্বাচন অনুষ্ঠানে নিজের ক্ষমতার কথা জানিয়ে দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > নির্বাচন অনুষ্ঠানে নিজের ক্ষমতার কথা জানিয়ে দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট
বিদেশ

নির্বাচন অনুষ্ঠানে নিজের ক্ষমতার কথা জানিয়ে দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৯/১৪ at ১০:২২ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

এবার নড়েচড়ে উঠলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনি নির্বাচন অনুষ্ঠান নিয়ে চিঠি লিখেছেন। তাতে জানিয়েছেন নির্বাচন অনুষ্ঠানের জন্য ৬ই নভেম্বর হতে পারে উত্তম সময়। তিনি আরও জানিয়েছেন, নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সংবিধান তাকে ক্ষমতা দিয়েছে। তার মতে, সারাদেশে একই তারিখে একযোগে হতে হবে ভোট। ৬ই নভেম্বর যদি নির্বাচন হয় তাহলে তা হবে পার্লামেন্ট বিলুপ্ত করার ৮৯তম দিন। তাতে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা পূরণ হবে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

বুধবার নির্বাচন কমিশনের কাছে এই চিঠি লিখেছেন ড. আলভি। তিনি বলেছেন, সংবিধানের ৪৮(৫) ধারা অনুযায়ী, পার্লামেন্ট বিলুপ্ত করার ৯০ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করার ও এ বিষয়ক কর্তৃত্ব তার আছে। প্রেসিডেন্ট আরও বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরামর্শক্রমে গত ৯ই আগস্ট জাতীয় পরিষদ হিসেবে খ্যাত পার্লামেন্ট ভেঙে দিয়েছেন তিনি।
চিঠিতে তিনি সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে চলার পরামর্শ দিয়েছেন।

এরপর প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে একটি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। তাতে তিনি নির্ধারণ করতে চান সাংবিধানিক বাধ্যবাধকতা এবং নির্বাচনের তারিখ।
প্রেসিডেন্টের পরামর্শ কী নির্বাচন কমিশন শুনবে! দৃশ্যত না। কারণ, নির্বাচন কমিশনের পাল্টা দৃষ্টিভঙ্গি আছে। সে অনুযায়ী পাকিস্তানের নির্বাচন কমিশনের অধীনে সাংবিধানিকভাবে নির্বাচন ও এ সংক্রান্ত আইন। তাই প্রেসিডেন্টের প্রস্তাবের জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে ২০২৩ শুমারির ফলে পার্লামেন্টের আসন পুনর্বিন্যাস করা হবে। ২০১৭ সালের নির্বাচনী আইনের ৫১(৫) এবং ১৭ ধারার অধীনে এ বিষয়ে কাজ এগিয়ে চলেছে।

আরও বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয় এবং সব প্রাদেশিক সরকারও একই মত পোষণ করেছে।

উপরন্তু পার্লামেন্টের নিম্নকক্ষ এবং সব প্রাদেশিক পরিষদের নির্বাচন একই দিনে অনুষ্ঠানে গুরুত্ব দেন প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। ওদিকে বুধবার কেন্দ্রীয় এবং প্রাদেশিক সব আইনমন্ত্রী সর্বসম্মতভাবে নির্বাচন কমিশনের স্বায়ত্তশাসন এবং কর্তৃত্বের প্রতি সম্মান জানিয়েছেন। তাদেরকে আহ্বান জানিয়েছেন পার্লামেন্টের আসন পুনর্বিন্যাস করে নির্বাচনের শিডিউল ঘোষণা করতে। রাজধানী ইসলামাবাদে তত্ত্বাবধায়ক সরকারের আইন ও বিচার বিষয়ক মন্ত্রী আহমেদ ইরফান আসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপর মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়া হয়েছে। তাতে নির্বাচন কমিশনকে একটি নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) নেতৃত্বাধীন জোট সরকার গত ৯ই আগস্ট জাতীয় পরিষদের সঙ্গে সিন্ধু ও বেলুচিস্তান প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়। এর ফলে নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সময় পায়। কিন্তু পার্লামেন্ট ভেঙে দেয়ার আগে সরকার কাউন্সিল অব কমন ইন্টারেস্ট (সিসিআই) নামে একটি মিটিংয়ে সর্বসম্মতভাবে ৭ম পপুলেশন অ্যান্ড হাউজিং সেনসাস ২০২৩ অনুমোদন করে। এর ফলে শুমারি সম্পন্ন হওয়ার ফলে পার্লামেন্টের আসন পুনর্বিন্যস্ত হবে। তারপর নির্বাচন হবে। তাতে ৯০ দিনের মধ্যে নির্বাচন করা অসম্ভব। ফলে নির্বাচন চলে যেতে পারে সামনের বছর ফেব্রুয়ারি বা মার্চে। এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ড. আরিফ আলভি ওই চিঠি লিখেছেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মহাকাশে কোরআন তিলাওয়াত করা প্রথম আফগান নভোচারী মোমান্ড আর নেই

জোড়া শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা!

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় নিহত ৩১

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
পরবর্তী সংবাদ সেপ্টেম্বরেই নতুন কর্মসূচির চিন্তা বিএনপি’র
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাই ১০ আর ই সেনা ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ২৯, ২০২৬
এমপি কাজলের প্রচেষ্টায় ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে
জনপথ কক্সবাজার জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৯, ২০২৬
বাকলিয়া থানার পলাশ হত্যা: ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ জুন ২৯, ২০২৬
রাউজানে জেঠাত ভাইয়ের হামলায় চাচাত ভাইয়ের মৃত্যু
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?