By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ৪:৩৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ফিলিস্তিনের সমর্থনে এশিয়ার দেশে দেশে র‍্যালি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ফিলিস্তিনের সমর্থনে এশিয়ার দেশে দেশে র‍্যালি
বিদেশ

ফিলিস্তিনের সমর্থনে এশিয়ার দেশে দেশে র‍্যালি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১০/১৪ at ৪:২৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ফিলিস্তিনের গাজায় ভয়াবহ বোমা হামলা, দখলদারিত্বের বিরুদ্ধে এশিয়ার দেশে দেশে সংহতি জানিয়ে র‌্যালি হয়েছে শুক্রবার। মালয়েশিয়াতে এমন র‌্যালিতে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, মুহিদ্দিন ইয়াসিন। রাজধানী কুয়ালালামপুরে তারা র‌্যালিতে অংশ নেন। এ সময় হামাসের আকস্মিক রকেট হামলার জবাবে ইসরাইলের নির্মম হামলার নিন্দা জানান তারা।

অন্যদিকে ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রতিবেশী ইন্দোনেশিয়ায় জুমার নামাজে বিশেষ প্রার্থনা হয় মসজিদে মসজিদে। র‌্যালি হয় রাজধানী জাকার্তা ও দেশের অন্যান্য স্থানে। এতে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় গ্রুপ ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে অংশ নেয়।

শুক্রবার পাকিস্তানের মসজিদগুলো ছিল কানায় কানায় পূর্ণ। এদিন জামায়াতে ইসলামী, জমিয়তে উলেমায়ে ইসলাম সহ ছোট ছোট কিছু গ্রুপ দেশজুড়ে বিক্ষোভ করেছে। এতে অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্যানার ও প্লাকার্ড। তাতে ছিল পবিত্র আল আকসা মসজিদ ও হামাস নেতাদের ছবি।

তারা ‘লাব্বাইক ইয়া গাজা’ স্লোগান দেন। স্লোগান দেন- ইসরাইল দখলদার বাহিনী। ইসরাইল ও যুক্তরাষ্ট্র নিপাত যাক। বাংলাদেশে জুমার নামাজের পর রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তায় হাজার হাজার মুসল্লি র‌্যালি করেন। এসব র‌্যালি থেকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান নেতারা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের হামলায় সমর্থন দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমালোচনা করেন তারা।
ভারতের দক্ষিণের রাজ্য তেলাঙ্গানার রাজধানী শহর হায়দরাবাদে ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশের জন্য কিছু মানুষ জমায়েত হলে সেখান থেকে একদল মানুষকে আটক করে স্থানীয় পুলিশ। স্থানীয় বিভিন্ন ছাত্র সংগঠন এই বিক্ষোভের আয়োজন করেছিল। তারা তেল আবিবের বিরুদ্ধে স্লোগান দেয়। পুলিশ কর্মকর্তারা বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ করার কোনো অনুমতি নেয়নি তারা।

ওদিকে আফগানিস্তানে রাজধানী কাবুল সহ বিভিন্ন প্রদেশে বিশাল বিশাল সব র‌্যালি হয়েছে। এতে অংশগ্রহণকারীরা ইসরাইলি হামলার নিন্দা জানান। মুসলিম নেতাদের কণ্ঠকে জোরালো করার আহ্বান জানানো হয়। ফিলিস্তিনিদের রক্ষা করার আবেদন জানানো হয়।

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের বাদগামেও র‌্যালি হয়েছে। গাজার মানুষদের সুরক্ষার জন্য প্রার্থনা করেন কমপক্ষে ২০০ বিক্ষোভকারী। তারা এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিরোধী স্লোগান দেন। চিৎকার করে তারা বলেন, গাজার যোদ্ধারা আমরা আছি আপনাদের পাশে।

নিসার হোসেন নামে একজন বিক্ষোভকারী বলেন, বছরের পর বছর ধরে গাজায় বসবাসকারীদের সঙ্গে অমানবিক সহিংসতা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তাদের আত্মরক্ষার অধিকার আছে। দখলদারিত্বের অবসান ঘটানোর অধিকার আছে। আঞ্চলিক রাজধানী শ্রীনগরে শুক্রবার প্রধান জামিয়া মসজিদে জমায়েত হয়ে নামাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ওদিকে ইসরাইলি অ্যাকশনের নিন্দা জানাতে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজের প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া প্যালেসটাইন অ্যাডভোকেসি নেটওয়ার্ক। এক বিবৃতিতে তারা বলেছে, বেসামরিক স্থাপনায় ইসরাইলের হামলার বিষয়ে সতর্কতা দিয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা। কথা বলা হচ্ছে সামষ্টিক শাস্তি, যুদ্ধাপরাধ নিয়ে। মানবিক পরিস্থিতি এরই মধ্যে ভয়াবহ হয়ে উঠেছে। বিবৃতিতে তারা বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পক্ষে অব্যাহতভাবে কথা বলে যাচ্ছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। ইসরাইলের সামরিক অভিযানকে যথার্থতা দেয়া কঠিন। ইসরাইলকে বিরত থাকার পরামর্শ দেয়া থেকে বিরত থাকার কারণে পররাষ্ট্রমন্ত্রী সমালোচিত হচ্ছেন। বুধবার ‘ইসলাম ইন কোরিয়া’ নামের একটি অধিকার বিষয়ক গ্রুপ দক্ষিণ কোরিয়াতে ফিলিস্তিনের পক্ষে র‌্যালি করেছে। গাজায় ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মহাকাশে কোরআন তিলাওয়াত করা প্রথম আফগান নভোচারী মোমান্ড আর নেই

জোড়া শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা!

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় নিহত ৩১

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ তলে তলে কিছুই হয় নাই: ফখরুল
পরবর্তী সংবাদ মারা গেলো চিড়িয়াখানার নোভা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?