By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | হেমন্তকাল | রাত ৩:০৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নির্বাচন কখনো হালকাভাবে নেওয়ার বিষয় নয়
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জাতীয় > নির্বাচন কখনো হালকাভাবে নেওয়ার বিষয় নয়
জাতীয়

নির্বাচন কখনো হালকাভাবে নেওয়ার বিষয় নয়

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০১/০২ at ৪:৫০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

নির্বাচন কখনো হালকাভাবে নেওয়ার বিষয় নয়—মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘যতদূর সম্ভব নির্বাচনটাকে দৃশ্যমানভাবে স্বচ্ছ করতে হবে। নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। আন্তর্জাতিক কমিউনিটির কাছে আমাদের দেখাতে হবে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।’

গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিচারকদের নির্বাচনে সহিংসতা বন্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে কিছুটা উত্তাপ হবে, কিছুটা গণ্ডগোল হতে পারে, কিছুটা সহিংসতা হতে পারে। এগুলো খুব বেশি ধর্তব্যের মধ্যে পড়ে না। কিন্তু যেটা অসামান্য সহিংসতা সেটা অবশ্যই প্রতিরোধ করতে হবে। কিছু কিছু সহিংসতা হচ্ছে। সহিংসতাকে কোনোভাবেই বরদাস্ত করা উচিত নয়। কারণ এটা জনমনে ভীতির সৃষ্টি করে। আমরা কখনো রক্ত দেখতে চাই না। এজন্য এটা কঠোরভাবে নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়েছি।’

সিইসি বলেন, ‘অনেক সময় কূটনীতিকরা এসে আমাদের বলেন, নির্বাচনটা ভালো হতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। এ কথা বলার অধিকার ওনাদের রয়েছে। আন্তর্জাতিক কমিউনিটির অংশ হিসেবে এ দাবি তারা করতেই পারেন। নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল, পেশিশক্তির ব্যবহার, কালোটাকা বিতরণসহ নানা ধরনের অনিয়ম হয়। এগুলো প্রতিরোধ করে নির্বাচনটাকে দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। বিশ্বাসযোগ্য করে তুলতে হবে।’

ভোটারদের মধ্যে নির্বাচনের বিষয়ে একটি আস্থাহীনতা তৈরি হয়েছে স্বীকার করে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় গেলে ভোটাররা প্রশ্ন করেন আমরা ভোট দিতে পারব তো! যে কোনো কারণেই একটা অনাস্থার সৃষ্টি হয়েছে। ২০১৪ সালের নির্বাচনের আগে সেটা প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হয়েছিল। যে কারণে সেটা ভোটদানে সর্বজনীন হয়ে ওঠেনি। সেখানে সহিংসতা হয়েছিল। ২০১৮ সালের নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়েছে এবং শান্তিপূর্ণ হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেই নির্বাচন নিয়েও বিতর্ক উত্থাপিত হয়েছিল। বিতর্কের অবস্থাটা জানি না, কিন্তু বিতর্ক হয়েছে। পাবলিক পারসেপশনটা ইতিবাচক হয়নি, এটাই সত্য।’

সিইসি আরও বলেন, অনেকেই বলেন উনারা যদি নির্বাচনটা তিন মাস পিছিয়ে দিতেন, তাহলে ভালো হতো। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা হয়নি। প্রথমত, তিন মাস পিছিয়ে দেওয়ার কোনো রকম এক্তিয়ার নির্বাচন কমিশনের নেই। অনেকেই একটি বিভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে পড়েন, মনে করেন নির্বাচন কমিশন অসীম ক্ষমতার অধিকারী; প্রয়োজনে তিন মাস, তিন বছর বা ৩০ বছর পিছিয়ে দিতে পারে; এগুলো সত্য নয়।

ভোটের দিন ফুল স্পিডের ইন্টারনেট থাকবে :ভোটের দিন সব অপারেটরের ইন্টারনেট ফুল স্পিডে থাকবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম। গতকাল সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আগের দিন ৬ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানাবেন বলেও তথ্য দেন ইসি সচিব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দুর্গম এলাকার ফলাফল হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ: দুর্গম এলাকার ভোটের ফলাফল ভেরিফাইড হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসির উপসচিব মো. আতিয়ার রহমান বিষয়টি বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠান। এর আগে ২৫ জেলার ৭২টি এলাকাকে দুর্গম ঘোষণা করে নির্বাচন কমিশন।

ভোটের নিরাপত্তা পরিকল্পনা জানল যুক্তরাষ্ট্রের দুই পর্যবেক্ষক সংস্থা :নির্বাচন কমিশন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা জানল যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনি পর্যবেক্ষক সংস্থা আইআরআই ও এনডিআই। সোমবার সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের দুই সংস্থার সঙ্গে বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের মিটিং হয়েছে। বৈঠকে তারা নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছিল। আমাদের নিরাপত্তা পরিকল্পনা ও নির্বাচনি মালামাল কীভাবে পৌঁছাবে; কোড অব কন্ডাক্টে মাইনরিটি ইস্যুগুলো আছে কি না, এসব নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত বিষয় তারাও মিডিয়াকে বলবে না। আমাদেরও বলতে না করেছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, আনিসুর রহমান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ উপস্থিত ছিলেন। অন্যদিকে বৈঠকে অংশ নেওয়া ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর সদস্যরা হলেন মিসেস নাতাশা রথচাইল্ড, মি. ইভো পেন্টচেভ, মিসেস মারিয়াম তাবাতাদজে, মি. ক্রিস্পিন কাহেরু এবং মি. নিনাদ মারিনোভিক।

২ কোটি টাকা চায় পররাষ্ট্র মন্ত্রণালয় : এদিকে পর্যবেক্ষকদের দেখভালের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে ২ কোটি টাকা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্বাচন সহায়তা সেলের পরিচালক সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের কাছে এমন চিঠি দিয়েছেন। চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের জন্য অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, এবারের নির্বাচনে প্রায় ৩০০ জনের মতো বিদেশি নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তবে নির্বাচন কমিশন যাদের আমন্ত্রণ জানিয়েছে তাদের স্থানীয় সব ব্যয় বাংলাদেশ নির্বাচন কমিশন বহন করবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বৃহত্তর জোট গঠনে আরও সময় নিচ্ছে এনসিপি : সারজিস আলম

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতের সঙ্গে বৈঠকে যে বিষয়ে কথা হলো আইআরআই প্রতিনিধি দলের

কোনো ফ্যাসিবাদের কাছে মাথা নত করবো না: শিবির সভাপতি

সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫৬৫

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আদালত বর্জন করে সুপ্রিম কোর্ট বারে বিএনপিপন্থি আইনজীবীদের অবস্থান
পরবর্তী সংবাদ ফটিকছড়িতে ১৪২ ভোট কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ২২টি কেন্দ্র!
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা
জেলা উপজেলা জনপথ শহর থেকে দূরে ডিসেম্বর ৪, ২০২৫
‘ভোট কেন্দ্রকে শতভাগ সিসিটিভির আওতায় আনতে হবে’
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি ডিসেম্বর ৪, ২০২৫
লালদিঘীর মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টলাবাসী মুখিয়ে আছেন: মাওলানা মুহাম্মদ শাহজাহান
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি লিড ৩ ডিসেম্বর ৪, ২০২৫
চট্টগ্রাম–১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে ডিসেম্বর ৪, ২০২৫
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?