By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বসন্তকাল | রাত ৮:৩৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রাম প্রেস ক্লাবের পরিবারিক সম্মিলন অনুষ্ঠিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > গণ মাধ্যম > চট্টগ্রাম প্রেস ক্লাবের পরিবারিক সম্মিলন অনুষ্ঠিত
গণ মাধ্যম

চট্টগ্রাম প্রেস ক্লাবের পরিবারিক সম্মিলন অনুষ্ঠিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৫/০২ at ১০:৪৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার (১ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের পরিবারিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। নগরের ফয়’স লেক ও সি-ওয়ার্ল্ডে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক সদস্য এবং তাদের পরিবারবর্গ অংশ নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়।

প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানমালায় ছিল রাইডস উপভোগ, নৌকাভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, কথামালা, চা- নাস্তা, নৈশভোজ ও র‌্যাফল ড্র।

বক্তারা বলেন, পেশাগত ব্যস্ততার কারণে সাংবাদিকরা পরিবারকে খুব একটা সময় দিতে পারেন না। এ ধরনের পারিবারিক সম্মিলন করা গেলে নিজেদের পরিবারের পাশাপাশি সদস্যদের পরিবার একসঙ্গে আনন্দে মেতে উঠতে পারেন। এতে মানসিক প্রশান্তি আসে। নতুন উদ্যমে কাজ করার স্পৃহা জাগে।

সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে সদস্যদের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রেস ক্লাবকে স্বাবলম্বী করতে নানা উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সৃজনশীল অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আগামীতেও আরো নতুন কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।

দেবদুলাল ভৌমিক বলেন, এই মিলনমেলায় সদস্যরা তাদের পরিবার নিয়ে মেতে উঠেছে-এটাই আমাদের সার্থকতা। পারিবারিক সম্মিলনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে দিনটি উপভোগ করেছেন।

যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, পারিবারিক সম্মিলন উদযাপন কমিটির আহবায়ক ও প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, সম্মিলন উপকমিটির সদস্যসচিব এবং প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান।

এ সময় সম্মিলন উপকমিটির যুগ্ম আহবায়ক ও প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মো. আইয়ুব আলী ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রত্যয় বড়ুয়া অভি, জিয়াউদ্দিন বাদশা, জুলি, লিজা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সুবল বড়ুয়া এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের সহধর্মিণী কান্তা দে ও প্রেস ক্লাব সদস্য ঋত্বিক নয়নের সহধর্মিণী সুবর্ণা দাশ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ফটোসাংবাদিকরা সমাজের নানা গুরুত্বপূর্ণ ঘটনার নীরব সাক্ষী: মোস্তাফিজুর রহমান

সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গণমাধ্যম রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’, স্বচ্ছতা-জবাবদিহিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: তথ্যমন্ত্রী

খাগড়াছড়ি প্রেসক্লাব’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে রুপক, সোহেল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাঙ্গামাটিতে বজ্রপাতে ৩জন নিহত
পরবর্তী সংবাদ ২০০ তরমুজ জব্দ করে এতিমখানায় বিতরণ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চ্যাম্পিয়নস লিগ: ম্যানচেষ্টার সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ
খেলা মার্চ ১২, ২০২৬
শপথ নিলেন স্পিকার-ডেপুটি স্পিকার
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মার্চ ১২, ২০২৬
রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মার্চ ১২, ২০২৬
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলছে
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড মার্চ ১২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?