By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | হেমন্তকাল | সন্ধ্যা ৭:৫৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মালয়েশিয়ান ১ নাম্বার অটোমোবাইল ব্র্যান্ড পেরোডুয়া গাড়ি এখন বাংলাদেশে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > অর্থ-বাণিজ্য > মালয়েশিয়ান ১ নাম্বার অটোমোবাইল ব্র্যান্ড পেরোডুয়া গাড়ি এখন বাংলাদেশে
অর্থ-বাণিজ্য

মালয়েশিয়ান ১ নাম্বার অটোমোবাইল ব্র্যান্ড পেরোডুয়া গাড়ি এখন বাংলাদেশে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৫/১২ at ১০:০১ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

দেশ ও মানুষের প্রতি ভালোবাসা থেকে পিএইচপি গ্রুপ দেশেই বিনিয়োগ করে থাকে:সুফি মিজানুর রহমান
দেশ ও মানুষের প্রতি ভালোবাসা থেকে পিএইচপি গ্রুপ দেশেই বিনিয়োগ করে থাকে বলে জানিয়েছেন পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। ‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি’ স্লোগানে মালয়েশিয়ান এক নাম্বার অটোমোবাইল ব্র্যান্ড পেরোডুয়া গাড়ির বাংলাদেশে যাত্রা শুরু উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে পিএইচপি অটোমোবাইল লিমিটেড। আয়োজক প্রতিষ্ঠানটি দেশে মালয়েশিয়ান পেরোডুয়া গাড়ির বাজারজাত করবে।

অনুষ্ঠানে সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত পিএইচপি গ্রুপের সুনাম অক্ষুণ্ন আছে। এতোটা স্বচ্ছতার ভিত্তিতে কাজ করেছি যে, শুরু থেকে এখন পর্যন্ত কোম্পানির কোনো ফাইলে কেউ লাল দাগ দিতে পারেনি। কোনো দিন চেক ডিজঅনার হয়নি। ঋণ নিয়ে পরিশোধে বিলম্ব অথবা সমস্যা দেখিয়ে ঋণের টাকা কম দেওয়ার সুপারিশও চাওয়া হয়নি। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তাই দেশেই বিনিয়োগ করি।

দেশের টাকা মানুষ বিদেশে পাচার করে কেন– এমন প্রশ্ন রেখে পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা বলেন, যে টাকা বিদেশে পাচার হয়েছে, সেই টাকা যদি দেশে বিনিয়োগ হতো তাহলে দেশের অর্থনীতি কোথায় যেতো!’ পিএইচপি গ্রুপের সবকিছু ভালোবাসার কারণে সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন সুফি মিজানুর রহমান।

তিনি বলেন, প্রত্যেকে আমাদের ভালোবেসেছেন। আমাদের সহযোগিতা করেছেন। আমরা যদি প্রত্যেকে নিজের জীবনে ভালোবাসা প্রয়োগ করতে পারি তাহলে এই পৃথিবী স্বর্গভূমি হবে।

অনুষ্ঠানে ফ্যামিলির সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পেরোডুয়া গাড়ি দেশের বাজারে আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের বাজারে প্রায়ই রিকন্ডিশন গাড়ি আমদানি হয়। এখন ক্রেতারা ব্র্যান্ড নিউ গাড়ি পাবে। এটা আনন্দের খবর। এটা পিএইচপির ভালো উদ্যোগ।

এসময় ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম জানান, এমন উদ্যোগে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। তিনি পিএইচপি গ্রুপের সফলতা কামনা করেন।

পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমির হোসেন সোহেল বলেন, আমার বাবা আমাদের সব ভাইকে ব্যবসা শিখিয়েছেন। বাবার উৎসাহ ও শিক্ষা নিয়ে আমরা সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করি। আমাদের বিশ্বাস পেরোডুয়া গাড়িও দেশে ভালো সুনাম অর্জন করবে। পিএইচপি অটোমোবাইল্‌ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ বলেন, পেরোডুয়া মালয়েশিয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ডের গাড়ি। এর সুনাম রয়েছে। ইঞ্জিন ও যন্ত্রাংশের মান অনেক ভালো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বক্তব্য দেন, পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমির হোসেন সোহেল, পিএইচপি অটোমোবাইল্‌ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ প্রমুখ। অনুষ্ঠানে দেশের শিল্পপতি এবং ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, মালয়েশিয়ান পেরোডুয়ার গাড়ির ছয়টি মডেল রয়েছে। সবগুলো মডেল নিয়েই কাজ করছে পিএইচপি অটোমোবাইল্‌ লিমিটেড। প্রাথমিকভাবে পিএইচপির কারখানায় চারটি মডেলের পেরোডুয়া গাড়ি ও এসইউভি সংযোজন করা হবে। সেগুলো বাংলাদেশের বাজারে বিক্রি করা হবে। একইসঙ্গে অন্যান্য ব্র্যান্ডগুলোও শিগগিরই সংযোজন এবং চালু করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, ৬০ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে গত ১৬ বছর ধরে মালয়েশিয়ার শীর্ষ ব্র্যান্ড পেরোডুয়া। বাংলাদেশের বাজার খুব শীঘ্রই তারা দখল করতে পারবে বলে আশা করা হচ্ছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে যে দামে

অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এলো নভেম্বরে

বিশ্ববাজারে নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’

রেমিট্যান্স: নভেম্বরের ২৪ দিনে এলো ২৩৫ কোটি ডলার

(শুক্রবার, ২১ নভেম্বর) থেকে বিক্রি হবে নতুন দামে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বেশরম শিরোনামে গীতিকার ফকির এবার গাইলেন গান
পরবর্তী সংবাদ টস হেরে আগে ব্যাটিং
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

লি‌বিয়া থে‌কে দে‌শে ফির‌লেন আরও ৩১০ বাংলাদেশি
জনপথ জাতীয় লিড ৩ ডিসেম্বর ৫, ২০২৫
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপ্তাইয়ে বিশেষ প্রার্থনা
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি রাজনীতি লিড ৩ শহর থেকে দূরে ডিসেম্বর ৫, ২০২৫
পটিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পটিয়া বিএনপির দোয়া মাহফিল
জেলা উপজেলা জনপথ রাজনীতি লিড ৩ শহর থেকে দূরে ডিসেম্বর ৫, ২০২৫
গত ২৪ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০
জনপথ জাতীয় স্বাস্থ‍্য ডিসেম্বর ৫, ২০২৫
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?