By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | হেমন্তকাল | রাত ৮:৩৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের গ্লোবাল রাউন্ডে অংশ নিতে চীনে বাংলাদেশ দল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রযুক্তি > হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের গ্লোবাল রাউন্ডে অংশ নিতে চীনে বাংলাদেশ দল
প্রযুক্তি

হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের গ্লোবাল রাউন্ডে অংশ নিতে চীনে বাংলাদেশ দল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৫/২২ at ৭:১৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন ২০২৩-২৪ এর আঞ্চলিক পর্বে বিজয়ের পর গ্লোবাল রাউন্ডে অংশ নিতে চীন সফরে যাচ্ছে বাংলাদেশ দল। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন শিক্ষার্থীর এই দলটি গতরাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। এই তিন শিক্ষার্থী হলেন শুভম আগরওয়ালা, রাকেশ কর এবং মো: মাজহারুল ইসলাম।

এর আগে এই দলটি ইন্দোনেশিয়ার জাকার্তায় হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের এশিয়া প্যাসিফিক (এপিএসি) রাউন্ডে ১৪টি দেশের ছয় হাজার ৪০০ জন শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে তৃতীয় স্থান অর্জন করে। এরই ধারাবাহিকতায় তাঁরা চীনের শেনঝেনে চূড়ান্ত পর্বে অংশ নিতে যাচ্ছে। চূড়ান্ত এই পর্বে ৪০টি দেশ থেকে ৫২০ জনের বেশি শিক্ষার্থী ও ১৭০ জন শিক্ষক অংশ নিচ্ছেন। এই চূড়ান্ত পর্ব মূলত একটি দলীয় প্রতিযোগিতা যেখানে ১৭৪টি দল রয়েছে এবং তাঁরা নেটওয়ার্ক ট্র্যাক, ক্লাউড ট্র্যাক, কম্পিউটিং ট্র্যাক ও ইনোভেশন ট্র্যাক; এই চারটি আলাদা- আলাদা ট্র্যাকে প্রতিযোগিতা করবে। নেটওয়ার্ক ট্র্যাকে অন্য ৫১টি দলের সাথে প্রতিযোগিতা করবে বাংলাদেশ।

প্রতিযোগিতার পাশাপাশি ছয় দিনের এই সফরে অংশগ্রহণকারীরা প্রযুক্তি ও সাংস্কৃতিক মতবিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ, হুয়াওয়ের রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টার এবং প্রধান কার্যালয় পরিদর্শন, এবং চীনের ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবে।

হুয়াওয়ে সাউথ এশিয়ার বোর্ড মেম্বার লি জংশেং বলেন, “আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছি। হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন এর মধ্যে একটি। শুরু থেকেই খুব অল্প সময়ের মধ্যে এটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশী শিক্ষার্থীদেরকে গ্লোবাল ফাইনালে উঠতে দেখে আমি খুবই আনন্দিত। আমি ফাইনালে তাদের সাফল্য কামনা করি।”

রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জি. মো. জাহাঙ্গীর আলম বলেন, “হুয়াওয়ের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ইতোমধ্যেই তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ পেয়েছে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। আমার ছাত্রদেরকে চূড়ান্ত পর্যায়ে যেতে দেখে খুবই খুশি হয়েছি। চূড়ান্ত পর্বে তারা অনেক দেশের অংশগ্রহণকারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমি তাদের সাফল্য কামনা করি।”

দেশে একটি শক্তিশালী আইসিটি ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়ে হুয়াওয়ে দ্বিতীয় বারের মতো বাংলাদেশে হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতা আয়োজন করেছে। গত অক্টোবরে শুরু হওয়া এবারের প্রতিযোগিতায় ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে ১০০০ এর ও বেশি শিক্ষার্থী অংশ নেয়। হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন শুরুর পর এবারই প্রথম সরাসরি এতো বড় আয়োজনের মাধ্যমে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও জ্ঞান আরও বৃদ্ধি করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের রূপান্তর গতিশীল করতে এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে হুয়াওয়ে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বিশ্বব্যাপী যুদ্ধবিমানের ইতিহাস রচনা করলো তুরস্ক

জাপানের বাজারে এলো মানব ওয়াশিং মেশিন

ওয়াটার-রেজিজট্যান্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল রিয়েলমি সি৮৫ সিরিজ

এক্স–এ নতুন ‘অ্যাবাউট দিস অ্যাকাউন্ট’ ফিচার চালু

গুগল নিয়ে এলো নতুন এআই হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং সেন্টার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হাসানুল করিম মানিকের স্মরণসভা
পরবর্তী সংবাদ আনারের লাশ কেটে লাগেজে ভরে দুই পুরুষ ও এক নারী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা কেউ বানচাল করতে পারবে না: রাশেদ খান
জনপথ জাতীয় রাজনীতি লিড ৩ ডিসেম্বর ৫, ২০২৫
ব্রাদার্সকে উড়িয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো কিংস
জনপথ খেলা ডিসেম্বর ৫, ২০২৫
লি‌বিয়া থে‌কে দে‌শে ফির‌লেন আরও ৩১০ বাংলাদেশি
জনপথ জাতীয় লিড ৩ ডিসেম্বর ৫, ২০২৫
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপ্তাইয়ে বিশেষ প্রার্থনা
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি রাজনীতি লিড ৩ শহর থেকে দূরে ডিসেম্বর ৫, ২০২৫
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?