By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | শীতকাল | রাত ১:২৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘‘স্বৈরাচার হাসিনা বিশ্বের যে প্রান্তে থাকুক, তার বিচার হবেই’’’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > ‘‘স্বৈরাচার হাসিনা বিশ্বের যে প্রান্তে থাকুক, তার বিচার হবেই’’’
রাজনীতি

‘‘স্বৈরাচার হাসিনা বিশ্বের যে প্রান্তে থাকুক, তার বিচার হবেই’’’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/০৭ at ৮:২০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়কসম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এবং জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা বিশ্বের যে প্রান্তে, যেখানে গিয়েই লুকিয়ে থাকুক না কেন, ছাত্র-জনতার ওপর গণহত্যার দায়ে তাকে দেশে এনে জাতির সামনে বিচার করা হবে।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ আন্দোলনে নিহত রূপনগর ও ইস্টার্ন হাউজিং এলাকায় মো. আনোয়ার, মো. মোমেন ও যুবদল নেতা মহিউদ্দিনের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

এ সময় আমিনুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতদের পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিকভাবে সহায়তা প্রদান করেন।

বিএনপির এ নেতা বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ছাত্র-জনতার গণআন্দোলনে গুলি করে ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে।

তিনি বলেন, অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক গত ১৭ বছরে যত গুম-খুন ও হত্যা করা হয়েছে এবং এই হত্যা ও গুম-খুনের পরিকল্পনার সাথে যারা জড়িত, তাদের প্রত্যেকের বিচার করা হবে।

সাবেক ফুটবলার আমিনুল হক বলেন,গত ১৭ বছর বাংলাদেশের মানুষ সত্য কথা বলতে পারেননি। সাংবাদিক ভাইয়েরা তারা সত্য কথা প্রকাশ করতে পারেননি। আপনি আমি সত্য কথা বললেই আমাদের মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন ও রিমান্ডের নামে শারীরিক নির্যাতনের স্বীকার হতে হয়েছে।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমাদের দেশ আজ নতুনভাবে স্বাধীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই স্বাধীন বাংলাদেশে আমরা সত্য কথা বলতে পারছি, স্বাধীন ভাবে চলতে পারছি। এটাই হচ্ছে আমাদের জন্য বড় অর্জন।

বিএনপি অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে উল্লেখ করে দলটির এই নেতা বলেন, গত ১৭ বছর ধরে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনে ভোট দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকার জনগণের কথা মতো চলবে। বাংলাদেশের জনগণের কাছে থাকবে তার জবাবদিহিতা।

স্বৈরাচার আওয়ামী সরকারের দোসররা এখনও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা আর কোন দূর্নীতিবাজ, লুটতরাজ, দখলদারি স্বৈরাচারী সরকার বাংলাদেশে হউক তা দেখতে চাই না, বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান নেই। স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সবশেষ তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর এলাকায় ছাত্র-জনতার গণআন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রয়েছে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক উত্তরার বিএনপি নেতা হাজী মোস্তফা জামান, আখতার হোসেন, ঢাকা মহানগর সাবেক সদস্য হাজী মো. ইউসুফ,ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী, মাহাবুব আলম মন্টু, শ্রমিকদল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব কামরুজ্জামান,সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ,প্রচার সম্পাদক আহসানুল হক চৌধুরী,পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, যুগ্ম আহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, থানা সদস্য আশরাফুল ইসলাম,মো. ইউসুফ মাদবর,৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন সাধারণ সম্পাদক খোকন মাদবর সিনিয়র সহসভাপতি ইমরান মুন্সিসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রামে তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে: এরশাদ উল্লাহ

রাউজানে সেনাক্যাম্প স্থাপনসহ সুন্নী জোটের ৬ দফা দাবি

চট্টগ্রামে তারেক রহমানের আগমন ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে

বেগম জিয়ার মাগফিরাত কামনায় সরফভাটা ২ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের দোয়া মাহফিল

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ: আসলাম চৌধুরী

টেগ্গড ‘‘স্বৈরাচার হাসিনা বিশ্বের যে প্রান্তে থাকুক, তার বিচার হবেই’’’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানির নিচে, পর্যটনে নেতিবাচক প্রভাব পড়ছে
পরবর্তী সংবাদ ত্বকী-সাগর-রুনী-তনুসহ সব হত্যাকণ্ডের সুষ্ঠু বিচারের দাবি সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জানুয়ারি ২১, ২০২৬
৮ ইউএনওকে বদলি
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জানুয়ারি ২১, ২০২৬
রোগীদের সুস্থতায় নার্সদের দক্ষতা গুরুত্বপূর্ণ: মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জনপথ লিড ৩ স্বাস্থ‍্য জানুয়ারি ২১, ২০২৬
চট্টগ্রামে তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে: এরশাদ উল্লাহ
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জানুয়ারি ২১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?