By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | শীতকাল | রাত ৪:০১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ত্বকী-সাগর-রুনী-তনুসহ সব হত্যাকণ্ডের সুষ্ঠু বিচারের দাবি সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জাতীয় > ত্বকী-সাগর-রুনী-তনুসহ সব হত্যাকণ্ডের সুষ্ঠু বিচারের দাবি সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের
জাতীয়

ত্বকী-সাগর-রুনী-তনুসহ সব হত্যাকণ্ডের সুষ্ঠু বিচারের দাবি সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/০৭ at ৮:২৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

জুলাইয়ে শহীদদের হত্যার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ত্বকী, সাগর-রুনী, তনুসহ নারায়ণগঞ্জের সব হত্যাকণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

আজ শনিবার (০৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গোলটেবিল বৈঠকে এ দাবি করেন ত্বকীর বাবা রফিউর রাব্বি।

ছেলে হত্যার বিচারের দাবি করে তিনি বলেন, ত্বকীকে অপহরণ করা হয়েছিল। ওই রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং এর দুদিন পর ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর খালের পাড় থেকে পুলিশ ত্বকীর লাশ উদ্ধার করে। সে রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দণ্ড বিধি ৩০২/৩৪ ধারায় আসামি অজ্ঞাত উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত প্রথমে পুলিশ শুরু করলেও যখন তারা নিশ্চিত হয় এই হত্যাকাণ্ডের সঙ্গে নারায়ণগঞ্জের ওসমান পরিবার জড়িত তখন তারা এ মামলার তদন্ত কার্যক্রমে অপারগতা প্রকাশ করে। উচ্চ আদালতের নির্দেশে তখন মামলাটির তদন্ত-ভার র‌্যাবের ওপর ন্যস্ত হয়। তারা সে বছর ২৯ জুলাই ইউসুফ হোসেন লিটন এবং ১২ নভেম্বর সুলতান শওকত ভ্রমর নামে দুজন ঘাতকের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে।

এই হত্যাকণ্ডের সঙ্গে শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান জড়িত দাবি করে ত্বকীর বাবা বলেন, জবানবন্দিতে তারা ত্বকীকে হত্যার বিশদ বিবরণ দেয়। তাতে উল্লেখ করা হয়ে সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে এবং শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের নির্দেশে তার টর্চারসেলে ত্বকীকে রাত ১২টার আগেই হত্যা করা হয়েছে। তারা ১৭ বছরের কিশোর ত্বকীকে সকলে মিলে গজারির লাঠি দিয়ে পিটিয়ে অজ্ঞান করার পরে বুকের উপর উঠে গলা টিপে শ্বাস রোধ করে হত্যা করে। চোখ উপড়ে আনে, দেহের বিভিন্ন অংশ থেতলে দেয়। পরে আজমেরীর গাড়িতে করেই ত্বকীর লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে সেই টর্চারসেলে ফিরে গিয়ে বিরিয়ানী খায়। ৭ আগস্ট র‌্যাব আজমেরী ওসমানের উইনার ফ্যাশন খ্যাত সেই টর্চারসেলে অভিযান চালায়। সেখানে তারা দেয়ালে ও আসবাব-পত্রে গুলির চিহ্ন দেখতে পান এবং সেখান থেকে রক্তমাখা প্যান্ট, দড়ি, রক্তমাখা গজারির লাঠি, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, পিস্তলের অংশসহ বিভিন্ন বস্তু আলামত হিসেবে সংগ্রহ করেন।

তিনি বলেন, ত্বকী হত্যার ১ বছরের মাথায় ২০১৪ সালের ৫ মার্চ র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান র‌্যাবের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্বকী হত্যার রহস্য উদঘাটনের দাবি করে বলেছিলেন আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। হত্যার কারণ হিসেবে তারা তিনটি বিষয়কে উল্লেখ করেন।

তারা বলেন, ‘এক : ২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে ত্বকীর বাবা রফিউর রাব্বির সেলিনা হায়াৎ আইভীর পক্ষে শক্ত অবস্থান গ্রহণ, দুই : এর কিছু দিন পূর্বে গণপরিবহনে শামীম ওসমান ও তার অনুগত লোকদের ব্যাপক চাঁদাবাজীর বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তোলা, তিন : চিহ্নিত গোষ্ঠীর বিরুদ্ধে ভূমি দখলের প্রতিবাদে জনগণের আন্দোলনে নেতৃত্ব দেয়া। এ তিনটি কারণে ক্ষুব্ধ হয়ে তারা ত্বকীকে হত্যা করেছে বলে উল্লেখ করে র‌্যাব একটি অভিযোগপত্র তৈরি করে তা উপস্থিত সাংবাদিকদের সরবরাহ করেন। র‌্যাব তখন অচিরেই এ অভিযোগপত্র আদালতে পেশ করা হবে বলে জানিয়েছিল। কিন্তু এর তিন মাস পরে ৩ জুন ২০১৪ জাতীয় সংসদে এই নিয়ে বিভিন্ন কথা হওয়ার পর ত্বকী হত্যার সব তদন্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘ সাড়ে ১১ বছর ধরে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। বিচারের দাবিতে বিশ্বের ২১টি দেশে প্রতিবাদ হয়েছে। দেশের বিশিষ্টজনেরা ত্বকীকে নিয়ে লিখেছেন, দেশে ও দেশের বাইরে কবিতা লেখা হয়েছে, গান রচনা করা হয়েছে, কয়েকটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে, ত্বকীর কবিতা ও ত্বকীকে নিয়ে লেখা কবিতার আবৃত্তির ক্যাসেট প্রকাশিত হয়েছে। বিচারের এই দাবিকে রুদ্ধ করতে শামীম ওসমান বিভিন্নভাবে আমাদের উপরে হামলা, নির্যাতন চালিয়েছে। আমাদের বাড়ি-ঘরের ইট খুলে ও হত্যা করার হুমকী দিয়েছে। আমার বিরুদ্ধে ৭ টি মামলা দিয়েছে, ত্বকীর মামলা করার কারণে আইনজীবী প্রদীপ ঘোষ বাবুকে হুমকি দিয়ে তার চেম্বারে হামলা চালিয়েছে। ১৬৪ ধারায় নাম আসার পরেও আজমেরীকে কখনো গ্রেপ্তার করা হয় নাই। বরং জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য আজমেরী পুলিশের সহায়তায় হোন্ডা-বাহিনী নিয়ে, গাড়ির বহর নিয়ে শহর দাপিয়ে বেড়িয়েছে। তার পোষ্টার-বিলবোর্ডে শহর সবসময় ছেয়ে রয়েছে। আমরা বরাবরই বলে এসেছি ত্বকী হত্যার নির্দেশদাতা শামীম ওসমান। শামীম ওসমান তার ছেলে ও ভাতিজাকে দিয়ে ত্বকীকে হত্যা করিয়েছে। এ হত্যার সঙ্গে জড়িত সবাইকেই আইনের আওতায় এনে আজকে আমরা বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের কাছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, মানবাধিকারকর্মী ও আইনজীবী জতির্ময় বড়ুয়া, আব্দুল হাই শিকদার, গণফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমিনুল হকসহ আরও অনেকে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বছরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৬ ডলার

গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

ডিসি-এসপিরা সৎ হলে রাষ্ট্রের ৬০-৭০ ভাগ কাজ সুন্দরভাবে চলবে : মঞ্জু

শেয়ার শূন্য পাঁচ ব্যাংকের অডিটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থ উপদেষ্টা

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, আজমিনা ও টিউলিপসহ ১৮ জনের রায়ের দিন ২ ফেব্রুয়ারি

টেগ্গড ত্বকী-সাগর-রুনী-তনুসহ সব হত্যাকণ্ডের সুষ্ঠু বিচারের দাবি সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ‘‘স্বৈরাচার হাসিনা বিশ্বের যে প্রান্তে থাকুক, তার বিচার হবেই’’’
পরবর্তী সংবাদ হাটহাজারীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

‘পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন-সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে’
বাংলাদেশ জনপথ লিড ৩ জানুয়ারি ১৩, ২০২৬
যেকোনো ভাবে রাউজানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে: গিয়াসউদ্দিন কাদের চৌধুরী
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে জানুয়ারি ১৩, ২০২৬
মাটিরাঙ্গায় এনসিপি ও জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
জনপথ খাগড়াছড়ি জেলা উপজেলা লিড ৩ শহর থেকে দূরে জানুয়ারি ১৩, ২০২৬
চারণ কবি সালেহ আহমদের মৃত্যুবার্ষিকীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জানুয়ারি ১৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?