By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | হেমন্তকাল | রাত ১:৩০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই
আমাদের চট্টগ্রামরাজনীতি

মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/৩০ at ৬:৪৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রাম মহানগর ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দোয়া মাহফিলে এরশাদ উল্লাহ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। এই বিজয় তখনি সুসংহত হবে যদি এটা ধরে রাখতে পারি। আজকে সুপরিকল্পিতভাবে আমাদের ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, সেটিকে রুখে দিতে হবে। যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটিকে যেন কাজে লাগাতে পারি। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত তাদের সংস্কার কাজ শেষ করে নির্বাচনের দিকে মন দিবেন। আমরা মনে করি তারা কাজ করছে। এই কাজের জন্য তাদেরকে সময় সুযোগ দিতে চাই। আমরা স্বৈরতন্ত্রের পতনের পরে মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আগামী দিনে সঠিক রাজনীতি এবং জনগনকে সঙ্গে নিয়ে আমরা সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবো। শান্তির সমাজ গড়তে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি ওলামা দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান। তিনি সোমবার (৩০ সেপ্টেম্বর) বাদে আসর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ওলামা দলের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ বিগত ১৫ বছরে আন্দোলন সংগ্রামে মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের ঈমাম হাফেজ শহীদুল ইসলাম। চট্টগ্রাম মহানগর ওলামা দলের আহবায়ক মাওলানা শহীদ উল্লাহ চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এসময় নাজিমুর রহমান বলেন, ২০২৪ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্যে বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে সংগ্রাম করেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আজকে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি। এখন আমরা যেকোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাবো। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. জয়নাল আবেদীন, দক্ষিণ জেলার আহবায়ক মাওলানা মো. ফোরকান, সদস্য সচিব মাওলানা মো. জাবের হোসেন, উত্তর জেলার সদস্য সচিব মাওলানা রফিক উল্লাহ হামিদি, ওলামাদল নেতা হাজী জয়নাল আবেদীন, মাওলানা মো. আলী সরকার, মাওলানা নোমান ফারুকী, বিএনপি নেতা জাফর আহমেদ, তোফাজ্জল হোসেন, মো. ইসমাইল, কামাল হোসেন প্রমূখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘ভোট কেন্দ্রকে শতভাগ সিসিটিভির আওতায় আনতে হবে’

লালদিঘীর মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টলাবাসী মুখিয়ে আছেন: মাওলানা মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম–১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

বৃহত্তর জোট গঠনে আরও সময় নিচ্ছে এনসিপি : সারজিস আলম

জামায়াতের সঙ্গে বৈঠকে যে বিষয়ে কথা হলো আইআরআই প্রতিনিধি দলের

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ পতেঙ্গায় জাহাজে আগুন, দুজনের মৃত্যু
পরবর্তী সংবাদ ইয়াসিন চৌধুরীর বাড়ীতে আগুন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা
জেলা উপজেলা জনপথ শহর থেকে দূরে ডিসেম্বর ৪, ২০২৫
‘ভোট কেন্দ্রকে শতভাগ সিসিটিভির আওতায় আনতে হবে’
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি ডিসেম্বর ৪, ২০২৫
লালদিঘীর মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টলাবাসী মুখিয়ে আছেন: মাওলানা মুহাম্মদ শাহজাহান
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি লিড ৩ ডিসেম্বর ৪, ২০২৫
চট্টগ্রাম–১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে ডিসেম্বর ৪, ২০২৫
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?