By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | হেমন্তকাল | রাত ১:২১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাইফার মৃত্যুর ঘটনায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আইন আদালত > রাইফার মৃত্যুর ঘটনায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন
আইন আদালতআমাদের চট্টগ্রাম

রাইফার মৃত্যুর ঘটনায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/৩০ at ১১:৫৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

ছয় বছর আগে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যুর ঘটনায় করা মামলায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

সোমবার চট্টগ্রামের প্রথম মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

রাইফার বাবা ও মামলাটির বাদী সাংবাদিক রুবেল খানের আইনজীবী ইকবাল হোসেন বলেন, “দণ্ডবিধির ৩০৪ (এ) ধারায় অবহেলাজনিত মৃত্যু এবং ১০৯ ধারায় অবহেলার প্ররোচনার অভিযোগ গঠন করা হয়েছে চার আসামির বিরুদ্ধে।”

অভিযোগ গঠন হওয়ায় মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে। তবে তাৎক্ষণিকভাবে সাক্ষ্যগ্রহণের তারিখ জানাতে পারেননি আইনজীবী।

যে চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হলো, তারা হলেন- চিকিৎসক বিধান রায় চৌধুরী, দেবাশীষ সেনগুপ্ত ও শুভ্র দেব এবং ম্যাক্স হাসপাতালের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী খান।

মামলার বাদী শিশু রাইফার বাবা রুবেল খান বলেন, “২০১৮ সালের ২৯ জুন আমার মেয়ে মারা যায়। আজ ছয় বছর পর মামলায় অভিযোগ গঠন হলো। দেরিতে হলেও আইনি প্রক্রিয়া সঠিকভাবে এগুচ্ছে বলে মনে করি। আমি সুবিচার পাব বলে আশা করি।”

সোমবার শুনানিতে অংশ নেয়া রাষ্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি এম এ ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনি প্রক্রিয়ায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। এখন সাক্ষ্যগ্রহণ শুরু হবে।”

এর আগে চলতি বছরের ১২ মে চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিনের আদালত তদন্তকারী কর্মকর্তার দেওয়া অভিযোগপত্রটি আমলে নেন।

তার আগে গত ২৫ মার্চ চট্টগ্রাম নগর পুলিশের প্রসিকিউশন শাখায় এ অভিযোগপত্র জমা দেন মামলাটির তদন্তকারী সংস্থা পিবিআই’র চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক।

তদন্তকারী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক সেদিন বলেছিলেন, শিশু রাইফার চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

২০১৮ সালের ২৮ জুন গলাব্যথা নিয়ে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়া শিশু রাইফা পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুই বছর চার মাস বয়সী রাইফার মৃত্যুর পর ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে গাফিলতি, অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে গড়ে ওঠে আন্দোলন।

সাংবাদিকদের বিক্ষোভের মুখে পুলিশ ওই হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক ও এক নার্সকে ধরে থানায় নিয়ে যায়। পরে বিএমএর চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনেন।

এরপর চট্টগ্রামের চিকিৎসক ও সাংবাদিকরা মুখোমুখি অবস্থানে যায়; দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেন। এর মধ্যে র‌্যাব ম্যাক্স হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা করলে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে একদিন সেবা বন্ধ রাখেন মালিকরা, ফলে ভুগতে হয় রোগীদের।

এরপর ওই বছরের ১৮ জুলাই রাইফার বাবা সাংবাদিক রুবেল খান মামলার আবেদন করেন নগরীর চকবাজার থানায়। দুদিন পর সেই মামলা গ্রহণ করা হয়। ওই মামলায় ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেবকে আসামি করা হয়।

২০১৮ সালের ১৪ অগাস্ট হাই কোর্টে একটি রিট মামলা করেন রুবেল খান। ওই মামলার আদেশের পরিপ্রেক্ষিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পাশাপাশি চট্টগ্রাম সিভিল সার্জনের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি কমিটিও ওই ঘটনার তদন্ত করে।

এই কমিটি কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল প্রতিবেদনে।

সাংবাদিক কন্যা রাইফা হত্যা মামলায় চার্জ গঠনে সিইউজের সন্তোষ প্রকাশ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সিনিয়র সহ সভাপতি রুবেল খানের শিশু কন্যা রাফিদা খান রাইফা হত্যা মামলায় আদালতে আসামীদের বিরূদ্ধে চার্জ গঠনের সন্তুষ্টি প্রকাশ করেছে সিইউজে। দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আদালত অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন বলে সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
এক বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, ছয় বছর আগে ২০১৮ সালের ২৯ জুন রাতে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা, অদক্ষতার কারণে সাংবাদিক মোহাম্মদ রুবেল খানের আড়াই বছরের শিশু কন্যা রাফিদা খান রাইফা মারা যায়। এ ঘটনায় যথাসময়ে মামলা দায়ের করা হলেও তদন্তকারী সংস্থাগুলো তদন্ত প্রতিবেদন দিতে দীর্ঘ দিন গড়িমসি করে এবং তদন্ত কার্যক্রম ভিন্ন খাতে নিয়ে যাবার অপচেষ্টা চলে। এ নিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন আন্দোলন কর্মসূচী পালনের পর গত ২৫ মার্চ তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলায় চার চিকিৎসককে অভিযুক্ত করে চার্জশীট দেয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালতে আসামীদের বিরূদ্ধে চার্জ গঠন করা হয়।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আদালত অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন বলে সাংবাদিক সমাজ আশা করে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘ভোট কেন্দ্রকে শতভাগ সিসিটিভির আওতায় আনতে হবে’

লালদিঘীর মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টলাবাসী মুখিয়ে আছেন: মাওলানা মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম–১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

রাউজানে অবৈধ ইট ভাটা, ধ্বংস হচ্ছে পরিবেশ-পাহাড়-টিলা, কৃষি জমি, ৪টি ইট ভাটা ধ্বংস ও জরিমানা

ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশ উপলক্ষে মিরসরাইয়ে জামায়াতের মিছিল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ১৩ দিন চিকিৎসা নিয়ে ১ সেপ্টেম্বর দেশে ফিরবেন মীর নাছির
পরবর্তী সংবাদ হেলেন তাণ্ডব: মৃত্যুর সংখ্যা শতক ছাড়িয়েছে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা
জেলা উপজেলা জনপথ শহর থেকে দূরে ডিসেম্বর ৪, ২০২৫
‘ভোট কেন্দ্রকে শতভাগ সিসিটিভির আওতায় আনতে হবে’
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি ডিসেম্বর ৪, ২০২৫
লালদিঘীর মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টলাবাসী মুখিয়ে আছেন: মাওলানা মুহাম্মদ শাহজাহান
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি লিড ৩ ডিসেম্বর ৪, ২০২৫
চট্টগ্রাম–১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে ডিসেম্বর ৪, ২০২৫
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?