জাহেদ কায়সার, প্রিয় চট্টগ্রাম: জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, জাতীয় শহিদ বুদ্ধিজীবী দিবস আমাদের মনে করিয়ে দেয় সেই ভয়াবহ সময়ের কথা, যখন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদেরশিক্ষক, নির্মমভাবে হত্যা করে। তারা জানত, এই বুদ্ধিজীবীরা আমাদের দেশের মেধা ও প্রজ্ঞার প্রেরণা। তাদের হত্যা করে তারা আমাদের জাতির মেরুদণ্ড ভাঙতে চেয়েছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষের দেশপ্রেম এ জাতিকে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ—পুলিশ কমিশনার (ক্রাইম অ্যন্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রওশন আরা।
বুদ্ধিজীবীরা আমাদের দেশের মেধা ও প্রজ্ঞার প্রেরণা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


