শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রামের রাউজানে দীঘি থেকে মো. জাফর (৪০) নামে এক রিক্সা চালকের লাশ উদ্ধার হয়েছে। নিহত মো. জাফর উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর খানপাড়া গ্রামের মো. ইব্রাহীমের ছেলে। পাহাড়তলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্পিতা মুৎসুদ্দি বিষয়টি নিশ্চিত করেন।গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১ টার দিকে রাউজান থানা পুলিশ উপজেলার পাহাড়তলী ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের মহামুনি দীঘি থেকে এই লাশ উদ্ধার করেন।আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, গত ১৬ এপ্রিল বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রিক্সা চালক জাফর এসে দীঘির পড়ের অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের দরজা-জানালায় আঘাত করছিল। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা এসে দেখে তিনি মাতাল অবস্থায় চিৎকার করছিল। তাকে সবাই বাড়ি চলে যেতে বললে তিনি হাসপাতালে বারান্দায় বসে থাকে। পরে সকালে ১০ টার দিকে দীঘির উত্তর-পূর্ব কোণে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়। তার পরিবারে খবর দিলে খানপাড়ার লোকজন এসে লাশটি দীঘি থেকে তুলে নিয়ে যাওয়ার পথে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পুলিশ জানিয়েছেন তার মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। তার লাশ এখনও মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার পরিবার মামলা করলে ব্যবস্থা নিব।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিএনজি চালিত অটোরিকশায় তোলা অবস্থায় মরদেহটি উদ্ধার করি। তার কপালের বামপাশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে, তার মুখে এলকোহলের আলামত পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে প্রচুর মদ পান করে। গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে ও মদ পান করে মাতাল হয়ে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎকার করছিল। এসময় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা তাকে আঘাতপ্রাপ্ত ও মাতাল অবস্থায় দেখেন। সকালে দীঘি থেকে তার লাশ উদ্ধার হয়। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মহামুনি দিঘিতে থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


