By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বসন্তকাল | সন্ধ্যা ৬:১৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিনোদন > বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন
বিনোদন

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/১১ at ৯:৫৬ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ধর্মেন্দ্রর টিম মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে শেষকৃত্য সম্পর্কিত বিস্তারিত এখনো জানা যায়নি।

সোমবার (১০ নভেম্বর) শ্বাসকষ্টজনিত কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তার অবস্থা সংকটাপন্ন ছিল এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয় বলে জানা যায়। সোমবার রাতেই বিভিন্ন গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরিবারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। পরে মঙ্গলবার সকালে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

সোমবার (১০ নভেম্বর) দিনভর হাসপাতালের বাইরে ভিড় করেন তার পরিবারের সদস্য ও বলিউড তারকারা। দুই ছেলে সানি দেওল ও ববি দেওল, দুই মেয়ে এষা দেওল ও আহানা দেওল ছাড়াও শাহরুখ খান, সালমান খান ও গোবিন্দর মতো তারকারা হাসপাতালে এসে তাকে দেখতে যান।

ধর্মেন্দ্রর অসাধারণ বলিউড ক্যারিয়ার শুরু হয় ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হম ভি তেরে’ চলচ্চিত্রের মাধ্যমে। পরবর্তীতে ‘ফুল অউর পাথর’ ও ‘আয়ে দিন বাহার কে’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান। সত্তর দশকে আন্তর্জাতিক গণমাধ্যম তাকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষদের একজন হিসেবে অভিহিত করে। সেই সময়েই তিনি বলিউডে ‘অ্যাকশন হিরো’ হিসেবে নিজের অবস্থান পোক্ত করেন এবং পান ‘হি-ম্যান অব ইন্ডিয়া’ উপাধি। ‘শোলে’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘সীতা অউর গীতা’, ‘গুলামি’ ও ‘তহলকা’-র মতো চলচ্চিত্র তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।

নব্বইয়ের দশকে তিনি আবারও পার্শ্বচরিত্রে অভিনয় শুরু করেন এবং পরবর্তীতে দুই ছেলে সানি ও ববি দেওলের সঙ্গে ‘যমলা পাগলা দেওয়ানা’ ও ‘আপনে’ সিরিজের সিনেমায় একসঙ্গে কাজ করেন। সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরি বাতোঁ মে অ্যাইসা উলঝা জিয়া’ ছবিতে দেখা যায় তাকে।

সিনেমার পাশাপাশি তিনি রাজনীতিতেও যুক্ত ছিলেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিজেপির টিকিটে রাজস্থানের বিকানের আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ধর্মেন্দ্রর ব্যক্তিজীবনও ছিল আলোচিত। ১৯৫৪ সালে প্রকাশ কৌরকে বিয়ে করেন তিনি। পরবর্তীতে ১৯৮০ সালে সহ-অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের ঘরে জন্ম নিয়েছেন দুই ছেলে—সানি দেওল ও ববি দেওল। আর হেমা মালিনীর ঘরে জন্ম নিয়েছেন দুই মেয়ে—এষা দেওল ও আহানা দেওল।

বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন হারাল এক অনন্য কিংবদন্তিকে, যিনি ছয় দশকের বেশি সময় ধরে কোটি দর্শকের হৃদয়ে অমর হয়ে আছেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

৯৮তম অস্কারে সেরার মুকুট জিতলেন যারা

মা হতে চলেছেন চিত্রাঙ্গদা চক্রবর্তী

তানজিন তিশার হুঁশিয়ারি

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

টেগ্গড বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাষ্ট্র মেরামতে অংশ নিন, ধানের শীষে ভোট দিন: মুহাম্মদ শাহেদ
পরবর্তী সংবাদ ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, ৩১ বন্দি নিহত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৭ দেশে
জনপথ পর্যটন ভালো খবর মার্চ ১৭, ২০২৬
পয়লা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড মার্চ ১৭, ২০২৬
মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত: প্রধানমন্ত্রীকে মুইজ্জুর সমবেদনা
জনপথ জাতীয় লিড মার্চ ১৭, ২০২৬
রাউজানে দুর্ধর্ষ ডাকাতি-চুরি বাড়ছে, জনমনে আতংক
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মার্চ ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?