By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বসন্তকাল | সকাল ৭:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আগামী নির্বাচনই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ: হুমাম কাদের চৌধুরী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জেলা উপজেলা > আগামী নির্বাচনই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ: হুমাম কাদের চৌধুরী
জেলা উপজেলারাজনীতিলিড ৩শহর থেকে দূরে

আগামী নির্বাচনই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ: হুমাম কাদের চৌধুরী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/২২ at ১১:২৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে (২১ নভেম্বর) শুক্রবার দিবাগত রাত থেকে (২২ নভেম্বর) শনিবার বিকাল পর্যন্ত রাউজান উপজেলার গহিরা গ্রামে বিএনপি,, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জিয়া মঞ্চ, শ্রমিক দল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।নেতৃবৃন্দ তার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।

রাউজানে চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও রাঙ্গুনিয়াস্থ কাদের নগর সালাহউদ্দিন কাদের চৌধুরীর বাসভবন এলাকায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সভায় সালাহউদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে ফয়েজ কাদের চৌধুরী, হুমাম কাদের চৌধুরী সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দাবি করেন সালাহউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া সহ সমগ্র বাংলাদেশে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর জীবনের সবচেয়ে বড় দিক হলো দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ছিলেন। আধিপত্যবাদিদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার জনপ্রিয়তার বহিঃপ্রকাশ হচ্ছে ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ছয় মেয়াদের সংসদ সদস্য নির্বাচিত হওয়া। যা দেশের ইতিহাসে বিরল। তিনি চট্টগ্রাম-২ ফটিকছড়ি, চট্টগ্রাম-৬ রাউজান এবং চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে সাংসদ নির্বাচিত হন। এসব সংসদীয় আসনে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

বক্তারা আরো বলেন, বিগত আওয়ামী সরকার একদলীয় বাকশালি শাসন ব্যবস্থা পাকাপোক্ত ও এদেশকে ভারতীয় অঙ্গরাজ্যে পরিণত করার নীলনকশা বাস্তবায়ন করার লক্ষ্যে ভারতবিরোধী মনোভাবাপন্ন রাজনৈতিক নেতাদের কথিত আন্তর্জাতিক ট্রাইবুনালের ফরমায়েশি রায়ের মাধ্যমে ফাঁসি কার্যকর করে। যা এদেশের দেশপ্রেমি জনতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট সন্তান রাঙ্গুনিয়া সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেন, আমার বাবাকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। আমাকে গুম করে রাখা হয়েছিল। আমাদের পরিবারের ওপর কী অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছিল তা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। তবে রাঙ্গুনিয়াবাসি আমাদের পাশে থেকে যে দোয়া করেছিল তা শোধ করা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। আমাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছেন। আমি মনে করি আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করাটাই হবে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দেওয়ার প্রতিবাদ। মনে রাখবেন এবারের নির্বাচন হবে সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার নির্বাচন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো সকল প্রকার দলাদলি মন থেকে ঝেড়ে ফেলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা।

সভা শেষে মাওলানা মুহিব্বুল্লাহ বাবু সগরী শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর রূহের মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করেন।

উল্লেখ্য, সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৫ সালের ২২ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের দণ্ডাদেশ অনুযায়ী ফাঁসি কার্যকর করা হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

খালেদা জিয়া আলোর দ্যুতি ছড়িয়ে গেলেন, হলেন নীহারিকা—যে আলোয় আজ ঝলমল করছে বিএনপি

‘রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ শ্রমজীবী মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করতে হবে’

বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের

চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

ছাত্রদলের পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা

টেগ্গড আগামী নির্বাচনই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ: হুমাম কাদের চৌধুরী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীকে মনোনয়নের দাবিতে মানববন্ধন
পরবর্তী সংবাদ বার্নলেকে হারিয়ে প্রিমিয়ার লিগে দুইয়ে চেলসি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

খালেদা জিয়া আলোর দ্যুতি ছড়িয়ে গেলেন, হলেন নীহারিকা—যে আলোয় আজ ঝলমল করছে বিএনপি
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ফেব্রুয়ারি ১৭, ২০২৬
‘রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ শ্রমজীবী মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করতে হবে’
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন রাজনীতি ফেব্রুয়ারি ১৭, ২০২৬
বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ ফেব্রুয়ারি ১৭, ২০২৬
৪৫৯ অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ী করলেন চসিক মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জনপথ ফেব্রুয়ারি ১৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?