By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | শীতকাল | সকাল ৬:২৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ১ কোটি ৮৯ লাখ টাকার আত্মসাৎ এর অভিযোগ চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জেলা উপজেলা > ১ কোটি ৮৯ লাখ টাকার আত্মসাৎ এর অভিযোগ চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে
জেলা উপজেলাপ্রতিষ্ঠান ও সংগঠনশহর থেকে দূরে

১ কোটি ৮৯ লাখ টাকার আত্মসাৎ এর অভিযোগ চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/০২ at ৫:২২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 6 মিনিট
শেয়ার

শফিউল আলম,রাউজানঃ চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক সহ আরও কয়েক শ্রমিক নেতার যোগসাজশে শ্রমিকের উপার্জিত অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে সাধারণ শ্রমিকের অভিযোগ। প্রায় ১ কোটি ৮৯ লাখ ১৪ হাজার ৯৭০ টাকার অনিয়ম ও দুর্নীতি তথ্য প্রকাশ পেলে ফুঁসে ওঠেছে সাধারণ শ্রমিকেরা।

তারা দাবি করেন শ্রমিকের ঘামঝড়া জমানো টাকা আত্মসাৎকারীদের আইনের মুখোমুখি করতে হবে। নিরপেক্ষ ভাবে অডিট নিয়োগ দিয়ে হিসাব দিতে হবে বর্তমান কমিটিকে। অন্যতাই যেকোনো পরিস্থিতি ভোগ করতে শ্রমিক নেতাদের। চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন রাউজানের প্রধান কার্যালয় সূত্রে জানা যায়,১৯১৮ইং সালে সাধারণ সভায় অনুষ্ঠিত হয়। ও-ই বছরের ১৮ জুলাই হতে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের স্থিতি ছিল ৪ লাখ ৭৮ হাজার ৭৯৫ টাকা। কোন প্রকার ঋন ছিল না। ২০২২ সালের হিসাবে ১৫ লাখ ৫০ হাজার টাকার ঋন দেখানো হয়। যাহা লোকচক্ষুর অন্তরালে এ অর্থ আত্মসাৎ করা হয়েছে।

গত ২০১৭ সালের জানুয়ারী মাসের ২৮ তারিখ শ্রমিক ইউনিয়নের তহবিল থেকে শ্যামলী পরিবহন নামে একটা যাত্রীবাহী বাস ক্রয় করা হয়েছিল ৩৫ লাখ টাকা দেখিয়ে। পর্বতীতে প্রমাণিত হয়েছে গাড়ীটি ২৬ লক্ষ টাকায় ক্রয় করা হয়েছে। ক্রয় করা গাড়ি থেকে আত্মসাৎ করা হয়েছে প্রায় ৯ লাখ টাকা। সমিতির সাধারণ সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও অর্থের বিনিময়ে রাউজান জলিল নগর বাস ষ্টেশনে নির্মাণ করা হয়েছে দ্বিতল একটি নিজস্ব কার্যালয়। কোন প্রকার সিন্ধান্ত ছাড়াই অফিস কক্ষ সরিয়ে এ ভবনের দ্বিতীয় তলা ভাড়া দিয়েছে একজন হোটেল মালিককে। ৪৪ লাখ টাকা জামানত নিয়ে ছিল। একই সাথে নিচ তলার কয়েকটি দোকান ঘর থেকে আরও ১০ লাখ টাকা জামানত নিয়েছে। সর্বমোট ৫৯ লক্ষ টাকা জামানত নিয়ে তারা সমিতির ঋন হিসাবে দেখানো হয়েছে। সমিতির সদস্যরা এসব অর্থ আত্মসাৎ হয়েছে বলে দাবি করেন।২০২২ সালে অনুষ্ঠিত সাধারণ সভায় ২০১৮ সালের অক্টোবর হতে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত আয় দেখানো হয়েছে ৩ কোটি ৭৭ লক্ষ ৬৫২ টাকা। শ্রমিকদের অভিযোগ আয়কৃত টাকা ব্যাংকে জমা না করে সমিতির সভাপতি/সম্পাদক নিজের ব্যবসা প্রতিষ্ঠানে পুঁজি হিসাবে ব্যবহার করেছে। যার কারণে শ্রমিকরা প্রায় ১৫ লাখ টাকা মুনাফা থেকে বঞ্চিত হয়েছে। কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সমিতির নিজস্ব মালিকানায় একটি গাড়ি তৈরির সিন্ধান্ত হয়। এজন্য একটি কমিটিও গঠিত হয়। গঠিত কমিটিকে পাশ কাটিয়ে কানু নাথ নামে এক সদস্য ৪ লাখ ৩০ হাজার টাকায় একটি ইঞ্জিন ক্রয় করে সমিতির গাড়িতে না লাগিয়ে নিজের গাড়িতে ফিটিংস করে ফেলে। পর্বতীতে ২ লাখ টাকা খরচ করে সমিতির গাড়িটি মেরামত করতে হয়। ইঞ্জিন ক্রয় ও মেরামত জালিয়াতির ঘটনায় কয়েকবার সালিশি বৈঠক হয় সমিতির কার্যালয়ে। বৈঠকে কানু নাথের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। কিন্তু রহস্য জনক ভাবে সমিতির দায়িত্বশীলরা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অপরদিকে ২০২২ সালের সাধারণ সভায় সমিতির স্থিতি ছিল- ৫ লাখ ৫৯ হাজার ৩৮৩ টাকা। আয়ের খাতে ঋন দেখানো হয় ৩৪ লক্ষ ৯৪ হাজার ৯৭০ টাকা। আবার ঋণের বিপরীতে লভ্যাংশ প্রদান করা হয় ৪ লক্ষ ২৩ হাজার ৭৫৯ টাকা। সাধারণ সভা পরবর্তী নির্বাচন শেষে নতুন কমিটির অর্থ সম্পাদককে হিসাব দেওয়ার সময় সমিতির ঋণ দেখানো হয়েছে ২৯ লখ ৫০ পঞ্চাশ হাজার টাকা। শ্রমিকদের দাবি এ হিসাব বিবরণী সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, জালিয়াতি করে সাজানো হয়েছে।অনিয়মতান্ত্রিক ভাবে শ্রমিকের মৃত্যু ফান্ড থেকে ৫ লাখ ৯০ হাজার টাকা ও সমিতির ঋন গ্রহণ বাবদ আরো ৩৮ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ বর্তমান কার্যকরী কমিটির নেতাদের বিরুদ্ধে। সমিতির সাবেক সভাপতি মোঃ ইউনুচ ১০ লাখ টাকা ঋন প্রদান বানানো তালিকা বলে দাবি করেন এক শ্রমিক। তিনি বলেন, সভাপতি ইউনুচ ও খোরশেদ আলম দশ লাখ টাকা সমিতিকে ঋন দেওয়া নাটক হাস্যকর। তারা দুইজনসহ কানু নাথ সমিতির সাধারণ সদস্যদের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করেছে। সদস্যদের দাবি অডিট নয়, সদস্যদের মনোনীত ৫ জন সাধারণ সদস্যের মাধ্যমে আয় ব্যয় বিবরণী তদন্ত করা হোক। বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক কোম্পানী বলেন, ফ্যাসিবাদের বিদায়ের পর আমরা সমিতির একটি অডিট করেছি। দায়িত্ব প্রাপ্ত অডিটর মোঃ ইকবাল হোসেন অভিযুক্ত কার্যকরী কমিটির সদস্যদের নিকট থেকে উৎকোচ খেয়ে মনগড়া অডিট রিপোর্ট জমা দিয়েছেন। খরচের ভাউচার ও ক্রয় সংক্রান্ত ভাউচার না নিয়ে এ অডিট করা হয়েছে। আমরা এ হিসাবের অডিট প্রত্যাখ্যান করেছি।তিনি সমিতির অর্থ আত্মসাৎকারীদের আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।অভিযুক্ত বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়ের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, সমিতির হিসাব অডিট নিয়োগ দিয়েছে তাদের মনোনীত ব্যক্তি। অডিটে কোন প্রকার অনিয়ম বা দুর্নীতির উল্লেখ নেই। গত ১৫ বছর ধরে ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক আমি। শ্রমিকদের কল্যাণে কাজ করে আমি জনপ্রিয় হয়েছি। আমি আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করব। শ্রমিকদের মাঝে আমার জনপ্রিয়তায় দেখে ষড়যন্ত্র করছে একটি মহল। আমি বা আমার পরিষদ কোন প্রকার অর্থ আত্মসাৎ করি, তাহলে তারা আদালতে আইনগত ব্যবস্থা নিতে পারবে।

অভিযুক্ত বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ের সভাপতি আলী আকবর অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমরা কাজ করি। অডিটর যদি কোন ভুল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমাদের বিরুদ্ধে আনীত অর্থ আত্মসাৎ এর অভিযোগ ভিক্তিহীন ও মনগড়া।

আপনি এটিও পছন্দ করতে পারেন

টেকনাফ সৈকতে কন্যাশিশুর অজ্ঞাত লাশ উদ্ধার

বান্দরবানের থানচিতে বিএনপির প্রচারণা শুরু

রাজস্থলীতে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা, আটক ৩

পাথরঘাটা ঐক্য পরিষদের উদ্যোগে ৩টি স্কুলের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ

টেগ্গড ১ কোটি ৮৯ লাখ টাকার আত্মসাৎ এর অভিযোগ চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, হাসপাতালে নতুন ভর্তি ৫৬৫
পরবর্তী সংবাদ কিশোরী ও তরুণদের শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে সিম্পোজিয়াম
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

প্রথম জনসভায় এ্যাড.দীপেন দেওয়ান, কাপ্তাইকে পর্যটন নগরী ও ইপিজেড হিসেবে গড়ে তোলা হবে
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জানুয়ারি ২২, ২০২৬
মিরসরাইয়ে শিশু আবদুল্লাহ হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার
আমাদের চট্টগ্রাম জনপথ জানুয়ারি ২২, ২০২৬
মিরসরাইয়ে জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জানুয়ারি ২২, ২০২৬
ফজলে করিম চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর
রাজনীতি আমাদের চট্টগ্রাম জনপথ জানুয়ারি ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?