By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | শীতকাল | সকাল ৮:১৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবি ও ইসলামী ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবি ও ইসলামী ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

চবি ও ইসলামী ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/১৬ at ৯:৫৫ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

আর্থিক লেনদেনে আধুনিকতা এবং ক্যাশলেস লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯.৩০টায় চবি উপাচার্য দপ্তরে স্বাক্ষরিত হয়েছে। চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহযোগিতায় এই চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বিশেষায়িত, যুগোপযোগী কো-ব্র্যান্ডেড ক্যাশলেস ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড প্রদান করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ এখন থেকে এই কো-ব্র্যান্ডেড ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ব্যবহার করে অত্যন্ত আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক উপায়ে তাদের সকল আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চাকসুর অনুরোধে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফ্রিল্যান্সিং এবং অন্যান্য আন্তর্জাতিক লেনদেনকে আরও সহজ ও গতিশীল করতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়া, শিক্ষার্থীরা কোনো ইস্যুয়েন্স ফি ছাড়াই এই কার্ড সুবিধা উপভোগ করতে পারবেন এবং ইসলামী ব্যাংকের অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেমন- সেলফিন অ্যাপ, পিওএস/কিউআর পরিষেবা এবং বিস্তৃত এটিএম/সিআরএম নেটওয়ার্কে সহজে প্রবেশাধিকার পাবেন।

চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে চবির শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ইস্যু করা হবে। ভবিষ্যতে এই কার্ড পরিষেবা মাস্টারকার্ড, ভিসা, ইউপিআইসহ অন্যান্য বিশ্বখ্যাত কার্ড স্কিমগুলোর সাথেও সহযোগিতা করবে। প্রাতিষ্ঠানিক পেমেন্ট যেমন সকল ধরনের ফি ও বকেয়া পরিশোধের ক্ষেত্রেও কার্ডের একীকরণ নিশ্চিত করা হবে। এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে তিন (৩) বছরের জন্য কার্যকর থাকবে।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, চবি নিয়ামক দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল হোছাইন, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি ও জিএস সাঈদ বিন হাবিবসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ইবিপি এবং চট্টগ্রাম উত্তর জোনের প্রধান জনাব শহিদুল্লাহ মজুমদার, হাটহাজারী শাখা ব্যবস্থাপক এভিপি জনাব মো. মোসলেহ উদ্দিন ও হাটহাজারী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মো. আইনুল কবির।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সিভাসু’তে ‘হিট প্রজেক্ট প্রপোজাল রাইটআপ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা

ফ্যমিলি কার্ড নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আবু সুফিয়ান

‘নারী বৈষম্য, সহিংসতা ও অবিচার দূরীকরণে দাঁড়িপাল্লায় ভোট দিন’

দাঁড়িপাল্লা ও হ্যাঁ এর পক্ষে ভোট দিন: ডাকসু জিএস ফরহাদ

বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না

টেগ্গড চবি ও ইসলামী ব্যাংকের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্যাশলেস ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে নানা কর্মসূচী
পরবর্তী সংবাদ নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই: ডা. শফিকুর রহমান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সিভাসু’তে ‘হিট প্রজেক্ট প্রপোজাল রাইটআপ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা ফেব্রুয়ারি ৮, ২০২৬
ফ্যমিলি কার্ড নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আবু সুফিয়ান
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি ফেব্রুয়ারি ৮, ২০২৬
‘নারী বৈষম্য, সহিংসতা ও অবিচার দূরীকরণে দাঁড়িপাল্লায় ভোট দিন’
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি ফেব্রুয়ারি ৮, ২০২৬
দাঁড়িপাল্লা ও হ্যাঁ এর পক্ষে ভোট দিন: ডাকসু জিএস ফরহাদ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে ফেব্রুয়ারি ৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?