By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বসন্তকাল | সকাল ৯:১৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘খুন করে চেতনা ধ্বংস করা যায় না, শহীদ হাদির রক্ত বৃথা যাবে না’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ‘খুন করে চেতনা ধ্বংস করা যায় না, শহীদ হাদির রক্ত বৃথা যাবে না’
আমাদের চট্টগ্রামজনপথরাজনীতিলিড ২

‘খুন করে চেতনা ধ্বংস করা যায় না, শহীদ হাদির রক্ত বৃথা যাবে না’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/১৯ at ৩:৫০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার অকুতোভয় সেনানী শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে আধিপত্যবাদের নীলনকশার অংশ হিসেবে। চব্বিশের জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করে দেওয়ার লক্ষ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কাজেই খুনিরা দেশের শত্রু। তবে খুন করে কখনো চেতনা ধ্বংস করা যায় না। শহীদ হাদির রক্ত বৃথা যাবে না। ৩৬ জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ পুনরায় ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে এবং কোনো হেজিমনির ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মসজিদে মহানগর জামায়াত আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে মসজিদে উপস্থিত মুসল্লিরা শহীদ শরিফ ওসমান হাদির জন্য দোয়া করেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়া এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথ রুদ্ধ করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যেই হাদিকে খুন করা হয়েছে। এ কারণেই হত্যাকারীরা গণতন্ত্রের শত্রু। শহীদ হাদির রক্তের বদলা নিতে হবে যথাসময়ে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ গ্রহণের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, চোরাগোপ্তা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি পতিত স্বৈরাচারের চিরাচরিত অভ্যাস। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে বাংলাদেশ আটকা পড়বে না। গণমুখী নিয়মতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেই শহীদি রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। সার্বভৌমত্ব ও গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে এই লড়াই দীর্ঘ হবে। এক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সব ধরনের সহিংসতা পরিহার করে শত্রুদের ভিন্ন বয়ান তৈরির সুযোগ রুখে দিতে হবে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির বলেন, শরিফ ওসমান হাদির শাহাদাতের তামান্না ছিল প্রশ্নাতীত। কথাবার্তা, বক্তব্য ও বিবৃতিতে তিনি বারবার শাহাদাতের আকাঙ্ক্ষার কথা উচ্চস্বরে প্রকাশ করেছেন। আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাস তার বক্তব্যে প্রতিধ্বনিত হয়েছে। সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি ষড়যন্ত্রকারীদের ইসলামবিরোধিতার লাগাম টেনে ধরার চেষ্টা করেছেন এবং এতে তিনি সফল হয়েছেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এ কারণেই হাদির হত্যাকারীরা ইসলামেরও শত্রু। কুরআন ও সুন্নাহর শিক্ষার আলোকে সত্যিকার অর্থে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার নিশ্চিত করার মাধ্যমেই শহীদের রক্তের যথার্থ বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

শহীদ জিয়া ও খালেদা জিয়া’র মাজার জেয়ারত ও শ্রদ্ধা নিবেদনে আবু সুফিয়ান

রাউজানে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

হামলায় প্রাণ বাঁচাতে হালদা নদীতে ঝাঁপ দেওয়া যুবক দুইদিনেও উদ্ধার হয়নি, পরিবারের উৎকন্ঠা

ঈদগাঁওয়ে ঘের শ্রমিকের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ২

খালেদা জিয়া আলোর দ্যুতি ছড়িয়ে গেলেন, হলেন নীহারিকা—যে আলোয় আজ ঝলমল করছে বিএনপি

টেগ্গড ‘খুন করে চেতনা ধ্বংস করা যায় না, শহীদ হাদির রক্ত বৃথা যাবে না’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বোয়ালখালীতে খালে মিলল যুবকের লাশ
পরবর্তী সংবাদ সৌদির মরুতে ফিরল উটপাখি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

জিরোনার কাছে হারল বার্সা
খেলা ফেব্রুয়ারি ১৭, ২০২৬
শহীদ জিয়া ও খালেদা জিয়া’র মাজার জেয়ারত ও শ্রদ্ধা নিবেদনে আবু সুফিয়ান
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি ফেব্রুয়ারি ১৭, ২০২৬
রাউজানে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ১৭, ২০২৬
হামলায় প্রাণ বাঁচাতে হালদা নদীতে ঝাঁপ দেওয়া যুবক দুইদিনেও উদ্ধার হয়নি, পরিবারের উৎকন্ঠা
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?