চট্টগ্রাম-৮ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, আমরা টানা ১৭ বছর লড়াই-সংগ্রাম করে পরীক্ষা দিয়েছি। সেই পরীক্ষার ফলাফল ১২ ফেব্রুয়ারি প্রকাশ হবে। আমরা এমন একজন নেত্রীর রাজনীতি করেছি, যিনি শুধু দেশের মানুষের জন্য দিয়েছেন, নিজের জন্য কিছু নেননি। এবার সুযোগ এসেছে প্রতিদান দেওয়ার। বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করাই হবে আমাদের প্রতিদান। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের ভোট ও সমর্থন আদায়ের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় নগরীর চান্দগাঁও মৌলভী পুকুর পাড় শরাফত উল্লাহর বাসভবনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের আওতাধীন স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সমন্বয়ে ধানের শীষের সমর্থনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে “দোয়া মাহফিল ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু’র সভাপতিত্বে ও সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
অনুষ্ঠানের সঞ্চালক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ স্মরণে রেখে দল ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করতে হবে। আমাদের লক্ষ্য একটাই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনা।”
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক এম. আবু বক্কর রাজু, মো. আলমগীর, আরিফুর রহমান চৌধুরী, সদস্য মোঃ হাসান, শহিদুজ্জামান শহীদ, মোঃ জাহিদুল ইসলাম, আকবর হোসেন মানিক, জাকির হোসেন মিশু, কাজী মহিউদ্দিন, মাহী রুবেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজিদ হাসান রনি, পাঁচলাইশ থানা আহ্বায়ক শফিউল আলম শফি, বায়েজিদ থানা আহ্বায়ক আলতাফ হোসেন, পাঁচলাইশ থানা সদস্য সচিব নুরুল কবির পলাশ, বায়েজিদ থানা সদস্য সচিব মো. খালেক, চান্দগাঁও থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সহ প্রমুখ। মতবিনিময় সভা শেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


