অমর একুশের চেতনার বিপরীত শাসনধারা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, আমাদের মহান ভাষা আন্দোলনে যারা আত্মোৎস্বর্গ করেছিলেন সেই শহীদদের স্বপ্ন আজও বাংলাদেশে বাস্তবায়িত হয়নি।
নেতারা আরও বলেন, একুশের চেতনার পথ ধরে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়নি। আমাদের দেশে একুশে চেতনার বিপরীত ধারায় শাসন চলছে। স্বাধীনতা উত্তর সরকারগুলো রাজনৈতিক স্বার্থে পাঠ্যপুস্তককে সাম্প্রদায়িকীকরণ করেছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সংকুচিত করা হয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার অধিকার, জাতিসত্তা অধিকারের স্বীকৃতি দেওয়া হয়নি।
নেতৃবৃন্দ বলেন, ভাষা-সংস্কৃতি-জাতিসত্তার ওপর সব ধরনের আগ্রাসন এবং সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই অমর একুশের শিক্ষা। মহান একুশের চেতনা অন্যায়ের কাছে মাথা নত না করা। এবারের একুশে অঙ্গীকার হোক- দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা বিরোধী উগ্র সম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
সিপিবির কেন্দ্রীয় কর্মসূচি : শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় প্রভাতফেরি (নীলক্ষেত পেট্রল পাম্পের সামনে)।
একুশের চেতনার বিপরীত শাসনধারা রুখে দেওয়ার আহ্বান
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


