শফিউল আলম, রাউজান: রাউজানের পাহাড়ী এলাকার পাহাড় টিলা কাটা ও রাউজানের বিভিন্ন এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে রাতের আধারে ড্রাম ট্রাক ভর্তি করে পুকুর জলাশয় ও জমি ভরাট করছে মাটি খোকো সিন্ডিকেটের সদস্যরা। সড়ক দিয়ে ড্রাম ট্রাক ভর্তি করে মাটি পরিবহনের সময়ে ড্রাম ট্রাক থেকে মাটি পড়ে সড়কগুলোর বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে সড়কে পড়ে থাকা মাটি পিছিল হয়ে বড়ধরনের দুর্ঘটনার আশংকা করছে এলাকার বাসিন্দারা।
এছাড়া ও সড়ক দিয়ে পথচারী চলাচলে ও কষ্টদায়ক হয়ে পড়েছে। পাহাড় ও টিলা কাটা কৃষি জমি থেকে মাটি কেটে ড্রাম ট্রাক ভর্তি করে সড়ক দিয়ে পরিবহনের সময়ে মাটি পড়ে সড়ক ভরে গেছে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের রাউজান রাবার বাগান থেকে হাটহাজারী চুবেদার পুকুর পর্যন্ত সড়ক ভরে গেছে মাটিতে। হাফেজ বজলুর রহমান সড়কের জলিল নগর বাস ষ্টেশন থেকে শুরু করে রাঙ্গুনিয়া বেতাগী, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কের রাউজান উপজেলা সদর থেকে হলদিয়া উত্তর সর্তা, শহীদ জাফর সড়কের রাউজচান ডাকবাংলো ভবন থেকে শুরু করে হলদিয়া বৃন্দাবনপুর পর্যন্ত, রায় কিশোরী সড়কের রাউজান আদালত ভবন থেকে শুরু হয়ে ডাবুয়া বাইন্যার হাট, গনির ঘাট সড়কের ডাবুয়া বাইন্যার হাট থেকে নেয়াজিশপুর ফতেহ নগর, হলদিয়া ভিলেজ রোড আমির হাট থেকে হচ্ছার ঘাট, এয়াসিন শাহ সড়ক আমির হাট থেকে সেবাখোলা, ধরবাড়[ী সড়ক বাইন্যা হাটের পুর্ব পাশ থেকে এয়াসিন নগর বটতল, গহিরা হেয়াকে সড়ক গহিরা থেকে ফটিকছড়ি আজাদী বাজার, খান বাগাদুর আবদুল জব্বার চৌধুরী সড়ক গহিরা থেকে পশ্চিম বিনাজুরী, ইছাপুর সড়ক পশ্চিম গহিরা ব্রীক ফিল্ড থেকে ফটিকছড়ি জাফত নগর, রাউজান নোয়াপাড়া সড়ক সেকশন ১ রমজান আলী হাট থেকে নোয়াপাড়া পধের হাটের উত্তর পাশে কর্তার দিঘি, রাউজান নোয়াপাড়া সড়ক সেকশন ২ রাউজানের পাকখাইন্যা পুকুর পাড় থেকে নোয়াপাড়া পথের হাট, পশ্চিম গুজরা ডাঃ রাজামিয়া সড়ক, ডোমখালী আজিমের ঘাট সড়ক, মাওলানা রুহুল আমিন সড়ক, পুর্ব গুজরা বামাচরন সড়ক, রাউলী সড়ক, আধার মানিক ডিসি সড়ক, আধার মানিক পশ্চিম কদলপুর বড়ুয়া পাড়া সড়ক, চার মিয়া চৌধুরী সড়ক, সুলতান আউলিয়া সড়ক, কদলপুর শমমের পাড়া সড়ক, হযরত আশরফ শাহ মাজার সড়ক, ভোমর পাড়া সড়ক, গশ্চি খেয়াখালী সড়ক, মোহাম্মদ জমা সড়ক, গশ্চি লাম্বুর হাট সড়ক, উরকির চর এন্ডারসন সড়ক, পশ্চিম আবুর খীল ঢাকাখালী সড়ক, খলিফার ঘোনা বাড়ী ঘোনা সড়ক, সাহেব বিবি সড়ক, ডাবুয়া রাবার বাগান সড়ক, আইলী খীল ওয়াহেদের খীল সড়ক, তালুকদার বাড়ী সড়ক, নাগেশ^র গার্ডেন সড়ক, চিকদাইর সাহেব বাড়ী সড়ক, পাঠান পাড়া সড়ক, আকবর শাহ সড়ক, পশ্চিম রাউজান বড়ুয়া পাড়া সড়ক, বিনাজুরী জম্মইন সড়ক, জগৎ ধর সড়ক, নন্দি পাড়া সড়ক। সড়ক দিয়ে ড্রাম ট্রাক দিয়ে প্রতিদিন মাটি পরিবাহন করার সময়ে সড়কে মাটি পড়ে সড়কের বেহাল অবস্থা হলে ও দেখার কেউ নেই। এসব সড়ক দিয়ে প্রতিদিন রাউজান থানা পুলিশ, রাউজান হ্ইাওয়ে থানার পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী যাতায়াত করলে তারা দেখে ও নিরব ভুমিকা পালন করছে রহস্যজনক ভাবে । সড়ক থেকে মাটি সরিয়ে না নিলে বৃষ্টি হলে সড়কে পড়ে থাক্ ামাটি পিছিল হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী । এ বিষয়ে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অংচিং মারমা বলেন, কৃষি জমি থেকে মাটি কাটা ও পাহাড় টিলা থেকে মাটি কাটার অপরাধে একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে ।


