By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | ভোর ৫:৫০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জনগণের আকাঙ্খা পূরণ করুন: আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জনগণের আকাঙ্খা পূরণ করুন: আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি
আমাদের চট্টগ্রামজনপথরাজনীতি

গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জনগণের আকাঙ্খা পূরণ করুন: আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/১২ at ৯:৫৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, গণভোটের রায়কে অমান্য করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। জনগণ তা কখনো মেনে নিবে না। জনগণের সাথে প্রতারণা করে কোন সরকার টিকে থাকতে পারেনি। ফ্যাসিবাদ প্রতিষ্ঠার দুঃস্বপ্ন জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে, ইনশাআল্লাহ। তাই গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জনগণের আকাঙ্খা পূরণ করুন।

রবিবার (১২ এপ্রিল) বিকাল ৫ টায় কেরানীহাটে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মহিউদ্দীন হেলালীর সভাপতিত্বে জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির মহানগরী নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নোমান উদ্দীন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক জায়েদ হাসান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক মুহাম্মদ সিফাত, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, লোহাগাড়া উপজেলা এলডিপি’র সভাপতি লেয়াকত আলী চৌধুরী, জামায়াতের উত্তর সাতকানিয়া থানা সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আ.ন.ম নোমান, সাতকানিয়া উপজেলা সেক্রেটারী তারেক হোছাইন সহ প্রমুখ ১১ দলীয় ঐক্যের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আরও বলেন, বিএনপি জনগণের কল্যাণ চায় না। বিএনপি জনগণকে ধোঁকা দিয়ে গণভোট অবৈধ বলে সংসদের ভেতরে বাইরে প্রচারণা চালাচ্ছে। তাদের ধোঁকাবাজিতে প্রমাণ করে, তারা ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে। জনগণের অধিকার আদায়ে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করেই ছাড়বো, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সাতকানিয়া রাস্তার মাথার মডেল মসজিদ থেকে মিছিল শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে কেরানীহাট এসে মিছিলটি শেষ হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কর্নেল অলির এলডিপি ছেড়ে বিএনপিতে সহস্রাধিক নেতাকর্মী

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ

ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন

ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

টেগ্গড গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জনগণের আকাঙ্খা পূরণ করুন: আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বাংলা নববর্ষ উদযাপন পরিষদের ব্যাপক প্রস্তুতি
পরবর্তী সংবাদ কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ১
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কর্নেল অলির এলডিপি ছেড়ে বিএনপিতে সহস্রাধিক নেতাকর্মী
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ১৬, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ১৬, ২০২৬
ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ১৬, ২০২৬
ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
জনপথ কক্সবাজার জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?