সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি|
রোববার (২৪ মে) বিকালে চট্টগ্রাম মহানগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন| একই সঙ্গে আগামী ৩০ মে শাহাদাত বার্ষিকীকে কেন্দ্র করে ব্যাপক কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন| সভায় বক্তারা বলেন, গুপ্তবাহিনী দেশ ও গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচারে লিপ্ত রয়েছে|
সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনী ব্যবহার করে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে| সম্প্রতি জুলাই সনদ নিয়েও নানা অপপ্রচার চালিয়েছে তারা| তবে দেশের জনগণ এসব অপপ্রচার প্রত্যাখ্যান করেছে এবং ষড়যন্ত্রকারীদের বর্জন করেছে| সভায় বক্তারা আরও বলেন, বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সারাদেশে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তা সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে| আগামী ডিসেম্বরে দলের কাউন্সিলকে সামনে রেখে যেখানে সাংগঠনিক কমিটি নেই সেখানে দ্রুত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে| পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে জনগণের কাছে গ্রহণযোগ্য, দক্ষ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী বাছাইয়ে তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানান নেতারা| সভায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের জনসেবামূলক ভূমিকা পালনেরও নির্দেশনা দেওয়া হয়| দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া’র সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আজিজুল হক চেয়ারম্যান, রেজাউল করিম নেচার চেয়ারম্যান, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য এস এম মামুন মিয়া, আমিনুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, মাষ্টার মোহাম্মদ লোকমান, শওকত আলম চৌধুরী, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, হাজি রফিকুল আলম, সাজ্জাদুর রহমান, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, জাগির আহমদ, জেলা কৃষক দলের আহবায়ক মহসিন চৌধুরী রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাউদ্দিন সোহেল, শেফায়েত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, মোহাম্মদ শাহীনুর শাহীন, মোহাম্মদ ইসমাইল, ইখতিয়ার হোসেন ইফতু, জাবেদ মেহেদী হাসান সুজন, মোহাম্মদ ইব্রাহিম, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, সালেহ জহুর, দেলোয়ার আজিম, শাহাদাত হোসেন সুমন, জেলা শ্রকিম দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডাঃ মহসিন খান তরুন, মহিলা দলের সভাপতি জান্নাতুন নাঈম চৌধুরী রিকু, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, জাসাসের আহবায়ক জসিম উদ্দিন, মৎস্যজীবী দলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব জাহেদুল হক, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল মইয়ুম চৌধুরী ছোটন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর শাহেদ খান রিপন, ইসমাইল বিন মনির, সদস্য মোফাচ্ছল হোসেন জুয়েন, শফিউল আলম চৌধুরী|


