২৪–৪৮ ঘণ্টার মধ্যে সরকারি কর্মপরিকল্পনা ঘোষণার আহ্বান
সাম্প্রতিক সীমান্তে পুশ-ইনের ঘটনা এবং বাংলাদেশের শ্রমবাজারে বিদেশি কর্মীদের বৈধতা, কর্মসংস্থান নীতি ও উচ্চপদে বিদেশি নির্ভরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমার আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
৯ জুন (মঙ্গলবার) চট্টগ্রাম প্রেস ক্লাবে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে সাগুফতা বুশরা বলেন, যথাযথ যাচাই-বাছাই, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়।
উনি আরও বলেন, বাংলাদেশের সীমান্তের মর্যাদা রক্ষার পাশাপাশি দেশের নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করাও রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। দেশে প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষিত ও দক্ষ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও বিভিন্ন খাতে বিদেশি কর্মী বিশেষ করে ভারতীয়দের নিয়োগের স্বচ্ছতা ও বৈধতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়ে গেছে।
সংবাদ সম্মেলনের মূল বক্তব্য: “আমাদের অবস্থান কোনো দেশের নাগরিকদের বিরুদ্ধে নয়। আমরা বাংলাদেশের আইন, সার্বভৌমত্ব, কর্মসংস্থান এবং জাতীয় স্বার্থ রক্ষার পক্ষে কথা বলছি।”
“অবৈধভাবে কর্মরত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং যেখানে দেশীয় দক্ষ জনবল রয়েছে সেখানে ধাপে ধাপে বাংলাদেশি জনবল দ্বারা প্রতিস্থাপনের কার্যকর রোডম্যাপ তৈরি করতে হবে।”
“সীমান্তে মর্যাদা এবং শ্রমবাজারে ন্যায্য অধিকার—উভয়ই বাংলাদেশের নাগরিকদের বৈধ দাবি।”


