শফিউল আলম, রাউজান: রাউজানে গভীর রাতে সাড় তিন লাখ টাকা মুল্যের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত-রাত তিনটার দিকে চুরির ঘটনাটি ঘটে উপজেলার সদর রাউজান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হরিশখান পাড়া এলাকার আজিজুল হক কোম্পানির বাড়ির ফরিদ আহম্মদের গোয়াল ঘরে। পাশের ঘরের আক্তার হোসেন নামে এক ব্যক্তি বলেন, গরুর মালিক হাসপাতালে ভর্তি থাকায় ঘরে কেউ ছিল না। আমি দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছি রাত তখন সাড়ে ১২টা। ভাত খেয়ে রাত দেড়টার দিকে ঘুমাতে যায়। তখনও গোয়াল ঘরে গরু ছিল। আমার মনে হচ্ছে চোরের দল রাত আনুমানিক তিনটার দিকে গরু গুলো মিটি ট্রাকে করে নিয়ে গেছে। স্থানীয় বাড়ির লোকজন জানান, গোয়াল ঘরে দুইটি গাভী ও দুইটি বাছুর ছিল। একটি বাছুরসহ তিনটি গরু নিয়ে গেলেও একটি বাছুর রেখে যায় চোরের দল। চুরির প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই তানভীর হোসেন বলেন, চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে চুরির সাথে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাউজানে এক কৃষকের গোয়াল ঘর থেকে গভীর রাতে ৩টি গরু চুরি
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


