মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে, কাপ্তাইয়ের রাইখালী-চন্দ্রঘোনা নৌরুটে ফেরি দুর্ঘটনা মোকাবেলায় নির্দেশনা প্রদান করেছে রাঙামাটি জেলা সড়ক ও জনপদ বিভাগ।
রোববার (২৪ মে) সকাল থেকে চন্দ্রঘোনা ফেরিতে বিলবোর্ড ও মাইকিংয়ের মাধ্যম জনসাধারণকে সচেতন করতে এই নির্দেশনা প্রদান করা হয়।
রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা জানান, ফেরিতে দুর্ঘটনা মোকাবেলায় জনসাধারণকে সচেতন করতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। ফেরি চালু থাকার সময় গাড়ির ভেতরে যেন কোন যাত্রী না থাকে এবং ফেরি পুরোপুরি ঘাটে না ভেড়ানো পর্যন্ত কেউ ফেরি থেকে না নামতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই কার্যক্রম ঈদের পরেও চলমান থাকবে। সবাইকে নির্দেশনা মানার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।


