By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | দুপুর ১:৪২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ২০ দলীয় জোট সংস্কারের দাবি সেলিমের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > ২০ দলীয় জোট সংস্কারের দাবি সেলিমের
রাজনীতি

২০ দলীয় জোট সংস্কারের দাবি সেলিমের

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২১/১২/০৫ at ৭:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে সংস্কারের আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি’র (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সভার মঞ্চে উপবিষ্ট বিএনপি নেতা রুহুল কবির রিজভীর দৃষ্টি আকর্ষণ করে শাহাদাত হোসেন সেলিম বলেন, রিজভী ভাইয়ের কাছে আমার আবেদন ২০ দলীয় জোটকে সংস্কার করতে হবে। ২০ দলীয় জোট গঠন করার পর ৮-১০ বছর পর্যন্ত যারা একটা মানববন্ধন করতে পারেনি। যারা একটা মিছিল-সভা করতে পারেনি। তাদের ২০ দলে রেখে বিএনপির সিনিয়র নেতাদের অপমাণ করার কি প্রয়োজন আছে। ২০ দলীয় জোটে যখন মিটিং ডাকা হয় তখন অনেক ২০ দলীয় নেতা সেখানে উপস্থিত হন যারা বিএনপি করলে থানা লেভেলের নেতাও হতে পারতেন না। তাদের জায়গা দিতে হয়। যে কারণে একটা অস্বস্তি আমরা বোধ করি, বিএনপিও বোধ করে।

তিনি বলেন, ২০১৩ সালের শেষ দিকে টলটলায়মান একটা অবস্থা। আওয়ামী লীগ তখন নির্বাচনকালীন একটা সরকার গঠন করার চেষ্টা করছে। রাষ্ট্রের অত্যন্ত ক্ষমতাধর একজন ব্যক্তি বিকেলে এসে আল্টিমেটাম দিয়ে গেলেন, কালকের মধ্যে যদি শপথ গ্রহণ না করেন পরিণতি কী হবে আমরা জানি না। আমরা হতবম্ব হতচকিত কিছুটা ভীত সন্ত্রস্ত। আমরা কয়েকজন আলোচনায় বসলাম। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সাহেবকেও আলোচনায় আহ্বান জানানো হলো। জেনারেল ইবরাহিম সাহেব আসলেন, কয়েক মিনিট বক্তব্য শুনলেন, তারপর স্যালুটের ভঙ্গীতে বললেন, আমি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আমি হোসাইন মুহাম্মদ এরশাদ নই। আমি মুনাফেক না, আমি মুনাফেকী করতে পারবো না, স্যার আপনাকে স্যালুট। আপনারা থাকেন আপনাদের মোনাফিকী নিয়ে। উনি চলে যাওয়ার পরে আলোচনা ভেঙে গেলো। অনেকে তার কারণে মোনাফেকের খাতায় নাম লেখাতে ব্যর্থ হয়েছেন।

এলডিপির (একাংশ) মহাসচিব সেলিম বলেন, আজকে পুরো জাতি দুই ভাগে বিভক্ত। এক ভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সমস্ত জনগোষ্ঠী। আর একদিকে আওয়ামী লীগের নেতৃত্বে একটা হিজরা জনগোষ্ঠী। এরা সংখ্যায় কম, ধিকৃত কিন্তু তাদের ভয় করে। আওয়ামী লীগ হলো ধিকৃত, সংখ্যায় কম একটা নপংসুক সরকার। সুতরাং এ যে ভয় এবং ভীতির একটা রাজত্ব এরা কায়েম করেছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমরা বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটে আছি। আমরা এক সুরে এক নেতৃত্বে একবাক্যে কথা বলবো। এটা ২০ দলীয় জোটে থাকার প্রথম শর্ত। ইবরাহিম সাহেব মাঝখানে কয়েকদিন একজন কাপালিকের খপ্পড়ে পড়েছিলেন। আমি তখন ওনাকে বার বার বলেছি। এ কাপালিকের পেছনে জীবনের ১২টি বছর ব্যয় করেছি। এখান থেকে সরে আসেন। আলহামদুলিল্লাহ তিনি সরে এসে এখন পরিবর্তনের জন্য রাজনীতি করছেন।

সেলিম বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল এবং মূল দলগুলোকে বাইরে রেখে নির্বাচন করা। আওয়ামী লীগ সেক্ষেত্রে শতভাগ সফল হয়েছে। ২০১৮ সালে আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল বিএনপি এবং মূল দলগুলোকে নির্বাচনে এনে নির্বাচন করা। নির্বাচনের এক বছর আগে থেকে প্রতিটি টকশোতে বলেছি শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচনে যাওয়া আর গণ আত্মহত্যা করা এক কথা। আমরা গণ আত্মহত্যাই করেছি। আমরা খালেদা জিয়াকে ওই ৩০০ বছরের পুরোনো কারাগারের প্রকোষ্ঠে স্যাঁতস্যাঁতে মেঝেতে রেখে আমরা নির্বাচনে গিয়েছি। তাকে পিজি হাসপাতালে নেওয়ার ক্ষমতা আমাদের ছিল না। আমরা সুর সুর করে নির্বাচনে গিয়েছি এবং দেখেছি কি হয়েছে।

২০২৩ সালে কি হবে তারা প্ল্যান করছে। তাদের প্ল্যানে আছে কিছু রাজনৈতিক দলকে তারা নির্বাচনে নেবে। কিছু রাজনৈতিক দলকে নির্বাচনে নেবে না। কোনো অবস্থায়ই এ ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না। নিজের অবস্থান বুঝে রাজনীতি করতে হবে।

তিনি বলেন, আমাদের স্বপ্ন দেখতে হবে যৌথভাবে। আমাদের স্বপ্ন দেখতে হবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। আমরা দেখবো তারেক রহমান বীরের বেশে এসে বাংলাদেশকে নেতৃত্বে দেবেন। সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই আমাদের যার যার যে অবস্থান আছে, আমরা হয়তো সমুদ্রের এক বিন্দু শিশির হয়ে সেখানে থাকতে চাই।

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী বক্তা সৈয়দ কামাল উদ্দিন জাফরী, মেজর জেনারেল (অব.) আমসা আমীন, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন, জাতীয় লীগের সভাপতি ড. শাহরিয়ার ফুয়াদ, কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য ফোরকান ইবরাহিম, ইকবাল হাসান মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট মোস্তফা নূর প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মানহানির মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দলের নিজস্ব প্রক্রিয়ায় তৃণমূল ও মহিলা বিভাগের মতামতে প্রার্থী চূড়ান্ত হয়েছে: জামায়াত

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের মনোনয়ন পেলেন যারা

বিএনপির সংরক্ষিত নারী আসনে বৃহত্তর চট্টগ্রাম থেকে মনোনয়ন পেলেন শাকিলা, স্বপ্না ও মাধবী

আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচারের আশ্রয়স্থল: প্রধানমন্ত্রী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আন্তর্জাতিক বডিবিল্ডিংয়ে অভিষেকেই পদক জিতলেন মাকসুদা
পরবর্তী সংবাদ মিনিবাস-সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের সংঘর্ষের ঘটনায় বাসচালকের নাম উল্লেখ করে মামলা

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মানহানির মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
জনপথ আইন আদালত জাতীয় বাংলাদেশ রাজনীতি এপ্রিল ২১, ২০২৬
ফটিকছড়িতে খামার থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২১, ২০২৬
চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন
আমাদের চট্টগ্রাম জনপথ লিড ২ শিক্ষা এপ্রিল ২১, ২০২৬
টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?