By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৪:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ
বিদেশলিড

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২২/০১/২৩ at ৩:০৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ভয়াবহ এক অভিযোগ উত্থাপন করেছে বৃটেন। বলা হয়েছে, ইউক্রেনে মস্কোপন্থি একটি সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছেন পুতিন। এ জন্য তিনি ইউক্রেনের সাবেক এমপি ইয়েভহেন মুরায়েভকে ক্রেমলিনের পক্ষ থেকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। পুতিনকে আক্রমণ করে অস্বাভাবিক এমন অভিযোগ এনেছে বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

ইউক্রেন সীমান্তের কাছে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র, বৃটেনসহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে, এসব সেনা ব্যবহার করে ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিয়েছে রাশিয়া। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পুতিন। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সতর্ক করেছেন।

তিনি জানিয়ে দিয়েছেন, ইউক্রেনে আগ্রাসন চালালে কঠোর মূল্য দিতে হবে রাশিয়াকে। একই রকম সতর্কতা দিয়েছেন বৃটিশ মন্ত্রীরাও। এ নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে উত্তেজনা।

এক বিবৃতিতে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ইউক্রেনকে পরাভূত করতে রাশিয়া তৎপরতা নিয়েছে বলে তথ্য প্রকাশিত হয়েছে। ক্রেমলিন ভিতরে ভিতরে যা চিন্তাভাবনা করছে তা প্রকাশিত হয়েছে। তিনি বিবৃতিতে বলেন, রাশিয়াকে অবশ্যই উত্তেজনা নিরসন করতে হবে। তার আগ্রাসন ও ভুল তথ্য প্রচার বন্ধ করতে হবে। আসতে হবে কূটনৈতিক পথে। বৃটেন এবং আমাদের অংশীদাররা বার বার বলেছি, ইউক্রেনে রাশিয়ার যেকোনো সামরিক আগ্রাসন হবে ভয়াবহ কৌশলগত ভুল, যার কড়া মূল্য দিতে হবে।

এর আগেও ইউক্রেনের ভূখণ্ড ক্রেমলিন ২০১৪ সালে দখল করেছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়াপন্থি প্রেসিডেন্টকে উৎখাত করার পর এই আগ্রাসন চালায় রাশিয়া। কিন্তু এ বছরের যেকোনো সময়ে ইউক্রেনে আবার আগ্রাসন অথবা অনুপ্রবেশ করতে পারে রাশিয়া- এমন তথ্য দিয়ে যাচ্ছে পশ্চিমা ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো। তারা বলছে, এ জন্যই সীমান্তে এত বেশি সেনার সমাবেশ ঘটিয়েছে রাশিয়া।

ওদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো প্রকার হামলা চালানোর পরিকল্পনার কথা প্রত্যাখ্যান করেছেন। পক্ষান্তরে তিনি পশ্চিমাদের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেছেন। তার মধ্যে ইউক্রেনকে ন্যাটোর সামরিক জোটে যোগ দেয়া বন্ধ করতে হবে। পূর্ব ইউরোপে সামরিক মহড়া ও অস্ত্র পাঠানো বন্ধ করতে হবে ন্যাটোকে। কারণ, এটাকে রাশিয়া তার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে।

বৃটেনের অভিযোগের জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টুইট করেছে। তারা বলেছে, বৃটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় মিথ্যা তথ্য প্রচার করছে। এতে বৃটেনকে উস্কানিমূলক কর্মকাণ্ড ও বাজে কথাবার্তার প্রচার বন্ধ করার আহ্বান জানানো হয়।

২০১৯ সালে ইউক্রেনে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে শতকরা মাত্র ৫ ভাগ ভোট পেয়েছিলেন ইয়েভহেন মুরায়েভ। ফলে ওই নির্বাচনে তিনি নিজের আসন হারান। তিনি একটি মিডিয়ার মালিক। অবজার্ভার পত্রিকাকে তিনি বলেছেন, বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় মনে হচ্ছে বিভ্রান্ত হয়ে গেছে। তারা কোনো যৌক্তিক কথাবার্তা বলছে না। আমাকে রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে। শুধু তা-ই নয়। একই সঙ্গে আমার পিতার প্রতিষ্ঠানের যেসব অর্থসম্পদ আছে, তাও রাশিয়া জব্দ করেছে।

ওদিকে বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের আরো চারজন রাজনীতিকের নাম উল্লেখ করেছে। তারা রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে চলেছে। এর মধ্যে আছেন মাইকোলা আজারোভ। তিনি রাশিয়াপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সময়ে প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৪ সালে ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর আজারভ পালিয়ে রাশিয়া চলে যান। সেখানে তাকে বিদেশে নির্বাসিত একটি পাপেট সরকার হিসেবে দেখা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইন্টারপোলের লাল নোটিশে আছে তার নাম। এই নোটিশ ইস্যু করা হয়েছে ইউক্রেন সরকারের অনুরোধে। কারণ, তার বিরুদ্ধে আছে সম্পদ আত্মসাৎ ও অসামঞ্জ্যতার অভিযোগ।

আরেকজন হলেন ভোলোদিমির সিভকোভিচ। তিনি ইউক্রেন ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সাবেক প্রধান। রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে কাজ করার অভিযোগে এ সপ্তাহে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরো যাদের নাম উল্লেখ করেছে তার মধ্যে আছেন সেরহিই আরবুজোভ এবং আঁদ্রিই ক্লুয়েভ। তারা দু’জনেরই সাবেক প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের অধীনে উপপ্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলেজছাত্র ওয়াকিমুলের স্মার্টকারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম ও কক্সবাজারসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশে রহস্যময় আলোকরশ্মি: জনমনে আতঙ্ক ও কৌতূহল

শুভেন্দুই মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ভারতকে হারালেই পাকিস্তানের বিশ্ব রেকর্ডে ভাগ বসাবে দক্ষিণ আফ্রিকা
পরবর্তী সংবাদ দেশের সেতু দেশের টাকায়

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

এবার বর্ষাকালে শহর ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে: মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জনপথ মে ৯, ২০২৬
কক্সবাজার জেলা হাইয়েস-জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি সেলিম আকবর
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ৯, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ৯, ২০২৬
মিরসরাইয়ে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার দুই, অটোরিক্সা জব্দ
জনপথ আইন আদালত জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?