By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৬:১৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাশিয়ায় প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের পর তুরস্ক ও সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > রাশিয়ায় প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের পর তুরস্ক ও সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে
বিদেশ

রাশিয়ায় প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের পর তুরস্ক ও সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২২/১২/২৯ at ৫:১৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

এক দশকের বেশি সময় ধরে চলছে সিরিয়া যুদ্ধ। এই যুদ্ধের একটি পক্ষ তুরস্ক। বহুদিন ধরেই দুই দেশের মধ্যে সম্পর্ক ভাল নেই। তবে এবার দুই দেশের সম্পর্কোন্নয়নে মধ্যস্ততা করছে রাশিয়া। বুধবার দেশটির রাজধানী মস্কোতে ১১ বছর পর প্রথম বৈঠকে বসেন সিরিয়া ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীরা। এরপরই নতুন করে আঙ্কারা এবং দামেস্কের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

আল-জাজিরার খবরে জানানো হয়, তুরস্কের পক্ষ থেকে আলোচনায় যোগ দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এবং গোয়েন্দা প্রধান হাকান ফিদান। অপরদিকে সিরিয়ার পক্ষ থেকে মস্কো যান প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাস এবং গোয়েন্দা প্রধান আলী মামলুক। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু আলোচনা শেষে জানিয়েছেন, সিরিয়া সংকট, তুরস্কের শরণার্থী সংকট এবং সন্ত্রাসী দমন ইস্যুতে আলোচনা হয়েছে। তিন দেশ এক হয়ে সিরিয়ার সন্ত্রাসীদের মোকাবেলা করার সিদ্ধান্ত হয়েছে। সিরিয়াসহ গোটা অঞ্চল যাতে স্থিতিশীল থাকে তা নিশ্চিতে আবারও দফায় দফায় এমন ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনে সম্মত হয়েছে তিন দেশ।

তুরস্কের কর্মকর্তারা বলছেন, এখনই সময় সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার।

দুই দেশ এরইমধ্যে গোয়েন্দা পর্যায়ে যোগাযোগ শুরু করেছে। তবে এখনও দুই দেশের মধ্যে বেশ কিছু ইস্যুতে ভিন্ন মত রয়েছে। দামেস্ক চায়, সিরিয়ার ভূখণ্ডে কোনো তুর্কি সেনা থাকতে পারবে না। অপরদিকে তুরস্কের দাবি, সিরিয়ার শরণার্থীদের নিরাপদে ফিরিয়ে আনতে হবে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান এ মাসে জানান যে, তিনি সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চান এবং এ জন্য তিনি রাশিয়াকে ত্রিপক্ষীয় কাঠামো দাড় করানোর প্রস্তাব দেন। এমনকি শিগগিরই তিনি সিরিয়া সফরে যেতে পারেন বলেও জানিয়েছেন এরদোগান। সেখানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে কথা বলবেন তিনি।

গত মাসে ইস্তাম্বুলে ভয়াবহ বোমা হামলার পর ঘটনার প্রতিশোধ হিসেবে তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা শুরু করে। এরদোগান ঘোষণা দেন, আঙ্কারা উত্তর সিরিয়ায় অবস্থিত ওয়াইপিজি যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে স্থল অভিযান চালাবে। আঙ্কারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। তাদেরই একটি শাখা ওয়াইপিজি যোদ্ধারা। এটি একটি সশস্ত্র গোষ্ঠী যা ১৯৮০ সাল থেকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুরস্ক তার দক্ষিণ সীমান্তে নিরাপত্তা করিডোর দিয়ে সুরক্ষিত করতে আগের চেয়ে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তুরস্ক তার প্রতিবেশি সিরিয়া এবং ইরাক উভয়ের আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে চায়। এখন আঙ্কারা এবং দামেস্কের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ সেই সম্ভাবনা আরও জোরদার করবে। পাশাপাশি দশকব্যাপী চলা বিধ্বংসী সিরিয়ার যুদ্ধও নতুন আকার পাবে। রাশিয়া এবং ইরানের সহায়তায় প্রেসিডেন্ট আল-আসাদের বাহিনী সিরিয়ার বেশিরভাগ অঞ্চল ফিরিয়ে এনেছে। তবে গোটা সিরিয়ার নিয়ন্ত্রণ পেতে তুরস্কের সমর্থন জরুরি ছিল।

আপনি এটিও পছন্দ করতে পারেন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

শুভেন্দুই মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বললো রাশিয়া

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ট্রাম্প

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ এবার নির্বাচনে মাহি
পরবর্তী সংবাদ ভারতীয় কোম্পানির ওষুধ খেয়ে ১৮ শিশুর মৃত্যু উজবেকিস্তানে!
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?