By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | সকাল ৯:৫২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোলের খসড়া তালিকা চূড়ান্ত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোলের খসড়া তালিকা চূড়ান্ত
আমাদের চট্টগ্রামলিড

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোলের খসড়া তালিকা চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২২/১২/৩০ at ৬:১৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 7 মিনিট
শেয়ার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোলের খসড়া তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে ব্যক্তিগত গাড়ির টোল পণ্যবাহী যানের তুলনায় বেশি প্রস্তাব করা হয়েছে।

সেতু বিভাগের সূত্র জানায়, টোলের খসড়া প্রস্তাবে অর্থ বিভাগ অনুমোদন দেওয়ার পর তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী সম্মতি দিলে টানেলের টোলের তালিকা প্রকাশ করবে সেতু বিভাগ।

মূলত চট্টগ্রামে অবস্থিত শাহ আমানত সেতুর টোলের অঙ্ককে ভিত্তি ধরে টানেলের টোল নির্ধারণ করা হচ্ছে। শাহ আমানত সেতুর তুলনায় দেড় থেকে তিন গুণ পর্যন্ত টোল বাড়তে পারে বলে সূত্র জানায়। টোলের তালিকায় ১২ ধরনের যান চলাচলের বিষয়ে আলোচনা করা হয়েছে।

চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলীর দুই পার তলদেশ দিয়ে যুক্ত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এটি দক্ষিণ এশিয়া ও দেশের প্রথম টানেল। এর নির্মাণকাজ আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা। এরপর শুরু হবে যান চলাচলের প্রস্তুতি।

বর্তমানে শাহ আমানত সেতুতে ১১ ধরনের যান চলাচল করে। এতে যাত্রীবাহী বাসে ১৫৫ টাকা, মিনিবাসে ৫০ টাকা, ট্রেইলারে ৭৫০ টাকা, বড় ট্রাকে ৩০০ টাকা, মাঝারি ট্রাকে ২০০ টাকা, ছোট ট্রাকে ১৭০ টাকা, কৃষিযানে ১৩৫ টাকা, মাইক্রোবাস ও পিকআপে ১০০ টাকা, ব্যক্তিগত গাড়ি ৭৫ টাকা, অটোরিকশা ৩০ টাকা এবং মোটরসাইকেলের জন্য ১০ টাকা টোল নেওয়া হচ্ছে।

বঙ্গবন্ধু টানেলের টোল নির্ধারণে একটি কমিটি রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কমিটির একজন সদস্য বলেন, ‘আমাদের দেশে এটিই প্রথম টানেল। তাই টানেলের টোল নির্ধারণে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। বিশ্বের অন্যান্য দেশে সেতুর তুলনায় টানেলের টোল কেমন ধরা হয়, খোঁজ নিয়ে সেটা দেখা হয়েছে। এ ছাড়া টানেলের কাছাকাছি শাহ আমানত সেতু হয়েছে। তাই আমরা শাহ আমানত সেতুকে ভিত্তি ধরে টোল নির্ধারণ করছি। ’ তিনি বলেন, টানেলে পণ্যবাহী যান গুরুত্ব পাবে। টোলের ক্ষেত্রে তারা কিছুটা ছাড়ও পাবে।

শাহ আমানত সেতুর দৈর্ঘ্য ৯৫০ মিটার, প্রস্থ ২৪.৪০ মিটার। এতে চার লেনের সড়কপথ রয়েছে। সঙ্গে রয়েছে ১২০ মিটার সংযোগ সড়ক। সংযোগ সড়কও সেতুর সড়কের মতো প্রশস্ত। ২০১০ সালের সেপ্টেম্বরে এতে যান চলাচল শুরু হয়। সেতুর নির্মাণ ব্যয় ছিল ৫৯০ কোটি টাকা।

এদিকে টিউবসহ কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। টিউবের দৈর্ঘ্য ২.৪৫ কিলোমিটার। টানেলের সঙ্গে পতেঙ্গা প্রান্তে শূন্য দশমিক ৫৫ কিলোমিটার, আনোয়ারা প্রান্তে ৪.৮ কিলোমিটারসহ মোট ৫.৩৫ কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে। আনোয়ারা প্রান্তে সংযোগ সড়কের সঙ্গে ৭২৭ মিটার উড়ালসেতু রয়েছে। সব মিলিয়ে প্রকল্পে ৯.৩৯ কিলোমিটার নতুন পথ তৈরি করা হচ্ছে। নির্মাণে ব্যয় হচ্ছে ১০ হাজার ৫৩৭ কোটি টাকা।

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন কালের কণ্ঠকে বলেন, শাহ আমানত সেতুর তুলনায় বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য তিন গুণের বেশি। সে অনুযায়ী সেতুর তুলনায় টানেলে টোল বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে সেতুকে ভিত্তি করে টানেলের টোল নির্ধারণ করা হচ্ছে না। কমিটি নানা কিছু যাচাই-বাছাই করে টোলের হার চূড়ান্ত করবে।

টোল নির্ধারণ কমিটি সূত্রে জানা যায়, টানেলে মোটরসাইকেল, কার ও জিপজাতীয় যান, পিকআপ, মাইক্রোবাস, ছোট বাস (৩১ আসন বা এর কম), মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি), বড় বাস (তিন এক্সেল), ছোট ট্রাক (পাঁচ টন পর্যন্ত), মাঝারি ট্রাক (পাঁচ টনের বেশি থেকে আট টন পর্যন্ত), মাঝারি ট্রাক (আট টনের বেশি থেকে ১১ টন পর্যন্ত), ট্রাক (তিন এক্সেল পর্যন্ত), ট্রেইলার (চার এক্সেল পর্যন্ত)—এসব যান চলাচল করবে। এমন বিভাজন করেই টোল নির্ধারণ করা হচ্ছে।

টানেল চালু হলে কী পরিমাণ যান চলাচল করবে, এ নিয়ে ২০১৩ সালে একটি সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষা প্রতিবেদনের তথ্য বলছে, টানেল চালুর বছরে ৬৩ লাখ গাড়ি চলাচল করতে পারে। সে হিসাবে দিনে চলতে পারে ১৭ হাজার ২৬০টি গাড়ি। ২০২৫ সাল নাগাদ টানেল দিয়ে গড়ে প্রতিদিন ২৮ হাজার ৩০৫টি যানবাহন চলবে। এর মধ্যে অর্ধেক থাকবে পণ্যবাহী যান। ২০৩০ সাল নাগাদ প্রতিদিন গড়ে ৩৭ হাজার ৯৪৬টি এবং ২০৬৭ সালে এক লাখ ৬২ হাজার যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে।

বঙ্গবন্ধু টানেলটি কর্ণফুলী নদীর মোহনার কাছে পশ্চিম প্রান্তে পতেঙ্গা নেভাল একাডেমি থেকে শুরু হয়ে পূর্ব প্রান্তে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) ও কর্ণফুলী সার কারখানার (কাফকো) মাঝখান দিয়ে আনোয়ারা প্রান্তে পৌঁছেছে। টানেলটি নির্মাণের মূল লক্ষ্য আনোয়ারা এলাকাকে শিল্প শহর হিসেবে গড়ে তোলা। তাই পণ্যবাহী যান চলাচলের সুবিধার্থে তাদের টোল তুলনামূলকভাবে কম থাকবে আর ব্যক্তিগত যানে টোল থাকবে বেশি।

টানেলের ব্যবস্থাপনার ব্যয় সেতুর তুলনায় অনেক বেশি। তাই টোলও যেকোনো সেতুর তুলনায় বেশি হবে, এটাই স্বাভাবিক বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শামছুল হক। তিনি বলেন, সেতুতে আলো-বাতাসের জন্য কোনো টাকা খরচ করতে হয় না। আগুন প্রতিরোধকের কোনো ব্যবস্থা রাখতে হয় না। কিন্তু টানেলে আলো-বাতাসের জন্যও টাকা খরচ করতে হবে। এখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিদেশিরা নিয়মিত এর তদারক করবে। ফলে এসব খরচ তো টোল থেকেই তুলতে হবে।

শামছুল হক বলেন, মূলত টানেলের আসল দৈর্ঘ্য ২.৪৫ কিলোমিটার। সোয়া ছয় কিলোমিটার পদ্মা সেতুর পরিচালন ও ব্যবস্থাপনায় ব্যয় সাড়ে ৬০০ কোটি টাকার মতো। আর এতে খরচ হবে ৯০০ কোটি টাকারও বেশি। টানেলের নির্মাণ ব্যয়ও বেশি। আবার ব্যবস্থাপনার খরচ ডলারে নিয়মিত বিদেশ যাবে। সব মিলিয়ে সেতুর তুলনায় বেশি টোল নেওয়া ছাড়া উপায় নেই।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে দুটি টিউব রয়েছে। দক্ষিণ পাশের টিউব দিয়ে আনোয়ারা থেকে পতেঙ্গামুখী যান চলাচল করবে। এই টিউবটির অবকাঠামোগত নির্মাণকাজ শতভাগ শেষ হয়েছে। ঠিক পাশের উত্তর টিউবটি দিয়ে পতেঙ্গা থেকে আনোয়ারামুখী যান চলাচল করবে। এই টিউবের সার্বিক নির্মাণকাজও প্রায় শেষের পথে। নভেম্বর পর্যন্ত প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৯৪ শতাংশ।

টানেলের ২.৪৫ কিলোমিটার টিউবটি মূলত নদীর তলদেশে অবস্থিত। টিউবের ভেতরের ব্যাস ১০.৮০ মিটার।

সম্প্রতি টানেলসহ পুরো প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, সংযোগ উড়ালসেতু ও সংযোগ সড়কের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। দুই প্রান্তে বসেছে টোল প্লাজা। আনোয়ারা প্রান্তে সড়কের দৈর্ঘ্য ও টোল প্লাজার সংখ্যা বেশি। টানেলে দক্ষিণ টিউবের অবকাঠামো নির্মাণকাজ শেষ হলেও চলছে উত্তর টিউবের নির্মাণকাজ। তবে দুই টিউবেই বর্তমানে একসঙ্গে চলছে বিদ্যুৎ সংযোগের কাজ। এ ছাড়া বাতাস নির্গমন ব্যবস্থা সচল রাখা, অগ্নিনির্বাপণ, পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা, কমিউনিকেশন ও মনিটরিং ব্যবস্থাপনা স্থাপনের কাজ চলছে। এই কাজগুলো শেষ হলে টানেল গাড়ি চলাচলের উপযোগী হবে।

টানেল উদ্বোধন হলে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার বাড়বে শূন্য দশমিক ১৬৬ শতাংশ। কর্ণফুলী নদীর দুই তীরকে সংযুক্ত করে চীনের সাংহাই শহরের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ গড়ে তোলার লক্ষ্যে টানেল নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিল সরকার। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেতু বিভাগ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘নবাব সিরাজ-উদ-দ্দৌল্লার হত্যার মধ্যদিয়ে বাংলার স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল’

স্বৈরাচারী অপপ্রচার শিষ্টাচার বহির্ভূত ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের যৌথ প্রতিবাদ মিছিল

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

পলাতক খুনী হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে আর চলবে না: জিয়াউর রহমান জিয়া

এশিয়ার দেশগুলোকে পানি সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শুভ জন্মদিন রমেন দাশগুপ্ত
পরবর্তী সংবাদ শুভ জন্মদিন আলাউদ্দিন সোহেল
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রোনালদোর ইতিহাসগড়া রাতে উজবেকিস্তানকে উড়িয়ে গ্রুপশীর্ষে পর্তুগাল
খেলা জুন ২৪, ২০২৬
নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ২৩, ২০২৬
প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবির পরিচ্ছন্নতা অভিযান
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ২৩, ২০২৬
‘নবাব সিরাজ-উদ-দ্দৌল্লার হত্যার মধ্যদিয়ে বাংলার স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল’
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জুন ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?