By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ৩:৩১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সাকিবদের নিয়ে ভাবছেন না উড
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > সাকিবদের নিয়ে ভাবছেন না উড
খেলা

সাকিবদের নিয়ে ভাবছেন না উড

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/১৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল নিজেদের প্রথম ম্যাচ হেরেছে সিলেটের বিপক্ষে। কিন্তু পরের ম্যাচেই দু’দল ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। খুলনাকে হারিয়ে জয়ে ফিরেছে চ্যালেঞ্জার্স। অন্যদিকে কাগজে কলমে আসরের শক্তিশালী দল রংপুর রাইডার্সকে হারিয়েছে বরিশাল। ২ পয়েন্ট নিয়ে এসেছে চট্টগ্রাম। আজ সাগরিকা স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। শক্তি ও তারকার দিক থেকে এগিয়ে ফরচুন বরিশাল। তাদের অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার। একাই যে কোনো ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখেন। আর চ্যালেঞ্জার্সের শক্তি দেশি-বিদেশি তরুণ প্রতিভাবান আনকোড়া ক্রিকেটাররা।

বিপিএলের এই আসরে দলটির পাকিস্তানি ক্রিকেটার উসমান খান সেঞ্চুরি হাঁকিয়ে জানান দিয়েছেন তাদের সক্ষমতার। দলটির কোচ জুলিয়েন উড আত্মবিশ্বাসী এই তারুণ্যের শক্তি দিয়েই সাকিবদের হারাতে। নিজেদের ঘরের মাঠে জয় দিয়েই শুরু করতে চান তারা। কোচ বলেন, ‘আমাদের দলে হয়তো বড় তারকা নেই। কিন্তু এক ঝাঁক প্রতিভাবান ক্রিকেটার আছে। আর টি-টোয়েন্টিতে দল হিসেবে খেলাটা অনেক বড় বিষয়। আমরা একটি ইউনিট হিসেবে খেলতে চাই। প্রথম ম্যাচ হারলেও আমরা কিন্তু পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি। দলে পাওয়ার হিটার ও দারুণ কৌশলি কিছু ব্যাটার আছে। আবার তরুণ ও অভিজ্ঞ মিলিয়ে আমাদের বোলিং ইউনিটটাও দারুণ। সাকিব বিশ্বের সেরা ক্রিকেটাদের একজন। কিন্তু টি-টোয়েন্টিতে এককভাবে বড় কিছু করা বেশ কঠিন! এখানে আমাদের চারটি ম্যাচ। আমরা একটি একটি করে ম্যাচ নিয়ে পরিকল্পনা করেছি।’
অন্যদিকে জয়ে ফিরে উজ্জীবিত ফরচুন বরিশালের তারকা বোলার ইবাদত হোসেন চৌধুরী। জাতীয় দলে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন এ পেসার। যদিও নিজেদের প্রথম ম্যাচে ভালো বল করতে পারেননি। চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। বোলারদের দিতে হয় কঠিন পরীক্ষা। এমন উইকেটে বুদ্ধি দিয়ে বল করার কথা বলছেন ফরচুন বরিশালের পেসার ইবাদত হোসেন। তিনি মনে করেন, এমন উইকেটে খেললে বোলারদের স্কিলেও উন্নতি আসে। তিনি বলেন, ‘চট্টগ্রামের উইকেট সবসময় ব্যাটিং সহায়ক হয়, এটা আমরা সবাই জানি। পেস বোলারের স্কিল বাড়াতে হবে। বুদ্ধি দিয়ে বল করতে হবে। ভালো উইকেটে খেলা হলে যে পেস বোলারের স্কিল যত ভালো, সে সেখানে ততো ভালো বোলিং করবে।’ মিরপুরের উইকেটের অনেকটা বদনাম কমেছে চলতি বিপিএল আসরে। এবার চট্টগ্রামের উইকেট কেমন আচরণ করে তা দেখার পালা। এ নিয়ে অবশ্য আগাম কোন কিছু বলতে চান না ইবাদত। তিনি বলেন, ‘ঢাকা পর্বের প্রথম দিন রাজা (রেজাউর রহমান) ৪ উইকেট পেয়েছিল। সেদিন সবাই বলেছিল উইকেটটা ভালো হলেও রাজা ভালো করেছে। তারপর উইকেট আরও ভালো হয়েছে। আমাদের দল ১৯২ রানও করেছে। ঢাকার উইকেট এবার খুবই ভালো। চট্টগ্রাম তো বরাবরই ভালো। তারপরও ম্যাচ শুরুর পর হয়তো ভালো বলা যাবে। ভালো উইকেটে যদি আমরা ভালো করতে পারি, তাহলে সামনের বিশ্বকাপে সেটা সাহায্য করবে। এমন উইকেটে ভালো করতে হলে আপনার স্কিল থাকতেই হবে। যদি ইয়র্কার করেন তাহলে সেটা একদম পারফেক্ট হতে হবে। যদি স্লোয়ার করেন, তাহলে সেটা অ্যাকুরেট হতে হবে। ’

বিপিএলে আগেও কাজ করেছেন জুলিয়েন উড। গত বিপিএলে সিলেট সানরাইজার্সের পাওয়ার হিটিং কোচ ছিলেন তিনি। এরপর ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট- আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাওয়ার হিটিংয়ে বিশেষজ্ঞ হলেও তিনি একজন ব্যাটিং কোচ এটাও মনে করিয়ে দিয়েছেন জুলিয়েন উড। তিনি বলেন, ‘এটা দারুণ। আমি আইপিএলেও কাজ করেছি। পাওয়ার হিটিং কোচ হিসেবে আমার পরিচিতি আছে, যেটা দারুণ। এখন এটা পাওয়ার গেম। কিন্তু একই সঙ্গে আমি ব্যাটিং কোচও, পাওয়ার হিটিংয়ে স্পেশালাইজড আমি। গত বছর দারুণ ছিল আমার জন্য। এরপর আইপিএলে কাজ করেছি, অনেক জায়গাও। এটা ভালো।’

এবারের বিপিএলে চট্টগ্রাম দলে আছেন আফিফ হোসেন ধ্রুবর মতো ক্রিকেটার। তাকে ঘিরেই দলটির বড় পরিকল্পনা। যদিও প্রত্যাশিত মানের ব্যাটিং করতে পারছেন না আফিফ। উড অবশ্য এসব নিয়ে চিন্তিত নন। তিনি বলেন, ‘‘আফিফ বিগ হিটিংয়ের প্লেয়ার নন। আফিফের বিশেষত্ব হচ্ছে টাইমিং এবং রিদম। গত বছর সিলেটে বিজয়ের (এনামুল হক) সঙ্গে অনেক কাজ করেছিলাম। আফিফের দিকে দেখেন, তারা বড় না (শরীরের দিক থেকে)। তারা রিদম ও টাইমিংয়ের ওপর নির্ভর করে। তারা বল জোরে মারতে পারে, কিন্তু মুভমেন্টে তাদের রিদম ও টাইমিং দরকার হয়। বড় (দীর্ঘকায়) ক্রিকেটাররা মাসল ব্যবহার করে। তারা পারবে না, যদি করতে যায় কাজ হবে না। এটা আসলে বুঝতে পারার ব্যাপার কীভাবে তাদের শরীর কাজ করে বল মারার সময়। যখন এটা হবে তাদের, আমি কিছু ট্রেনিং ও ড্রিলও করাচ্ছি। কিন্তু এটা শুধুই অনুশীলনের একটা ধরন। কিন্তু বুঝতে হবে কীভাবে তাদের শরীর কাজ করে বল মারার সময়।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

ভিএফবি স্টুটগার্টকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ

বিশ্বকাপ ভেন্যুর সামনে ব্রাজিল কিংবদন্তির ৩১ ফুট উঁচু ভাস্কর্য

টেস্টে ঘরের মাঠে ইতিহাস গড়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

নেইমারকে রেখেই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মৃণাল রূপে চঞ্চল যেমন
পরবর্তী সংবাদ বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ মে ২৫, ২০২৬
কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?