By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | দুপুর ১:৩৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কুড়িতেই বুড়িয়ে গেলে, চাকচিক্য ফিরে পাওয়ার উপায়
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > স্বাস্থ‍্য > কুড়িতেই বুড়িয়ে গেলে, চাকচিক্য ফিরে পাওয়ার উপায়
স্বাস্থ‍্য

কুড়িতেই বুড়িয়ে গেলে, চাকচিক্য ফিরে পাওয়ার উপায়

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/১৭ at ৭:৫৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মুখের বয়সের ছাপ বা বলিরেখার জন্য প্রধানত দায়ী সূর্যের অতিবেগুনি রশ্মি। দেখা যায়, বয়স ৩০ পেরোতেই অনেক মহিলার মুখে বলিরেখা পড়ার কারণে বুড়িয়ে যান। তাই যতটা সম্ভব সূর্যের রশ্মি থেকে দূরে থাকুন। বিশেষ করে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত। অবশ্যই ভালো সানস্ক্রিন ক্রিম বা লোশন ব্যবহার করুন। সানস্ক্রিন শুধু ত্বককে কালো করা বা বলিরেখা দূর করতে সাহায্য করে না, এটি ত্বকের ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে।

ধূমপান বর্জন করা
ধূমপান করবেন না। ধূমপান ত্বকে বলিরেখা সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী। তাই আবার সিগারেট ধরানোর আগে বলিরেখার কথা মাথায় রাখুন।

পর্যাপ্ত ঘুমান
কমপক্ষে সাত ঘণ্টা ঘুমান। ঘুমানোর সময় পিঠের উপর ভর করে ঘুমান। অনেকেই পেটের উপর ভর দিয়ে ঘুমায়।

এতে চেহারার উপর প্রেসার সৃষ্টি হয়, যা চামড়াকে ঝুলিয়ে দেয়।
মাছ ও ওমেগা ৩ সমৃদ্ধ খাবার খান
সামুদ্রিক মাছ এবং ওমেগা ৩ আছে এমন খাদ্য বেশি করে খান। ওমেগা ৩ তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। আর শাকসবজি, ফলমূল তো আছেই।

ত্বকে ফেসিয়াল করার ক্ষেত্রে সচেতন হোন
ফেসিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে সচেতন থাকুন। খুব বেশি কপাল কুঁচকাবেন না। চোখে সমস্যা থাকলে চশমা ব্যবহার করুন। অনেকেই আছেন চোখ-মুখ কুঁচকিয়ে কোনো কিছু দেখার চেষ্টা করেন বা অধিকাংশ সময় চেহারায় একটি বিরক্তিকর ভাব নিয়ে থাকেন। এতে চামড়ার উপর প্রভাব পড়ে, যা তাড়াতাড়ি বলিরেখাকে প্রকাশ করে।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন
মুখ সব সময় পরিষ্কার রাখতে হবে। আবার অতিরিক্ত মুখ ধোয়া ঠিক নয়। কারণ অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমান।

মুখের মধ্যে যতটা সম্ভব কম হাত লাগান। সপ্তাহে ২ বার পাকা কলা চটকে মুখ, গলা ও ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক প্রাণবন্ত দেখাবে এবং বয়সের ছাপ বা বলিরেখা মুখে থাকলে তা অনেকটাই ঢাকা পড়বে।
ভালো অ্যায়েসথেটিকস চিকিৎসকের পরামর্শ নিন: বর্তমানে আমাদের দেশে ত্বকের চিকিৎসার আধুনিকায়নের কারণে ডার্মাটোসার্জনরা ত্বকের সৌন্দর্যবর্ধনের জন্য যে চিকিৎসা করছে তাকেই অ্যায়েসথেটিকস চিকিৎসা হিসেবে অভিহিত করা হয়। আপনি আপনার ত্বকের হারানো সৌন্দর্য ফিরে পেতে এসব চিকিৎসকের মাধ্যমে বোটক্স, ফিলারসহ বহু সর্বাধুনিক চিকিৎসা এখন আছে তা নিতে পারেন।
ডিমের সাদা অংশ মুখে লাগান। দেখবেন বলিরেখা দূর হবে এবং মুখ অনেকটা উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠবে। ঘুমানোর আগে সপ্তাহে ২-৩ বার অলিভ অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে ৫ মিনিট মুখে ম্যাসাজ করুন। তারপর ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

মুখের যে অংশে মনে হচ্ছে কিছুটা বলিরেখার প্রভাব পড়ছে, সেখানে লেমন জুস দিয়ে ম্যাসাজ করুন। দেখবেন উপকার পাচ্ছেন।
এ ছাড়া প্রতিদিনের অভ্যাস এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে আনুন। ভাজা পোড়া খাবার যত কম খাবেন ততই ভালো। মুখের মধ্যে যতটা সম্ভব কম হাত লাগান। প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করুন। টেনশন থেকে দূরে থাকুন, সেই সঙ্গে থাকুন সদা হাস্যোজ্জ্বল! বয়সের ছাপ বা বলিরেখা আপনার বয়স বাড়লেও তেমনটা প্রকাশ পাবে না।

লেখক: সহকারী অধ্যাপক, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। চেম্বার: আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর রোড, ধানমণ্ডি ঢাকা-১২০৫।

আপনি এটিও পছন্দ করতে পারেন

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৩ মৃত্যু

বান্দরবানে ৭৪৮ টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: সিভিল সার্জন

হাম ও হামের উপসর্গে দেশে ২৪ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ ২৪ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হলিউড অভিনেত্রী জিনা আর নেই
পরবর্তী সংবাদ প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনপথ জাতীয় লিড জুন ২৪, ২০২৬
৩০ জুন পবিত্র কাবা শরীফ ধোয়া হবে
ধর্ম ও জীবন ভালো খবর জুন ২৪, ২০২৬
নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকেও আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ শিক্ষা জুন ২৪, ২০২৬
১ হাজার ওমরাহযাত্রী পাচ্ছেন সৌদি আরবের রাজকীয় আতিথেয়তা
ধর্ম ও জীবন ভালো খবর জুন ২৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?