By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ৪:১৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ভেরিকোজ ভেইন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > স্বাস্থ‍্য > ভেরিকোজ ভেইন
স্বাস্থ‍্য

ভেরিকোজ ভেইন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/১৯ at ৮:৩৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

মানুষ বা প্রাণীর শরীরের রক্তের প্রবাহ কিছু জটিল নিয়ম অনুসরণ করে। হৃৎপিণ্ড পাম্প করে অক্সিজেনবাহী রক্ত মুহূর্তের মধ্যেই ধমনি উপ-ধমন দিয়ে সর্বাঙ্গে নিখুঁতভাবে পৌঁছে দেয়। শরীরের বিভিন্ন অঙ্গ বা টিস্যু এ রক্ত থেকে অক্সিজেন ও প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে। যে নালী দিয়ে রক্ত আমাদের শরীরের আনাচে-কানাচে পৌঁছায়, একই পথ দিয়ে সে কিন্তু ফিরে আসে না। ফিরে আসে অন্য পথে, শিরা-উপশিরা হয়ে। এ রোগের লক্ষণ মানুষের পায়েই বেশি হয়। সাধারণত পায়ের রক্তনালীগুলোর ভেতরের রক্ত মাধ্যাকর্ষণজনিত কারণে উপরের দিকে প্রবাহিত হতে বাধা পায়। পায়ের মাংস পেশিগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে রক্ত উপরের দিকে পাম্প করে নিয়ে যায়। পায়ের শিরা দিয়ে ফিরে আসার পথে রক্ত শিরার ভেতরে থাকা অনেকগুলা কপাট বা দরজার সম্মুখীন হয়। রক্তের ধাক্কায় এগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় এবং রক্ত প্রবাহিত হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ ও হয়ে যায়।

ফলে গ্রেভিটি বা মাধ্যাকর্ষণীয় ভারজনিত কারণে পার হয়ে যাওয়ার রক্ত নিচে নেমে যায় না। যখন এই ভালভগুলো ক্ষতিগ্রস্ত বা বিনষ্ট হয়ে যায়, তখন রক্ত হৃৎপিণ্ডে না গিয়ে শিরায় ফিরে আসে। যার ফলে শিরাগুলোর মধ্যে ধারণক্ষমতার চেয়ে বেশি রক্ত সঞ্চারিত হয়। ফলে শিরা ফুলে উঠে। এ অবস্থাকেই মূলত ভেরিকোজ ভেইন ডিজিজ বলা হয়। এই রোগের প্রকোপ ভয়ানক ভাবে অনেক বেশি। আমাদের দেশে ৫ থেকে ১০% মানুষের এ রোগ হলেও পাশ্চাত্যে এ রোগের প্রকোপ প্রায় ২৫%। সৌদি আরবে প্রায় অর্ধেক মানুষেরই এ রোগের উপসর্গ দেখা যায়। আশ্চর্যজনক হলেও সত্য যে, গবেষণায় দেখা গেছে, এ রোগের প্রকোপ এত উচ্চ মাত্রায় থাকলেও তুলনামূলকভাবে এ রোগ বিষয়ে সচেতনতা অনেক কম। খুব অল্প লোকেরই এ রোগের বিষয়ে প্রাথমিক জ্ঞান রয়েছে।
উপসর্গ: ভেরিকোস ভেইন পায়ের শিরাগুলোতে বেশি হয় এবং ত্বকের উপর থেকেই শিরাগুলো সহজেই দৃশ্যমান হয়। পুরুষের তুলনায় মহিলারা এই রোগে বেশি ভোগেন। রোগীরা বেশির ভাগ ক্ষেত্রে পায়ের উরু থেকে হাঁটুর পিছন দিকের শিরাগুলো অস্বাভাবিক ভাবে ফুলে যাওয়ার উপসর্গ নিয়ে ডাক্তারের চেম্বারে আসেন। শিরাগুলো পেঁচানো এবং গাঢ় বেগুনি বা নীল রঙের হয়ে থাকে। বেশির ভাগেরই পায়ে তেমন কোনো সমস্যা হয় না। আবার কারো কারো অনেক উপসর্গ থাকে। যেমন: সারাদিন পায়ে একটা অস্বস্তি বা জ্বালা থাকা, পা কামড়ানো, অসাড় বোধ হওয়া ও ব্যথাও পাওয়া, পা ভারী-ভারী মনে হওয়া। অনেকেরই রাতে পায়ে টান ধরে। যারা বেশিক্ষণ দাঁড়িয়ে বা বেশিক্ষণ বসে কাজ করেন তাদের ক্ষেত্রেই এই সমস্যাগুলো বেশি হয়। পায়ের ত্বকে জটিলতা প্রায়ই দৃশ্যমান হয়। প্রথমেই আক্রান্ত শিরার উপরিস্থ ত্বকে চুলকানি বোধ হতে পারে, ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, এ স্থানে একজিমা হতে পারে। কারো কারো ক্ষেত্রে ত্বকের সংক্রমণ সহজেই ঘটে। ত্বকের আরেকটি মারাত্মক জটিলতা হলো ত্বকে আলসার বা ঘায়ের সৃষ্টি হওয়া। স্ফীত রক্তনালী থেকে অনেকের রক্তপাতও ঘটে। বিরল হলেও কিছু কিছু রোগীর থ্রম্বোসিস হতে পারে, যেখানে শিরায় ‘ব্লাড ক্লট’ হয়ে জীবন বিপন্ন হতে পারে।

কারণ: প্রকৃত কারণ অনেকটাই অজানা। তবে যারা অনেকক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করেন, তাদের শিরায় (ঠবরহ) বেশি রক্ত জমা হয়ে যায় ও টান পড়ে। আবার শরীরের কিছু কিছু রোগ আছে যেখানে শরীরের রক্তের পরিমাণ বেড়ে যায়, যেমন প্রেগন্যান্সি। এ সময়ে অনেকের শরীরে ভেরিকোস ব্রেইনের সৃষ্টি হয়। মাসিকের সময় এবং হরমোনের অস্বাভাবিকতার কারণেও এ রোগ হতে পারে। মোটা মানুষদের মধ্যে এ রোগের প্রকোপ বেশি কিছু কিছু রোগীর ক্ষেত্রে পারিবারিক ইতিহাস থাকে।

মেডিক্যাল চিকিৎসা: যাদের ক্ষেত্রে রোগের তীব্রতা বেশি। *ফোম স্কেলেরোথেরাপি রোগের পরিসর সীমিত হলে ইনজেকশনের মাধ্যমে শিরাতে স্‌ক্েলরোসিং সলিউশন দেওয়া হয়। *লেজার বা রেডিওফ্রিকুয়েন্সি ট্রিটমেন্টু এই পদ্ধতিতে শিরাগুলোকে রেডিওফ্রিকুয়েন্সি বা লেজারের মাধ্যমে পুড়িয়ে দেওয়া হয়। * সার্জারি মাধ্যমে স্ফীত রক্তনালী বন্ধ করে দেওয়া।

রোগীদের জন্য কিছু টিপস: * জীবনাচরণ পরিবর্তনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণের চেষ্টা করুন। রোগ জটিল হয়ে গেলে চিকিৎসা কখনোই সহজ নয়। আবার অনেক ক্ষেত্রে চিকিৎসায় সফলতার হার অনেক কম। * উঁচু হিলের জুতা পরবেন না। * বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করবেন না, ঘন ঘন পজিশন চেঞ্জ করবেন। * কম লবণযুক্ত খাবার খাবেন। * ধূমপান অবশ্যই ত্যাগ করবেন। * নিয়মিত ব্যায়াম করবেন। * শোবার সময় বা বসার সময় পায়ের নিচে কিছু রেখে পা উঁচু রাখবেন।

লেখক: (চর্ম, যৌন ও এলার্জি রোগ বিশেষজ্ঞ) জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল। চেম্বার: ১২, স্টেডিয়াম মার্কেট, সিলেট। ফোন-০১৭১২-২৯১৮৮৭

আপনি এটিও পছন্দ করতে পারেন

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: স্বাস্থ্যমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে থামল আরও ১৬ প্রাণ

হাম ও হামের উপসর্গে সারা দেশে একদিনে ১১ শিশুর মৃত্যু

লক্ষ্যমাত্রার চেয়েও ৪ শতাংশ বেশি টিকা কভারেজ সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আইপিএলের পর পিএসএলকেও না করে দিলেন তাসকিন
পরবর্তী সংবাদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন অঙ্কিতা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ মে ২৫, ২০২৬
কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?