By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ৯:১৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মস্কো সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং: ওয়াল স্ট্রিট জার্নাল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > মস্কো সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং: ওয়াল স্ট্রিট জার্নাল
বিদেশ

মস্কো সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং: ওয়াল স্ট্রিট জার্নাল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২২ at ১২:০৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

 

এবার মস্কো সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিং। তবে ঠিক কবে নাগাদ তিনি মস্কো যাবেন তা এখনও নিশ্চিত নয়। এই পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এতে বলা হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই রাশিয়া যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। এ সময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

সূত্রগুলো জানিয়েছে, চীনা প্রেসিডেন্টের রাশিয়া সফরের অন্যতম প্রধান কারণ হচ্ছে যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনা শুরু করা। তিনি পুতিনকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেবেন। পাশাপাশি এই যুদ্ধের কারণে যাতে পরমাণু অস্ত্র ব্যবহৃত না হয় তাও বুঝানোর চেষ্টা করবেন তিনি। এরইমধ্যে এই সফরের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে কবে নাগাদ তিনি মস্কো যাবেন তা এখনও নিশ্চিত করা হয়নি। যদিও এপ্রিল ও মে মাসে তিনি মস্কো যেতে পারেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে রাশিয়ার জয় উৎযাপনের দিনেও মস্কো যেতে পারেন তিনি।
এদিকে বর্তমানে মস্কো সফরে আছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। তিনি বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন। এই সফরে ওয়াং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার উপরে জোর দেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে চীনের রাজধানী বেইজিং-এ সর্বশেষ দেখা করেন পুতিন ও শি জিনপিং। এরপরই ইউক্রেনে অভিযান চালান তিনি। গত ডিসেম্বর মাসে তারা এক ভিডিও কলে কথা বলেন।

বেইজিং কখনও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানায়নি। ব্যাপক চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের অনুসরণ করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি চীন। তবে দেশটি প্রথম থেকেই উভয় পক্ষকে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছে।

এদিকে হংকং ও সুদূর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং-এ মানবাধিকারের মতো বিষয়গুলি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্কের অবনতি হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে চীনের একটি কথিত গুপ্তচর বেলুন প্রবেশ ইস্যুতে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ওই ইস্যুতে বেইজিং সফর বাতিল করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার মস্কোতে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি এবং পুতিনের ঘনিষ্ঠ আস্থাভাজন নিকোলাই পাত্রুশেভের সাথে বৈঠকে ওয়াং আবারও দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের উপর জোর দেন। তিনি বলেন, চীন ও রাশিয়ার মধ্যেকার সম্পর্ক চরিত্রগতভাবে পরিপক্ক। পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে যে কোনও পরীক্ষা সহ্য করতে সক্ষম এই সম্পর্ক। অপরদিকে পাত্রুশেভ ওয়াংকে বলেন, রাশিয়ার পররাষ্ট্র নীতিতে বেইজিং একটি শীর্ষ অগ্রাধিকার এবং দুই দেশকে অবশ্যই একসাথে থাকতে হবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মস্কোতে থাকাকালীন ওয়াং প্রেসিডেন শি জিনপিং-এর সফর নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ক্রেমলিন ইঙ্গিত দিয়েছে ওয়াং পুতিনের সঙ্গেও দেখা করতে পারে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মহাকাশে কোরআন তিলাওয়াত করা প্রথম আফগান নভোচারী মোমান্ড আর নেই

জোড়া শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা!

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় নিহত ৩১

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ৬০ হাজার টন সার ও ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
পরবর্তী সংবাদ শুভ জন্মদিন ইমু খান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?