By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:৫৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ জ্বালানির দাম বাড়ায় প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়ছে দেশ: এমসিসিআই
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জাতীয় > জ্বালানির দাম বাড়ায় প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়ছে দেশ: এমসিসিআই
জাতীয়

জ্বালানির দাম বাড়ায় প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়ছে দেশ: এমসিসিআই

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২৬ at ৪:৩৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধিতে উৎপাদনের খরচ বাড়ছে। এতে প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়ছে দেশ। এ কারণে নিজেদের সক্ষমতা বাড়াতে ও চলমান বিশ্ব পরিস্থিতিতে বাণিজ্যে টিকে থাকতে জ্বালানিতে আরও কিছুদিন ভর্তুকি দরকার। গতকাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও মুক্ত আলোচনায় সংগঠনটির সভাপতি মো. সাইফুল ইসলাম এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি হাবিবুল্লাহ এন করিম, মহাসচিব ফারুক আহমদ প্রমুখ।

এমসিসিআই সভাপতি বলেন, মূল্যস্ফীতির চাপের মধ্যে আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) পরামর্শে সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে জ্বালানিতে কোনো ভর্তুকি দেবে না। আন্তর্জাতিক দামের সঙ্গে প্রতি মাসে না হলেও প্রান্তিকে সমন্বয় করে মূল্য নির্ধারণ করবে। কিন্তু এখনো বিশ্বে মহামারি শেষ হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান। এ অবস্থায় জ্বালানিতে ভর্তুকি তুলে নেয়া হলে দেশের ব্যবসায়ীরা চাপে পড়বে, উৎপাদন খরচ বেড়ে যাবে।

বিলাসপণ্যের আমদানি কমে যাওয়াকে সাধুবাদ জানিয়ে সাইফুল ইসলাম বলেন, শিল্পের কাঁচামাল ও মেশিনারিজ আমদানি কমে যাওয়া উদ্বেগজনক। এতে রপ্তানির পাশাপাশি আমদানি বিকল্প পণ্যের উৎপাদন কমে যেতে পারে, যা নতুন ধরনের সংকট তৈরি করবে।

আইএমএফ ঋণের পাশাপাশি বিশ্বব্যাংকের আইডিএ তহবিল, রপ্তানি ও প্রবাসী আয়ের প্রবাহ শক্তিশালী হলে লেনদেনে ভারসাম্যহীনতা কেটে যাবে বলে মন্তব্য করেন তিনি।
এমসিসিআই সভাপতি বলেন, কাঁচামাল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো বাধা নেই। তবে আমাদের প্রয়োজন হলে আগে ব্যাংকগুলো দ্রুত সময়ের মধ্যে এলসি করে দিতো। বাস্তবতা হচ্ছে এখন এলসি খুলতে সময় লাগছে।

ডলার সংকট নিয়ে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতে গত বছর থেকে দেশে ডলার সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে রেমিট্যান্স এবং রপ্তানি আয় কমেছে। বৈদেশিক মুদ্রার সংকটের মাঝে আমদানি ব্যয় মেটাতে বাধ্য হয়ে রিজার্ভ থেকে খরচ করেছে সরকার। ফলে রিজার্ভের মাত্রা আগের বছরের তুলনায় বেশ কমে এসেছে। তবে রেমিট্যান্স বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে সরকার।
এমসিসিআই সভাপতি বলেন, ব্যবসা-বাণিজ্য দেশের সমৃদ্ধি বয়ে আনে। করোনার মধ্যেও আমরা বেশ কয়েকটি সূচকে উন্নতি করেছি। চলতি ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ বিলিয়ন ডলার। ইতিমধ্যে প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) ৩২.৪৫ বিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে। এভাবে চলতে থাকলে এই অর্থবছরে ৬০ বিলিয়ন ডলারের রপ্তানি হবে। যে কোনো দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য কয়েকটি সূচক দরকার। একইসঙ্গে সুশাসনেরও দরকার রয়েছে। ২০২১ সালের করোনার মধ্যেও আমরা অনেক ভালো করেছিলাম।

তৈরি পোশাক নিয়ে এমসিসিআই সভাপতি বলেন, দেশের রপ্তানি খাতে রাজস্ব বাড়াচ্ছে তৈরি পোশাক খাত। চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১৪.৪০ শতাংশ। এ ছাড়া বর্তমানে দেশের পোশাক খাতে প্রতি মাসে ৪.৪৬ মিলিয়ন ডলার রপ্তানি হচ্ছে। তবে রপ্তানির ক্ষেত্রে শুধু তৈরি পোশাকের উপর নির্ভর করা উচিত না। আয় বৃদ্ধির লক্ষ্যে রপ্তানি বহুমুখীকরণ খুব গুরুত্বপূর্ণ।

এনবিআরের হয়রানি প্রসঙ্গে এমসিসিআই নেতা বলেন, মাঠপর্যায় রাজস্ব কর্মকর্তা একজন ব্যবসায়ীর ভাগ্য নির্ধারণ করে থাকে। ব্যবসায়ীদের সহায়তা করার জন্য সরকার ও এনবিআরের যে সদিচ্ছা রয়েছে তা মাঠপর্যায়ে গিয়ে আর থাকে না। তাই আমরা সবসময় রাজস্ব খাতে হয়রানি দূর করতে অটোমেশন চালুর পরামর্শ দিয়ে আসছি। কিন্তু এ দাবি দীর্ঘদিনের হলেও এটা এখনো চালু হয়নি। তাই ভোগান্তিও কমেনি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪৩৭৭৩ জন বাংলাদেশী হজযাত্রী

দেশের বাজারে আজ যে দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

সস্ত্রীক সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পর্যায়ক্রমে বন্ধ কলকারখানাগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করেছি

বোয়িংয়ের সঙ্গে চুক্তি: ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র পদযাত্রায় পুলিশের গুলি, আহত ২৫
পরবর্তী সংবাদ জট কমাতে জরুরি ড্রাইভিং লাইসেন্স দেয়ার চিন্তা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ব্রিটিশ ভারতীয় বঙ্গীয় আইনসভার সাবেক এমএলসি ও এমএলএ বদি আহমদ চৌধুরীর ৬৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ৩, ২০২৬
রাউজানের সড়কগুলোর বেহাল অবস্থা, জনদুর্ভোগ চরমে
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৩, ২০২৬
আল্লামা শায়েস্তা খান আযহারী আর নেই
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৩, ২০২৬
মিরসরাইয়ে উদয়নের বৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে শিক্ষা মে ৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?