By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | ভোর ৫:২৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ গৃহকরে ছাড় পেয়ে হাসিমুখে ঘরে ফিরলেন গৃহকরদাতারা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > গৃহকরে ছাড় পেয়ে হাসিমুখে ঘরে ফিরলেন গৃহকরদাতারা
আমাদের চট্টগ্রাম

গৃহকরে ছাড় পেয়ে হাসিমুখে ঘরে ফিরলেন গৃহকরদাতারা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/০২ at ১১:০৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

গৃহকরে ছাড় পেয়ে হাসিমুখে ফুল হাতে ঘরে ফিরছেন চট্টগ্রামের গৃহকরদাতারা। বৃহস্পতিবার পুরাতন নগর ভবনের কে.বি. আবদুচ ছত্তার মিলনায়তনে এসেসমেন্ট রিভিউ বোর্ড এর শুনানীতে ১৪, ১৫, ২১, ২২, ২৩ এবং ২৮ নং ওয়ার্ডের করদাতারা গৃহকরের জন্য আপিল করে করছাড় পেয়ে সন্তুষ্টচিত্তে ঘরে ফেরেন। এসময় করদাতারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)  মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীকে করদাতাদের পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জানান৷

রাজস্ব সার্কেল-৫ এর আয়োজনে  গৃহকরের আপিল বোর্ডে আসা করদাতাদের মেয়র ফুল দিয়ে বরণ করেন। এরপর মেয়র করদাতাদের  বিভিন্ন অভিযোগ ও পরামর্শ গ্রহণ করেন৷

গৃহকরে ছাড় পেয়ে আফতাব কনকর্ড টাওয়ার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম  বলেন, আমরা অনেক বিভ্রান্তিকর কথা শুনে গৃহকর নিয়ে ভীত ছিলাম৷ পরে বিভিন্নজনের পরামর্শে সমিতির সবাই আপিল বোর্ডে আসলে এক লক্ষ ২০ হাজার টাকার ভ্যালুয়েশনকে মেয়র ৩০ হাজার টাকা করে দিয়েছেন।

” নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিরা জনগণকে ভুলে যান৷ কিন্তু চট্টগ্রামের মেয়র এভাবে রিভিউ বোর্ড বসিয়ে জনগণের সুখ-দুঃখের কথা শুনে, করছাড় দিয়ে একটি উদাহরণ সৃষ্টি করেছেন। আমরাও কর দেয়ার মাধ্যমে চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখতে পেরে খুশি৷”

এভাবে বিভিন্ন ওয়ার্ডের জনগণ মেয়রের কাছে আসেন৷ মেয়র জানতে চান, আপনি কত কর দিতে চান৷ কেউ বলেন, পাচশ টাকা বাড়ান, কেউ বলেন এক হাজার টাকা বাড়ান, আবার কেউ চান আগের পরিমাণেই কর দিতে৷  এরপর মেয়র করদাতা যা কর দিতে চাচ্ছেন সেই পরিমাণ টাকা এবং করদাতার দলিলাদি দেখে স্বল্প কর নির্ধারণ করে দেন। কাউকে আবার আগের পরিমাণ গৃহকরই নির্ধারণ করে দেন মেয়র।

এসময় চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আমি চট্টগ্রামের ছেলে। যে চট্টগ্রামের মানুষরা আমাকে ভোট দিয়ে মেয়র বানিয়েছে তারাই  গৃহকর নিয়ে ভোগান্তিতে পড়বে এটা আমি হতে দিবনা৷ গৃহকর নিয়ে যে কোন অভিযোগ সমাধানে আমি এই রিভিউ বোর্ড বসিয়েছি। কারো যদি গৃহকর বেশি হয়ে থাকে তবে আপনারা রিভিউ বোর্ডে আসুন এবং আমাকে জানান,  আমি গৃহকর কমিয়ে দিব৷ স্বাধীনতাবিরোধী অপশক্তিগুলো জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে  গুজব ছড়াচ্ছে। নাগরিকদের বলতে চাই আপনারা গুজবে  কান দিবেন না। আমি প্রতিটি ওয়ার্ডে শুনানি করে কারো হোন্ডিং ট্যাক্স বেশি হলে তা সহনীয় করে দিচ্ছি। চট্টগ্রামের সন্তান হিসেবে আমি আপনাদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি।

“আপনাদের করের টাকা আপনাদের নগরীর উন্নয়নেই ব্যয় হবে৷ আমি পুরো চট্টগ্রাম শহরকে ঢেলে সাজাচ্ছি৷ আপনারা সহযোগিতা করলে আমি নান্দনিক চট্টগ্রাম গড়ব। বর্তমানে জলাবদ্ধতা ও মশার যে প্রকট সমস্যা তা সমাধানে কাজ করছি আমি। আপনারা বিশ্বাস রাখুন, চট্টগ্রাম বদলে যাবে।”

এসময় রিভিউ বোর্ডে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম, মোহাম্মদ সলিম উল্ল্যাহ, মোহাম্মদ জাবেদ,  সংরক্ষিত নারী কাউন্সিলর আনজুমান আরা, চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ এবং জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন

বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

ওয়ার্ল্ড ব্যাংক এবং হিট প্রজেক্টের প্রতিনিধি দলের সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময়

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ জনগণের দুর্ভোগ লাঘবে রাজপথে আন্দোলন করছে বিএনপি
পরবর্তী সংবাদ জলবদ্ধতা, পয়:নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামো
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা ভালো খবর রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন স্বাস্থ‍্য মে ২, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!
আমাদের চট্টগ্রাম জনপথ মে ২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?