By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৬:৩০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ যেভাবে সালাদ খেয়ে বিপদ ডেকে আনছেন!
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > স্বাস্থ‍্য > যেভাবে সালাদ খেয়ে বিপদ ডেকে আনছেন!
স্বাস্থ‍্য

যেভাবে সালাদ খেয়ে বিপদ ডেকে আনছেন!

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/০৫ at ১১:৫৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

আমরা অনেকেই মনে করি রঙিন সালাদ খেয়ে আমরা এর পরিপূর্ণ পুষ্টিগুণ পাচ্ছি। কিন্তু আসলে মোটেও তা নয়। সালাদ তৈরির নিয়ম, খাওয়ার সময় ও ধরন না জেনে আমরা আমাদের অজান্তেই ভালো করতে চেয়ে ডেকে আনছি ভয়ংকর ক্ষতি।

সালাদ একটি জনপ্রিয় মিশ্র খাবার, যা প্রধানত ফল এবং কাঁচা সবজি দিয়ে তৈরি করা হয়। বাংলাদেশে প্রধানত শসা, গাজর, টমেটো ইত্যাদি দিয়ে সালাদ তৈরি করা হলেও পৃথিবীজুড়ে সালাদের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়।

ভিটামিন, মিনারেল, পটাসিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার হিসেবে সালাদের জুড়ি নেই। নিয়মিত রঙিন সালাদ গ্রহণে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, ওজন ও উচ্চচাপ নিয়ন্ত্রণ, রক্তের কোলেস্টেরল হ্রাসসহ নানান উপকারিতা রয়েছে। কিন্তু সামান্য কিছু ভুলের কারণে আপনি এর উপকারিতা না পেয়ে বরং খারাপ ফল পাবেন।

ডায়েটিশিয়ানরা বলছেন, উপকারের চেয়ে বিপদের কারণ হয়ে ওঠে কিছু বিষয় খেয়াল না রেখে সালাদ তৈরি করলে, যেমন:

১) প্রথমেই ডায়েটিশিয়ানরা গুরুত্ব দিয়েছেন সালাদ তৈরি করার বিষয়টিতে। কারণ, ঠিকমতো সালাদ তৈরি করতে না জানলে স্বাস্থ্যরক্ষার ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে! এ বিষয়ে তারা বলেন, সালাদ তৈরির সময় অনেকেই মেয়োনিজ ও চিজ ব্যবহার করে থাকেন। এই দুই উপাদান খুব বেশি পরিমাণে খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়।

২) বিশেষজ্ঞরা বলছেন, ফল, সবজি কিংবা মাছ, মাংস, ডিমের সঙ্গে মেয়োনিজ মিশিয়ে খাওয়া মানেই আপনার সালাদে স্বাস্থ্যহানির উপাদান প্রবেশ করছে। তাই সালাদ তৈরিতে মেয়োনিজ পরিহার করুন। স্বাদ বাড়ানোর জন্য এ ক্ষেত্রে টকদই বা গ্রিক ইয়োগার্ট ব্যবহার করতে পারেন।

৩) এ ছাড়া সালাদে সাদা লবণ, গোলমরিচ, লেবুর রস মেশালে তার পরিমাণের দিকেও নজর রাখতে হবে। কেননা, সাদা লবণ মোটেও স্বাস্থ্যকর নয়। তাই সাদা লবণের পরিবর্তে বিটনুন ব্যবহার করাই ভালো। সালাদের স্বাদ বাড়াতে অনেকেই বিভিন্ন রকম ড্রেসিং ব্যবহার করেন। অতিরিক্ত লবণ, চিনিযুক্ত সেসব ড্রেসিং-এ ঠিক কী পরিমাণে ব্যবহার করবেন সে বিষয় সতর্ক থাকুন।

৪) অনেকেই সবজির সালাদ তৈরির সময় সিদ্ধ করে নেন কিংবা তেলে হালকা ভেজে নেন। এতে সালাদের স্বাদ বাড়লেও পুষ্টিগুণ নষ্ট হয়।

৫) সালাদের সঙ্গে অনেকেই টোস্ট খান। এতে সালাদের সঙ্গে অতিরিক্ত কার্বোহাইড্রেট যোগ হয়, যা না করাই ভালো। স্বাদ বাড়াতে সালাদে ভাজা তিল কিংবা কুমড়োর বীজ দিতে পারেন।

৬) সালাদের ড্রেসিংয়ে অলিভ অয়েল পরিমিত মাত্রায় ব্যবহার করুন। সালাদ সুস্বাদু করতে অতিরিক্ত অলিভ অয়েল ব্যবহার না করে এ ক্ষেত্রে বিভিন্ন রকম হার্বস ব্যবহার করতে পারেন।

৭) সালাদ নিয়ে অনেকেরই অনেক ভুল ধারণা থাকে। সব খাবারের সঙ্গে সব রকম সালাদ খাওয়া উচিত নয়। অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবারের সঙ্গে সালাদ এড়িয়ে যাওয়াই ভালো।

৮) দিনের কোন্ সময়ে সালাদ খাচ্ছেন সেটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এ ক্ষেত্রে। সালাদের পূর্ণ পুষ্টিগুণ পেতে সালাদ খাওয়ার উপযুক্ত সময় হলো দুপুরবেলা। তাই দুপুরের খাবারের সঙ্গেই সালাদ খাওয়ার অভ্যাস করতে পারেন।

৯) খাওয়ার অনেক আগে সালাদ তৈরি করে রাখবেন না। এতে সালাদে পানির পরিমাণ বেড়ে সালাদের খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করুন খাওয়ার পাঁচ মিনিট আগে সালাদ তৈরি করার।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কক্সবাজারে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

চট্টগ্রামে বিরল মশাবাহিত রোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি এনামুল হক এনাম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ডিজেলভিত্তিক কেন্দ্রগুলো বসিয়ে রাখতে চায় বিদ্যুৎ বিভাগ
পরবর্তী সংবাদ রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪৭
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?