By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | ভোর ৫:৫২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বোয়ালখালীতে বীর মুক্তিযোদ্ধা সৈয়দুল আলমের জানাজা: গার্ড অফ অনার না দেওয়ায় ব্যারিস্টার মনোয়ারের তীব্র ক্ষোভ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > শহর থেকে দূরে > বোয়ালখালীতে বীর মুক্তিযোদ্ধা সৈয়দুল আলমের জানাজা: গার্ড অফ অনার না দেওয়ায় ব্যারিস্টার মনোয়ারের তীব্র ক্ষোভ
শহর থেকে দূরে

বোয়ালখালীতে বীর মুক্তিযোদ্ধা সৈয়দুল আলমের জানাজা: গার্ড অফ অনার না দেওয়ায় ব্যারিস্টার মনোয়ারের তীব্র ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/০৫ at ১:০২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

গত ৩ মার্চ বাদ জুমা বোয়ালখালীর ইমাম নগর নিবাসী বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ, জাসদ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি সৈয়দুল আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নগরীর ও স্থানীয় সরকারি বেসরকারি নানা শ্রেণির পেশায় নানুষ। জানাজার আগে প্রবীণ মুক্তিযোদ্ধা সৈয়দুল আলমের মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ ভুমিকা, তাঁর কর্ম জীবনসহ নানাবিধ বিষয় নিয়ে বক্তব্য রাখেন বোয়ালখালীর কমতি সন্তান, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, বোয়ালখালী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুর, পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, কুধুরখীল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আজম শেফু প্রমুখ। জানাজায় গিয়ে ব্যারিস্টার মনোয়ার বীর মুক্তিযোদ্ধা ছৈয়দুল আলমকে কেন গার্ড অব অওনার দেওয়া হচ্ছে না এ ব্যাপারে স্থানীয় নেতাদের প্রশ্ন করলে জানতে পারেন যে, তিনি মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হন নাই এখনও। ব্যারিস্টার মনোয়ার বক্তব্য দেওয়ার সময় ছৈয়দুল আলমকে গার্ড অব ওনার না দেওয়ায় এবং স্বাধীনতার ৫১ বছর পর এখনও মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত না করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, “আমি ছোটবেলায় দেখেছি তিনি মুক্তি বাহিনীর অস্ত্র নিয়ে চলাফেরা করতেন, আমাদের বাডীতে আমার বাবার সাথে দেখা করতে আসতেন। আমার বাবা তখন মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতেন দিন রাত, আমার মেজ ভাই কিশোর মুক্তিযোদ্ধা ঐ সময়ে আর এক শহীদ কিশোর মুক্তিযোদ্ধা এখলাসের সাথে রাজাকারদের উপর বোমা ফাটাতে গিয়ে অল্পের জন্য ঐ রাজাকারদের হাত থেকে বেঁচে যান এবং একই দিন এখলাস শহীদ হন। সৈয়দুল আলম বা এঁরা কেউ মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের পেছনে ছোটেননি।কিন্তু তাঁরা কেন ছোটবেন? তাঁদের কাছে কতৃপক্ষ কেন আসেননি ? অথচ ভূঁয়া মুক্তিযোদ্ধারা সম্মান পায়। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া এর চেয়ে দুঃখজনক ও লজ্জাজনক আর কি হতে পারে? বেঁচে থাকতে দুনিয়ায়ও সম্মান পেলেন না, মরার পরেও পেলেন না রাষ্ট্রের পক্ষ থেকে নূন্যতম সম্মান। তাই ক্ষোভে দুঃখে উপস্থিত জনতাকে আমি আহ্বান করি, আসুন আমরাই আজ ওনাকে গার্ড অব ওনার দিই, স্যালুট জানাই”। তাঁর বক্তব্য শুনে আবেগ আপ্লুত হয়ে উপস্হিত সবাই হাত তুলে স্যালুট দিলে তখন অভূতপূর্ণ এক দৃশ্যের অবতারণা হয়। ব্যারিস্টার মনোয়ার আরো বলেন, “এটা ছিলো ব্যর্থতার প্রতিবাদ আর সম্মান জানানোর স্মার্ট একটি দৃষ্টান্ত। সবাইকে সাথে নিয়ে আমি তাঁর প্রাপ্য সম্মানটুকু দিতে চেষ্টা করেছি ।” এর পরে বীর মুক্তিযোদ্ধা বোয়ালখালী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সেলিম বীর মুক্তিযোদ্ধা সৈয়দুল আলমকে এখনও মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত না করায় দু:খ প্রকাশ করেন। তবে তিনি সৈয়দুল আলমকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল

ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে

রাউজানে ৭৬ লাখ টাকার সরকারী খাস জমি উদ্ধার

কক্সবাজারে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৯

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামের টিকিটের দাম নির্ধারণ
পরবর্তী সংবাদ ঢাকায় একসঙ্গে ১১ যুগলের বিয়ে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?