By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৬:৪৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিসিবির সম্মাননা ফিরিয়ে দিলেন সাকিব
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > বিসিবির সম্মাননা ফিরিয়ে দিলেন সাকিব
খেলা

বিসিবির সম্মাননা ফিরিয়ে দিলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/০৭ at ১২:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

‘৩০০ উইকেট’
সাকিব আল হাসান-তামিম ইকবাল বিতর্ক নিয়ে শুরু হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তার রেশ না কাটতেই সাকিব জড়ালেন আরেক বিতর্কে। দেশের প্রথম বোলার হিসেবে ৩০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁয়েছেন ইংলিশদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে। শুধু তাই নয়, ব্যাট হাতে ৭৫ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচ জেতানোর নায়কও তিনি। সিরিজ শুরুর আগে থেকেই তার এই মাইলফলকের অপেক্ষায় ছিলো টাইগার ক্রিকেটের ভক্তরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও তার এই অর্জনে সম্মান জানাতে আগে থেকেই ক্রেস্ট বানিয়ে প্রস্তুত ছিল। কিন্তু ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তা গ্রহণ করতে অস্বীকার করেন সাকিব। পুরস্কার মঞ্চে তার নামও ঘোষণা করতে নিষেধ করেন তিনি। সেই সময় তাকে বেশ রাগান্বিতও দেখা যায়।

মানবজমিন পরবর্তীতে বিসিবির বেশ কয়েকটি সূত্র থেকে এই ঘটনাটি নিশ্চিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র নিশ্চিত করেছে যে, ‘ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, তিনি এই সম্মাননা নিবেন না।

তাই বাধ্য হয়ে তাকে তা প্রদান করা হয়নি।’ তবে কী কারণে তিনি তা গ্রহণ করেননি তা জানা যায়নি।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সাকিব ও তামিম ইকবাল ব্যক্তিগত কারণে একে অপরের সঙ্গে কথা বলেন না। তাদের এই বৈরী সম্পর্কের কারণে নষ্ট হচ্ছে ড্রেসিংরুমের পরিবেশ। তবে দ্বন্দের কথা স্বীকার করে নিলেও ড্রেসিংরুমে কোনো প্রভাব পড়ছে না বলে দাবি করেন তামিম। তিনি বলেন, দেশের জন্য যখন দু’জন মাঠে নামেন তখন কোনো কিছুই ম্যাটার করে না।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দু’জনকে তেমন কোনো কথা বলতে না দেখলেও দ্বিতীয় ম্যাচ থেকে তাদের সম্পর্ক স্বাভাবিক দেখা যায়। চট্টগ্রামে তৃতীয় ম্যাচের আগে তারা দু’জন কথা বলেছেন উইকেট নিয়েও। শেষ ম্যাচে দলের প্রয়োজনে জ্বলে উঠেন সাকিব। মাঠে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সও করেন। এই ম্যাচে তিনি স্পর্শ করেন দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক। কিন্তু এরপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ছিলেন ভিন্নরুপে। ম্যাচ সেরা হওয়ার পুরস্কার নিলেও মাইলফলক ছোঁয়ার যে সম্মাননা দিতে চাওয়া হয়েছিল তা তিনি নেননি। পরে বিসিবির একটি সূত্র জানিয়েছে, এই সম্মাননা ক্রেস্টটি তাকে হয়তো পরে দেয়া হবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে- যা তিনি তাৎক্ষণিকভাবে নেননি তা তিনি পরে নিবেন কি-না! এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। আর সেই জয়ে আরও একবার নায়ক সাকিব আল হাসান। এই ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। সেই সাথে ওয়ানডে ইতিহাসের মাত্র ১৪তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে আজ চট্টগ্রামে মাঠে নামার আগে ওয়ানডেতে সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ছিল ২৯৬ টি। নবম ওভারের শেষ বলে ফিলিপ সল্টকে ফেরানোর পর পরের ওভারের প্রথম বলেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জেসন রয়কেও ফেরান তিনি।

দ্বিতীয় পাওয়ার প্লে’র প্রথম ওভারে বল করতে এসেই ইংলিশদের নবম উইকেট তুলে নেন সাকিব, রেহান আহমেদকে মেহেদী মিরাজের অসাধারণ ক্যাচে পরিণত করেন তিনি। সেই সাথে সাকিব উঠে যান ইতিহাসের পাতায়। বিশ্বের ১৪তম বোলার, ৬ষ্ঠ স্পিনার আর প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ ওয়ানডে উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। যা ইতিহাসের দ্বিতীয় দ্রুততম, মাত্র ২২৭ ইনিংসে। এছাড়াও ওয়ানডে ইতিহাসের মাত্র ৩য় ক্রিকেটার হিসেবে ৬০০০ রান ও ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। এর আগে এই রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া ও পাকিস্তানের শহীদ আফ্রিদি। জয়সুরিয়ার চেয়ে ১৭০ ম্যাচ কম খেলে ও আফ্রিদির চেয়ে ৮৭ ম্যাচ কম খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। শুধু তাই নয়, এক ওয়ানডেতে ৫০ রান ও ৪-উইকেটের মাইলফলক সর্বোচ্চ বার ছোঁয়া শহীদ আফ্রিদির রেকর্ডে ভাগও বসিয়েছেন সাকিব। তবে, এত অর্জনের পর বিসিবি’র সম্মানা না নেয়া সাকিবকে ফেলছে আরো একবার বিতর্কের মুখে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘চবির টুর্নামেন্ট যেন সুন্দর পরিবেশে সম্পন্ন হয়, সবাইকে সচেষ্ট থাকতে হবে’

গোল করে এবং করিয়ে দলকে জেতালেন মেসি

মিরসরাইয়ে ফুটবল উৎসবের উদ্বোধন

প্রথমবারের মতো বিশ্বকাপের তিনটি উদ্বোধনী অনুষ্ঠান করবে ফিফা

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে ৮ দিনব্যাপী “নতুন কুঁড়ি স্পোর্টস” জেলা পর্বের প্রতিযোগীতা সম্পন্ন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসনের সাক্ষাৎ
পরবর্তী সংবাদ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিটিভির আয়োজন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?