By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ১:০৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সেনাপ্রধানের সঙ্গে ইমরানের সাক্ষাতের অনুরোধ নিয়ে রহস্য
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > সেনাপ্রধানের সঙ্গে ইমরানের সাক্ষাতের অনুরোধ নিয়ে রহস্য
বিদেশ

সেনাপ্রধানের সঙ্গে ইমরানের সাক্ষাতের অনুরোধ নিয়ে রহস্য

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/০৮ at ৬:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের সঙ্গে কি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাক্ষাৎ করতে চেয়েছেন! এ প্রশ্ন এখন পাকিস্তানের জনগণের মুখে মুখে। এ নিয়ে তীব্র বিতর্ক চলছে। চায়ের আড্ডায় উঠছে আলোচনার ঝড়। বিষয়টি বেশ ঘোলাটে হয়ে উঠেছে। সম্প্রতি ইমরান খানকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনীতিতে দ্রুতই পাল্টে যাচ্ছে দৃশ্যপট। সর্বশেষ সূত্রের উদ্ধৃতি দিয়ে জিও নিউজের উপস্থাপক শাহজেব খানজাদা রিপোর্ট করেছেন যে, সেনাপ্রধান অসীম মুনিরের সঙ্গে সাক্ষাৎ চেয়েছেন ইমরান খান। এমন অনুরোধ করে সেনাপ্রধানের কাছে ম্যাসেজ পাঠানো হয়েছে। কিন্তু অনুরোধ প্রত্যাখ্যান করেছেন সেনাপ্রধান। এর ঠিক উল্টো কথা বলছেন ইমরান খানের সময়কার তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি বলেছেন, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ চাননি পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারপারসন ইমরান খান।

দু’দিন আগেই শেষ হয় তাকে গ্রেপ্তারের নাটক। শেষ পর্যন্ত ইসলামাবাদ হাইকোর্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে। এরই মধ্যে সেনাপ্রধানের সঙ্গে তার সাক্ষাতের বিষয় উঠে এসেছে মুখে মুখে।
জিও নিউজের প্রোগ্রাম ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে উপস্থাপক শাহবেজ খানজাদা বলেন, জেনারেল অসীম মুনির ব্যবসায়ীদের সঙ্গে সোমবার রাতে মিটিংয়ে বলেছেন, সাক্ষাৎ চেয়ে তার কাছে বার্তা পাঠিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান। তবে এ তথ্যের বিষয়ে সূত্রের নাম প্রকাশ করেননি তিনি। বলেন, ইমরানের আবেদনের জবাবে জেনারেল অসীম তাকে জানিয়ে দিয়েছেন, সেনাপ্রধান হিসেবে রাজনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করা তার কাজ নয়। তিনি আরও জানিয়ে দিয়েছেন সেনাবাহিনীর কাজ রাজনীতিতে হস্তক্ষেপ করা নয়। এক্ষেত্রে তারা কোনো ভূমিকা পালন করবে না। রাজনৈতিক সমস্যা রাজনৈতিক নেতাদেরকেই মিটিয়ে ফেলতে হবে।
ওই অনুষ্ঠানে সিনিয়র উপস্থাপক ও সাংবাদিক হামিদ মীর বলেন, জেনারেল অসীম মুনির এবং ইমরান খানের মধ্যে একটি মিটিং আয়োজনের চেষ্টা করেছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। প্রেসিডেন্টকে সেনাপ্রধান বলেছেন, তিনি রাজনীতি থেকে দূরে থাকতে চান। অথচ এর একদিন আগে ফাওয়াদ চৌধুরী দাবি করেন, ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে সেনাপ্রধান অসীমের সঙ্গে সাক্ষাতের কোনো আবেদন কখনও করেননি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আরও বলেন, প্রেসিডেন্টও কখনো পিটিআই চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেননি। তিনি পিটিআই প্রধানকে এ বুদ্ধি দেননি যে, সেনাবাহিনী যেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন। এসব নিয়ে যে রিপোর্ট প্রকাশ হচ্ছে তা ভিত্তিহীন।

সাংবাদিক কামরান খানও দাবি করেছেন, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেছেন ইমরান খান, যাতে সেনাপ্রধান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ইমরান খানের মধ্যে সাক্ষাৎ নিশ্চিত করে দেন। তিনি দাবি করেন, ইমরান খান শুধুই সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। দ্য নিউজে বলা হয়েছে, দেশের শীর্ষ ১০ জন ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করছিলেন সেনাপ্রধান। এ সময় তিনি অর্থমন্ত্রী ইশহাক দারের উপস্থিতিতে নিশ্চিত করেন যে, আসন্ন দেউলিয়া হওয়ার হুমকি কেটে গেছে। সবচেয়ে খারাপ সময় আমাদের পিছনে চলে গেছে। পাকিস্তান একটি জাতি হিসেবে উঠে দাঁড়াবে।

সেনাপ্রধানকে জড়িয়ে এতকিছু বলা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)। তবে সূত্রগুলো বলেছেন, মিটিংয়ে আশাবাদী দেখা গেছে সেনাপ্রধানকে। তিনি আস্থা প্রকাশ করেছেন যে, বর্তমান অর্থনৈতিক সংকট কেটে যাবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

শুভেন্দুই মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বললো রাশিয়া

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ট্রাম্প

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ৯৯৯ এ কল পেয়ে ২ ছিনতাইকারীকে আটক করলো পুলিশ
পরবর্তী সংবাদ সরকারের ব্যর্থতায় রাজধানী বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে: ফখরুল
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?