By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:৫৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে কতটা সক্ষম ইউক্রেন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে কতটা সক্ষম ইউক্রেন
বিদেশ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে কতটা সক্ষম ইউক্রেন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/১১ at ১১:২৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ইউক্রেনে বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে ৯৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে মাত্র ৩৪টি ক্ষেপণাস্ত্র ইউক্রেন ঠেকাতে পেরেছে। বাকিগুলো দেশটির বিভিন্ন শহরের আবাসিক এলাকাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানে। রাশিয়া এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বিভিন্ন জায়গা থেকে। যুদ্ধবিমান, জাহাজ এবং রাশিয়ার বিভিন্ন ঘাঁটি থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি বলেছেন, বৃহস্পতিবার ভোরে ছয়টি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে বিভিন্ন সাবসনিক, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ছিল।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মধ্যে সবচেয়ে আলোচিত হলো কিনঝাল ক্ষেপণাস্ত্র। রাশিয়া বিভিন্ন যুদ্ধবিমান থেকে এ ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে ইউক্রেনে হামলা চালায়। এগুলোই মূলত ইউক্রেনের সমরবিদদের নজর কেড়েছে বেশি। এ ক্ষেপণাস্ত্রগুলো আটকানো সত্যিই অনেক কঠিন।

মার্কিন থিংকট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) এর তথ্যানুসারে, ইউক্রেনে এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় গত বছরের মার্চে এবং মাঝে মাঝেই তা ব্যবহৃত হয়। দীর্ঘ বিরতির পর আবারও এ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালাল রাশিয়া।

কিনঝাল ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির চেয়ে অন্তত পাঁচগুণ বেশি দ্রুত চলতে পারে। ফলে এটি শনাক্ত করা কঠিন। আরও কঠিন হয়ে পড়ে মিগ-৩১ এর মতো যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হলে। এ দুই কারণে ক্ষেপণাস্ত্রটির পাল্লা এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা বেড়ে যায়। এ ক্ষেপণাস্ত্রটি একাধিক দিক থেকে আক্রমণ করতে পারে এবং এটি লক্ষ্যবস্তুর কাছে পৌঁছেও লক্ষ্যবস্তু বদল করে অন্য কোথাও আঘাত হানতে সক্ষম।

রাশিয়ার এমন উল্লেখযোগ্য পরিমাণে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে দেশটি স্টকে আর কি পরিমাণ ক্ষেপণাস্ত্র বিশেষ করে কিনঝাল ক্ষেপণাস্ত্র রয়েছে। এর জবাব দিয়েছে সিএনএন। মার্কিন এ সম্প্রচারমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কাছে অন্তত আরও ৫০টি কিনঝাল রয়েছে।

ফলে এক রাতেই ৬টি কিনঝাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া কেন তার স্টক ফুরাচ্ছে সে নিয়েও প্রশ্ন আছে। তবে সে প্রশ্নেরও জবাব আছে। এ বিষয়ে ব্রিটিশ থিংক ট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ফেলো জাস্টিন ব্রঙ্ক বলেছেন, ‘রাশিয়ানরা ক্ষেপণাস্ত্র কমে যাওয়ার পরও হামলা চালিয়ে যাচ্ছে কারণ মস্কো প্রতি মাসে প্রায় ৪০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম।’ ফলে এটি স্পষ্ট যে, প্রতি মাসে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার জন্য বিলাসিতা নয়।

কিন্তু প্রশ্ন হলো, রাশিয়ার এমন হামলার জবাবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী কতটা কার্যকর। বৃহস্পতিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা আলেক্সান্দর রডনিয়াস্কি বলেছেন, ‘ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কিনঝাল ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে মোটেও ভালভাবে দাঁড়াতে পারেনি।’

আলেক্সান্দর রডনিয়াস্কি বলেছেন, ‘তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। তারা নতুন ধরণের অস্ত্র ব্যবহার করছে এবং তারা পরীক্ষা করে দেখেছে যে, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে সেটির মোকাবেলা করে। তারা দেখতে পেয়েছে যে, আমরা যথেষ্ট ভালভাবে মোকাবিলা করতে পারছি না।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩

মার্কিন গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড

ফের যুদ্ধ শুরু হলে আরও বড় চমক দেখাবে ইরান: আরাঘচি

‘চুক্তি করতে মরিয়া’ ইরান, দ্রুত শেষ হবে যুদ্ধ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ফিরল বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আবারও কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মেটা
পরবর্তী সংবাদ মৌলভীবাজারে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগ-যুবলীগের হামলা, নাসের রহমানসহ আহত ২৫
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চসিকের তত্ত্বাবধানে জমিয়তুল ফালাহ্ মসজিদে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৭টায়
আমাদের চট্টগ্রাম জনপথ ধর্ম ও জীবন মে ২৫, ২০২৬
রাউজানে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার
জেলা উপজেলা জনপথ শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
কর্ণফুলীতে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?