By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | সকাল ৭:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ স্পিন রাজ্যে গতির বিপ্লব
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > স্পিন রাজ্যে গতির বিপ্লব
খেলা

স্পিন রাজ্যে গতির বিপ্লব

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

বাংলাদেশ মানেই স্পিনারদের রাজত্ব। এ দেশে সফরে এলে ইউরোপের দলগুলো স্পিনারদের নিয়ে গবেষণা করেই মাঠে নামে। কারণ তারা ঘূর্ণি বলে দুর্বল। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাঘা বাঘা ব্যাটাররা বাংলাদেশের উইকেটে হাঁসফাঁস করে স্পিন আক্রমণের সামনে। কিন্তু ধীরে ধীরে সেই রাজ্যে বিপ্লব ঘটেছে। পেস বোলিং খেলতে পটু আয়ারল্যান্ডকে গতকাল গুঁড়িয়ে দেয় টাইগার পেসাররা। প্রথমবারের মতো কোনো ম্যাচে ১০ উইকেট শিকারের রেকর্ড গড়েছে পেসাররা। বল হাতে তরুণ পেসার হাসান মহমুদ ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট তুলে নেন। এ ছাড়াও অভিজ্ঞ তাসকিন আহমেদের শিকার ৩ উইকেট। আরেক পেসার ইবাদত হোসেন চৌধুরীর শিকার ২টি।

এর আগে ১২ বার পেসাররা নিয়েছেন ৮ উইকেট। টসে জিতে ব্যাট করতে নেমে সফরকারীরা গুঁড়িয়ে যায় ১০২ রানে ২৮.১ ওভারেই। অধিনায়ক তামিম ইকবাল এদিন ৩ পেসারের সঙ্গে ব্যবহার করেন মাত্র দু’জন স্পিনারকে। তবে দু’জনের মধ্যে ছিলেন না দেশসেরা স্পিনার সাকিব আল হাসান। ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা অফস্পিনার এদিন বল করেছেন মাত্র ১ ওভার। এ ছাড়াও আরেক স্পিনার নাসুম আহমেদ হাতে বল পেয়েছেন মাত্র ৩ ওভার। তারা দু’জনই ছিলেন উইকেটশূন্য। গতকাল বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। ব্যাট হাতে সাবধানি শুরু ছিল সফরকারী আয়ারল্যান্ডের। ইনিংসের পঞ্চম ও নিজের তৃতীয় ওভারে আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন পেসার হাসান। উইকেটের পেছনে মুশফিকুর রহীমকে ক্যাচ দিয়ে ৮ রানে আউট হন স্টেফেন ডোহেনি। আয়ারল্যান্ডের আরেক ওপেনার পল স্টার্লিংকেও হাসানের শিকার। ইনিংসের নবম ও নিজের পঞ্চম ওভারে স্টার্লিংকে ৭ রানে লেগ বিফোর আউট করেন এই তরুণ পেসার। একই ওভারের চতুর্থ বলে রিভিউর সহায়তায় লেগ বিফোরে হ্যারি টেক্টরকে খালি হাতে বিদায় করেন তিনি। হাসানের পেস তোপে ২২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে আইরিশরা। পাওয়ার প্লে’র শেষ ওভারের দ্বিতীয় বলে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নিকে ৬ রানে থামান পেসার তাসকিন আহমেদ। স্লিপে বালবার্নির ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। হাসান-তাসকিনের তোপে ১০ ওভার শেষে আইরিশদের রান ৪ উইকেটে ২৭। এ অবস্থায় জুটি গড়ার চেষ্টা করেন লরকান টাকার-কার্টিস ক্যাম্ফার। তাতে সফলও হন তারা। পঞ্চম উইকেট জুটিতে ৫৭ বলে ৪২ রান যোগ করেন তারা। ১৯তম ওভারে চতুর্থবারের মতো আক্রমণে এসে জোড়া আঘাত হানেন পেসার এবাদত হোসেন। ওভারের শেষ ২ বলে টাকারকে ২৮ রানে ও নতুন ব্যাটার জর্জ ডকরেলকে খালি হাতে শিকার করেন ইবাদত। এতে ৬৮ রানে ৬ উইকেটে পরিণত হয় আয়ারল্যান্ড। ইবাদতের পর ইনিংসের ২২ ও নিজের সপ্তম ওভারে আয়ারল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন তাসকিন। প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রিনকে ১ ও তৃতীয় ডেলিভারিতে মার্ক অ্যাডায়ারকে শূন্যতে বিদায় করেন তাসকিন। এমন অবস্থায় ৭৯ রানে ৮ উইকেট হারিয়ে ১শ’র নিচে গুটিয়ে যাবার শংকায় পড়ে আইরিশরা। তবে শেষ ২ উইকেটে ২২ রান তুলে কোনো মতে ১শ’ রান পার করতে সক্ষম হয় সফরকারীরা। আইরিশদের নবম ব্যাটার হিসেবে ক্যাম্পারকেও সাজঘরের পথ দেখান হাসান। ৪টি চারের মারে ৪৮ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ক্যাম্ফার। আর শেষ ব্যাটার গ্রাহাম হুমকে ৩ রানে লেগ বিফোর আউট করে আয়ারল্যান্ডকে ১০১ রানে গুটিয়ে দিয়ে প্রথমবারের মতো ৫ উইকেট তুলে নেন হাসান। এটি বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন্ন দলীয় রান আইরিশদের। বল হাতে ইনিংসে ৮ দশমিক ১ ওভার বল করে ৩২ রানে ৫ উইকেট নেন হাসান। ৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ বা ততধিক উইকেট নিলেন ২৩ বছর বয়সী এই পেসার। টাইগারদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ১৩তম বোলার হিসেবে এই কৃতী গড়েন তিনি। ওয়ানডে সর্বাধিক পাঁচবার ৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৪ বার করে ৫ উইকেট নিয়েছেন আবদুর রাজ্জাক ও সাকিব আল হাসান। ওয়ানডে উইকেট শিকারে স্পিনারদের ছাড়িয়ে গেছেন পেসাররা। ৪০৯ ম্যাচে পেসারদের শিকার ১২৯৯ উইকেট। অন্যদিকে একই সমান ম্যাচে স্পিনারদের শিকার ১১৭৩ উইকেট।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নেদারল্যান্ডসের রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

টাইব্রেকারে কপাল পুড়ল জার্মানির, শেষ ষোলোতে প্যারাগুয়ে

মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল

দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ, প্রথম দল হিসেবে ইতিহাস গড়ে শেষ ষোলোতে কানাডা

চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, দেখে নিন, কে কার প্রতিপক্ষ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগ ক্ষমতাকে জনগণের সেবার সুযোগ হিসেবে দেখে: প্রধানমন্ত্রী
পরবর্তী সংবাদ রমজানে যেমন প্রস্তুতি মুসলিম বিশ্বের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?