By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ৮:১৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বৃষ্টির পর লিটন ঝড়
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > বৃষ্টির পর লিটন ঝড়
খেলা

বৃষ্টির পর লিটন ঝড়

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/৩০ at ৪:৪৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানো নিয়েই ছিল শঙ্কা! ম্যাচ শুরুর আগে দুই দফায় বৃষ্টির বাধা। শেষ পর্যন্ত ম্যাচ নির্ধারণ হয় ১৭ ওভারের। আর বৃষ্টি থামার পর সাগরিকা স্টেমিয়ামে ওঠে লিটন কুমার দাসের ব্যাটিং ঝড়। টসে হেরে ব্যাট করতে নেমে আইরিশ অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে পাওয়ার প্লে’র পাঁচ ওভারে ৭৩ রান তোলে বাংলাদেশ। এরপরই ১৮ বলে ফিফটি তুলে নেন লিটন। শুধু টি- টোয়েন্টি নয়, দেশের হয়ে যে কোনো ফরম্যাটে এটি দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। এর আগে রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন সাবেক এই ব্যাটার। গতকাল আরেক ওপেনার রনি তালুকদারও কম যাননি। দুজনের ওপেনিং জুটিতে আসে ১২৪ রান।

টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে এটাই বাংলাদেশ দলের সর্বোচ্চ সংগ্রহ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্টেডিয়ামে মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার ১০২ রানের জুটি গড়েন। এতদিন সেটাই ছিল টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনিং জুটিতে সর্বোচ্চ। শুধু তাই নয়, ২০ ওভারের ক্রিকেটে এটি যে কোনো উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল মিলে ১৩২ রানের সর্বোচ্চ জুটি করেছিলেন দ্বিতীয় উইকেটে ২০১২তে। গতকাল রনি অর্ধশতক মিস করেন। আর লিটন মিস করেন শতক। দারুণ খেলতে থাকা লিটন ব্যক্তিগত ৮৩ রানে বাজে শটে আউট হন। অফ স্টাম্পের বাইরের ওয়াইড বল তাড়া করে ব্যাটের খোঁচায় উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন। দেশের টি-টোয়েন্টি ক্রিকেটে এটি চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত। ১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ২০২ রানে ৩ উইকেট হারিয়ে। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে তাণ্ডব চালানো বাংলাদেশের ব্যাটাররা সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখেন। আগের ম্যাচে পাওয়ার প্লেতে দেশের সর্বোচ্চ ৮১ রান করেছিলেন লিটন ও রনি। গতকাল ৫ ওভারে করলেন চতুর্থ সর্বোচ্চ ৭৩ রান। ৪১ বলে ৮৩ রানের ইনিংসে লিটন হাঁকান ১০ চার ও ৩টি ছক্কা। অষ্টম ওভারের প্রথম বলে বাংলাদেশের রান ১০০ স্পর্শ করে। দশম ওভারের দ্বিতীয় বলে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। আয়ারল্যান্ডের লেগ স্পিনার বেন হোয়াইটের বলে লং-অনে মার্ক অ্যাডায়ারকে ক্যাচ দেন রনি। ৩টি চার ও দুই ছক্কায় ২৩ বলে ৪৪ রান করেন রনি। সিরিজের প্রথম ম্যাচে ৪৩ বলে ৯১ রানের সূচনা করেছিলেন লিটন-রনি। ১২তম ওভারের শেষ বলে থামেন লিটন। হোয়াইটের বলে উইকেটরক্ষক লরকান টাকারকে ক্যাচ দেন লিটন। টি-টোয়েন্টিতে এটিই তার সেরা ইনিংস। দলীয় ১৩৮ রানে লিটন ফেরার পর বাংলাদেশের রানের চাকা দ্রুত ঘুরিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে ২৯ বলে ৬১ রান তুলে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেন তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই ১৯ দশমিক ২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস তামিম ইকবালের। ওমানের বিপক্ষে ২০১৬তে ১০৩ রানের অপরপজিত ইনিংস খেলেছিলেন টাইগার ওপেনার। এই ফরম্যাটে এটি বাংলাদেশি কোনো ব্যাটারের একমাত্র সেঞ্চুরি। দ্বিতীয় সর্বোচ্চ ৮৮* রানের ইনিংসটিও তামিমের। ৮৪ রানের তৃতীয় সর্বোচ্চ ইনিংসটি এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। এরপর আরেকটি ৮৩ রানের ইনিংসের মালিক তামিম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২টি অর্ধশতক রয়েছে সাকিব আল হাসানের। তালিকায় তার পরেই রয়েছেন ১০ ফিফটির মালিক লিটন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ভিএফবি স্টুটগার্টকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ

বিশ্বকাপ ভেন্যুর সামনে ব্রাজিল কিংবদন্তির ৩১ ফুট উঁচু ভাস্কর্য

টেস্টে ঘরের মাঠে ইতিহাস গড়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

নেইমারকে রেখেই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশে ড্রাগন ডিপ্লোম্যাসি এবং…
পরবর্তী সংবাদ ভারতে ৫ মাসের মধ্যে করোনা সংক্রমণ সর্বোচ্চ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ মে ২৫, ২০২৬
কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?