By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | বিকাল ৩:২৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঈদে অচল বগি সচল করতে ব্যস্ত শ্রমিকরা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ঈদে অচল বগি সচল করতে ব্যস্ত শ্রমিকরা
আমাদের চট্টগ্রাম

ঈদে অচল বগি সচল করতে ব্যস্ত শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/০৬ at ১১:৪৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

ঈদে নাড়ির টানে ঘরমুখো অতিরিক্ত ৫০ হাজার যাত্রী পরিবহনে প্রস্তত হচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। এজন্য অতিরিক্ত বগি প্রস্তত করা হচ্ছে পাহাড়তলী রেলওয়ে কারখানায়।

নির্ধারিত সময়ে কোচ মেরামত সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন কারখানার শ্রমিক-কারিগর ও প্রকৌশলীরা। দিন-রাত সমানতালে কাজ করছেন তারা।

এর মধ্যে অর্ধেক কোচ এবং লোকোমোটিভ মেরামতের কাজ প্রায় শেষ। বাকিগুলো ১৬ এপ্রিলের মধ্যে মেরামত করে রেলওয়ের পরিবহন বিভাগকে বুঝিয়ে দিবে প্রকৌশল বিভাগ।

সরেজমিন দেখা যায়, পাহাড়তলী রেলওয়ে কারখানায় কর্মব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সেখানে মেরামত হচ্ছে নষ্ট ও অচল বগি। দম ফেলার ফুরসত নেই কারখানার শ্রমিকদের। জনবল কম থাকায় তিনজনের কাজ করছেন একজনে। কেউ ঠিক করছেন চাকা, আবার কেউ সিট, কেউ বগি রং করতে ব্যস্ত।

জানা গেছে, ঈদ উপলক্ষে পাহাড়তলীতে চলছে ৯০টি কোচ মেরামতের কাজ। মহাসড়কের অনেক জায়গায় দুর্ঘটনা, হয়রানি, যানজট এড়াতে এবং অতিরিক্ত ভাড়ার কারণে ট্রেন ভ্রমণে আগ্রহ সবার। ফলে ট্রেনমুখী অতিরিক্ত যাত্রী পরিবহন করতে ইতিমধ্যে ৪০টি কোচ রেলওয়ের পাহাড় ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। মেরামতের পর অবশিষ্ট কোচগুলো ঈদের আগে ১৬ এপ্রিলের মধ্যে হস্তান্তর সম্পন্ন হবে। এতে করে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভিন্ন গন্তব্যে ৫০ হাজার অতিরিক্ত যাত্রী পরিবহন করতে পারবে। কোচগুলো সচল করা প্রতিটি আন্তঃনগর ট্রেনে যুক্ত করে অধিক যাত্রী বহন এবং ৩টি স্পেশাল ট্রেন চালানো হবে। ঈদের ৫ দিন আগে থেকে একটানা ১২দিন চলবে বিশেষ এ ট্রেন সার্ভিস। এ সার্ভিসে অন্তর্ভুক্ত করা ৯০ কোচের মধ্যে এ যাবৎ ৪০ কোচ রেলওয়ে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। বাকি ৫০টির কাজ দ্রুত গতিতে চলছে।

রেলওয়েতে ঈদ উপলক্ষে সবচেয়ে বেশি যাত্রী হয় ঢাকা-চট্টগ্রাম রুটে। এই রুটের সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধুলী, তূর্ণা এক্সপ্রেস, মহানগর প্রভাতী এবং সোনার বাংলা এক্সপ্রেসে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এছাড়া চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস, সিলেট রুটের উদয়ন-পাহাড়িকা এক্সপ্রেস, ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেসসহ রেলওয়ে পূর্বাঞ্চলের একাধিক ট্রেনে বাকি কোচ সংযোজন করা হবে। বিশেষ ট্রেনের মধ্যে চট্টগ্রাম থেকে ৩ জোড়া বিশেষ ট্রেন দিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হবে। এরমধ্যে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর স্পেশাল-১ ও ৩ এবং চাঁদপুর- চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর স্পেশাল-২ ও ৪ চলবে। চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ স্পেশাল- ৭ ও ৮ চলবে। এই তিন জোড়া ট্রেন ছাড়াও এবার ঈদ উপলক্ষে সারাদেশে আরও ৬ জোড়া বিশেষ ট্রেনে যাত্রী পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে পাহাড়তলী কারখানায় ১৫টি (উপ-কারখানা) শপে মেরামত কাজ চলছে ৯০টি কোচের। এরমধ্যে ব্রডগেজ রেলপথের ৫৯টি এবং মিটার গেজ রেলপথের ৩১টি কোচ রয়েছে। এ জন্য দৈনিক নিয়মিত কাজের সঙ্গে অতিরিক্ত এক ঘণ্টা করে বেশি শ্রম দিচ্ছেন শ্রমিক-কারিগররা। এ ছাড়াও ঈদ উপলক্ষে কাজের চাপ থাকায় শুক্রবার ছুটির দিনেও কাজ চলছে কারখানায়। আর অতিরিক্ত কাজের জন্য শ্রমিক-কারিগরদের দেওয়া হচ্ছে ওভারটাইম।

পাহাড়তলী কারখানা সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় জনবল না থাকায় বেশি করে কোচ মেরামত সম্ভব হচ্ছে না। এ বিভাগে ১ হাজার ৮০০ জন শ্রমিক থাকার কথা। কিন্তু বর্তমানে কাজ করছেন ৬৫০ জন। জনবল সংকটের মধ্যেও শ্রমিক কারিগরদের অতিরিক্ত শ্রমে সর্বোচ্চ সংখ্যক কোচ মেরামত করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ১৫টি সপে কাজ চলছে সমানতালে।

পাহাড়তলী কারখানার কর্মব্যবস্থাপক সৈয়দ মো. আমীর উদ্দিন বলেন, ঈদের চাহিদা মোকাবিলায় স্বাভাবিক আউটরানের চেয়ে বেশি মেরামত কাজ চলছে পাহাড়তলী কারখানায়। জনবল সঙ্কট থাকার পরেও আমরা কাজ চালিয়ে নিচ্ছি। মেরামত কাজ প্রায় অর্ধেক শেষ হয়েছে। বাকি কাজ ১৬ এপ্রিলের মধ্যে শেষ করা হবে।

সব টিকিট এবার অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। অনলাইনে ৭ এপ্রিল মিলবে ১৭ এপ্রিলের টিকিট। একইভাবে ৮ এপ্রিল মিলবে ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল মিলবে ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল মিলবে ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিলে বিক্রি হবে ২১ এপ্রিলের টিকিট। চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে প্রতিদিন বিক্রি হবে ১০-১৪ হাজার টিকিট।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন

বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

ওয়ার্ল্ড ব্যাংক এবং হিট প্রজেক্টের প্রতিনিধি দলের সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময়

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ জুতার কারখানায় আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পরবর্তী সংবাদ চমেকে ছাত্র নির্যাতনের ঘটনায় আরও এক শিক্ষার্থী বহিষ্কার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হজে আসছে সহনীয় আবহাওয়ার দিন
অন্যান্য আবহাওয়া নির্বাচিত খবর/ লেখা মুক্ত জানালা-লেখা মে ৩, ২০২৬
তিনটি কাত‌ল মাছ বিক্রি হলো ১ লাখ ১৬ হাজার টাকায়‌
জনপথ প্রাণ-প্রকৃতি বাংলাদেশ রকমারি মে ৩, ২০২৬
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ৩, ২০২৬
হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪৩৭৭৩ জন বাংলাদেশী হজযাত্রী
জনপথ জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ লিড ২ মে ৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?