By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | সকাল ৭:৫৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ প্রথম আলোর রিপোর্টটি ছিল বাংলাদেশের প্রত্যেক মানুষের মনের কথা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > প্রথম আলোর রিপোর্টটি ছিল বাংলাদেশের প্রত্যেক মানুষের মনের কথা
আমাদের চট্টগ্রামরাজনীতি

প্রথম আলোর রিপোর্টটি ছিল বাংলাদেশের প্রত্যেক মানুষের মনের কথা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/০৭ at ১০:৩০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত কঠিন সময় পার করছে। এই সরকার সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে। কিছুদিন আগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে কারাগারে পাঠানো হয়। তার অপরাধ ছিলো, তিনি সংবাদে মানুষের পেটে ভাত নাই লিখেছেন। অথচ তার রিপোর্টটি বাংলাদেশের প্রত্যেক মানুষের কথা ছিল। শামসুজ্জামানের রিপোর্টের চেয়ে কঠিন ভাষা লিখেছে, সাউথ এশিয়ান ইকোনমিক ফোরাম নামে এক প্রতিবেদনে। তিনি শুক্রবার (৭ এপ্রিল) বিকালে কাজীর দেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ইকোনমিক ফোরামের প্রতিবেদনে বলা হয়, গত ৬ মাসে সারাদিনে এক বেলা খেতে পারেনি এমন লোক ২৮ শতাংশ বাংলাদেশে আছে। বাংলাদেশে বর্তমানে যেটি চলছে, এটিকে বলে দুর্ভিক্ষ। এরচেয়ে খারাপ কোনো দেশে হতে পারে না। সাংবাদিককে তুলে নিয়ে তারা প্রমাণ করেছে, তারা কতো কঠিন সময় পার করছে। সংবিধানের কথা বলে, তারা আরেকবার ভোট করার পাঁয়তারা করছে। সংবিধান কি? এই যে শামসুজ্জামানকে নিয়ে গেছেন সেটি কি সংবিধানের লঙ্ঘন নয়। এই যে মহিলাকে তুলে নিয়ে গেছেন, এটি কি সংবিধানের লঙ্ঘন নয়। ৩৫ লাখ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা। এটি কি সংবিধানের লঙ্ঘন নয়। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এইবার সংবিধানের কথা বলে পার পাওয়া যাবে না। আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। তিনি দলীয় নেতাকর্মী ও চট্টগ্রামবাসীকে সালাম ও ঈদের শুভেচ্ছা জানান। কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক আ ন ম খলিলুর রহমান (ভিপি ইব্রাহীম) এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড. রবিউল হাসান পলাশ এবং মো. আজম খানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। প্রধান বক্তার বক্তব্যে হাসান জাফির তুহিন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে। সরকারের ব্যর্থতা, লুটপাট, অব্যবস্থাপনা কারণে এমনিতেই জনগণ চরম দুর্ভোগে রয়েছে। এরমধ্যে দফায় দফায় সব পণ্যের দাম বাড়ানোয় মানুষের জীবনযাত্রার ওপর চাপ পড়ছে। দুর্নীতির ব্যয় মেটাতে জনগণের পকেট থেকে টাকা কেটে নিচ্ছে সরকার। সরকারের দুর্নীতির মাশুল দিতে হচ্ছে জনগণকে। গোলাম আকবর খোন্দকার বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে এসরকার ব্যর্থ হয়েছে। দেশ আজ খুনি লুটেরাদের স্বর্গভূমিতে পরিণত হয়েছে। মানুষের জীবন বিপন্ন। মানবাধিকার ভুলুন্ঠিত। ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। মাহবুবের রহমান শামীম বলেন, এসরকার দেশকে বসবাসে অযোগ্য করে ফেলেছে। বর্তমানে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। অবিলম্বে এই ভোটচুর সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ডা. শাহাদাত হোসেন বলেন, ঢাকায় যে রানা প্লাজা ধসে এক হাজার মানুষ নিহত হয়েছিল, সে ভবনের মালিক রানাকে সরকার জামিনে মুক্ত করে দিয়েছে। অথচ বিএনপির নিরহ নেতাকর্মীদেরকে বিনা অপরাধে জেলে বন্দি করে রেখেছে। আওয়ামীলীগ এখন সেই সন্ত্রাসীদের দিয়ে আরেকটি ভোটারবিহীন নির্বাচন করার পায়তারা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ এসব কোনদিন মেনে নিবে না। আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান জন‌বি‌চ্ছিন্ন সরকার জনগ‌নের কথা চিন্তা কর‌ছে না। দে‌শের জনগ‌নের উপর জুলুম নির্যাতন ক‌রে তারা লুটপাটের অর্থ ‌বি‌দে‌শে পাচার কর‌ছে। জনগন‌কে মামলা হামলা ও ভয় দে‌খি‌য়ে সবকিছু অনায়াসে করে যা‌চ্ছে। শহিদুল ইসলাম বাবুল বলেন, আওয়ামীলীগ লুটপাট করে দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে মেগা প্রজেক্টের নামে মেগা দূর্নীতি করেছে। আওয়ামী লীগের লুটপাট দূর্নীতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠেছে। এই দূর্ভিক্ষ মোকাবেলা না করে আওয়ামী লীগ লুটপাট আর অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য বিএনপিকে দমানোর কাজে ব্যস্ত হয়ে আছে। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, এস এম সাইফুল আলম, উত্তর জেলার যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, দক্ষিণ জেলা বিএনপির এনামুল হক এনাম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, আবদুল মান্নান, উত্তর জেলার যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, কাজী সালাউদ্দিন, নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম মহানগর কৃষকদলের আহ্বায়ক মো. আলমগীর, উত্তর জেলার আহবায়ক বদিউল আলম বদরুল, দক্ষিণ জেলার আহবায়ক মহসিন চৌধুরী রানা, সদস্য সচিব আবদুর রশিদ দৌলতী সহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

বাকলিয়া থানার পলাশ হত্যা: ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শুভ জন্মদিন ওয়াহিদ মালেক
পরবর্তী সংবাদ দেশ রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?