শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার পূর্বপাশে ইসলামিয়া নতুন পাড়া গ্রামে। জানা যায়, চট্টগ্রাম-থ (১৪-২৭৭৩) নামের সিরিয়ালের গাড়ীটি ভাড়ায় চালাতেন ওই এলাকার মো: ইউসুফ এর ছেলে মো: রিপন। এবিষয়ে গাড়ী চালক রিপন বলেন, গতরাতে গাড়িতে গ্যাস নিয়ে রাত ১.৪০ মিনিটে বাড়িতে আসি। রাতে ঘুমিয়ে পড়ি, সকাল ৬টার দিকে উঠে দেখি গাড়ি নেই। সকালে এসএসসি পরিক্ষার্থীদের ভাড়া ছিলো। মূলত সেই কারণে তিনি গাড়িটি গ্যারেজে না রেখে বাড়িতে রেখে ছিলেন। এবিষয়ে গাড়ির মালিক মো: মমতাজ জানান, গাড়িটি তাকে আমি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতে দিয়েছিলাম। গাড়ি দেওয়ার সময় তাকে সর্তসাপক্ষে দিয়ে ছিলাম। গাড়ির নিরাপত্তার জন্য গ্যারেজ ভাড়া করে দেওয়া হয়। গ্যারেজ হতে তার বাড়ির দূরত্ব ৫মিনিটের। সেই গাড়ি গ্যারেজে না রেখে তার বাড়িতে রেখেছেন। তাকে আমি বলেছিলাম গ্যারেজে তাকা অবস্থায় গাড়ির কোনো সমস্যা হলে তার দায় আমি বহন করবো। কিন্তু সেই গাড়ি গ্যারেজে না রেখে বাড়িতে নিয়ে রাখেন। গাড়ির সম্পূর্ণ দায়বদ্ধতা তাকেই বহন করতে হবে। তিনি আরো জানান, গাড়ি চালক রিপনের সাথে কিছু বখাটে ছেলেদের সাথে যোগাযোগ ছিলো। তাকে বার বার নিষেধ করার পরও তাদের সাথে যোগাযোগ রাখতেন। তার ধারণা গাড়িটি তাদের মধ্যে কেউ এমন ঘটনা ঘটিয়েছেন। বর্তমানে গাড়িটির বাজার মূল্য প্রায় সাড়ে ৩লক্ষ টাকা। তিনি জানান গাড়িটির খবর কেউ দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করবেন বলে জানান। এবিষয়ে রাউজান থানায় একটি অভিযোগ দিয়েছেন রিপন। ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মো: আলমগীর মেম্বার জানান, গাড়ী চালক রিপন গ্যারেজে নাকি গাড়ী না রেখে বাড়িতে রেখে ছিলেন সেখান থেকে গাড়িটি চুরি হয় বলে জানতে পারি। গাড়ী চুরির বিষয়টি জেনে আমি থানায় অভিযোগ দিতে বলেছি।
রাউজানের কদলপুরে গভীর রাতে সিএনজি অটোরিকশা চুরি
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


