By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সকাল ৭:০১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রানি এলিজাবেথকে হত্যার চক্রান্ত ফাঁস করল এফবিআই
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > রানি এলিজাবেথকে হত্যার চক্রান্ত ফাঁস করল এফবিআই
বিদেশলিড

রানি এলিজাবেথকে হত্যার চক্রান্ত ফাঁস করল এফবিআই

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/২৭ at ১২:০৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে যুক্তরাষ্ট্রে হত্যার পরিকল্পনা করা হয়েছিলো বলে বিস্ফোরক এক তথ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
১৯৮৩ সালে যুক্তরাষ্ট্র সফরে যান রানি দ্বিতীয় এলিজাবেথ। ওই সফরে তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল বলে উঠে এসেছে এফবিআইয়ের প্রকাশ করা নতুন কিছু নথিপত্রে।

১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সফর ছিল ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপের। এর ঠিক এক মাস আগে সানফ্রান্সিসকোর এক ব্যক্তি এক পুলিশ কর্মকর্তাকে ফোন করে রানিকে হত্যার পরিকল্পনার কথা জানান।

ওই ব্যক্তির দাবি, রানির রাজ্য উত্তর আয়ারল্যান্ডে পুলিশের ছোঁড়া রাবার বুলেটে তার মেয়ের মৃত্যু হয়। এর প্রতিশোধ নিতেই রানিকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছেন তিনি। এমনকি কীভাবে হত্যা করবেন সে সম্পর্কেও বলেছিলেন পরিকল্পনাকারী।

হুমকির কথা জানতে পেরে বিষয়টি এফবিআইকে অবহিত করেন ওই পুলিশ কর্মকর্তা। এরপর গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

সম্প্রতি, তথ্য অধিকার আইনের অধীনে মার্কিন গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো রানির যুক্তরাষ্ট্র সফর সম্পর্কিত কিছু তথ্য চেয়ে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (২৩ মে) এফবিআইয়ের ওয়েবসাইট ‘ভল্ট’-এ রানিকে নিয়ে ১০৩ পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়। এসব নথিতে এমন বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে।

নথিতে বলা হয়, রানি যুক্তরাষ্ট্রে আসার পর যখন তাকে বহনকারী রাজ প্রমোদতরি গোল্ডেন গেইট ব্রিজের নিচ দিয়ে যাবে ঠিক সেময় প্রমোদতরির ওপর কিছু ছোঁড়ার অথবা রানি যখন ইয়োসমিতে জাতীয় পার্কে যাবেন তখন তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন ওই ব্যক্তি।

তবে, আগেভাগে সবকিছু জেনে ফেলায় গোল্ডেন গেইট ব্রিজের নিচে রানির প্রমোদতরি যাওয়ার সময় সেখানে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে ইয়োসমি জাতীয় পার্কে কি ধরনের ব্যবস্থা নেয়া হয়েছিল এবং কাউকে গ্রেফতার করা হয়েছিলো কিনা সে বিষয়ে নথিতে উল্লেখ নেই।

১৯৮৩ সালে রানির যুক্তরাষ্ট্র সফরের সময় উত্তর আয়ারল্যান্ডে সমস্যা চলছিল। আইরিস রিপাবলিকান আর্মি নামের একটি সংগঠন ওই সময় ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের হত্যার ছক কষেছিল বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। গত বছর সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা’, দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

হজের পবিত্র ভূমিতে যুদ্ধবিচ্ছিন্ন দুই সিরীয় ভাইয়ের আবেগঘন পুনর্মিলন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লুলা
পরবর্তী সংবাদ বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মানুষের পাশে থাকাই শহীদ জিয়ার আদর্শের প্রকৃত অনুসরণ
আমাদের চট্টগ্রাম মে ৩০, ২০২৬
ফটিকছড়িতে পৃথক ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু
শহর থেকে দূরে মে ৩০, ২০২৬
মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: কৃষিমন্ত্রী
বাংলাদেশ মে ৩০, ২০২৬
শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বাংলাদেশ মে ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?