By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বর্ষাকাল | দুপুর ১:৪৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে ভালই ভালই কেটে পড়েন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে ভালই ভালই কেটে পড়েন
রাজনীতি

নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে ভালই ভালই কেটে পড়েন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৬/০৬ at ১২:২৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সভায় মাহবুবের রহমান শামীম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আগামী নির্বাচন সামনে রেখে সরকার ভয়াবহ পরিকল্পনা করছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে ব্যবহার করছে। রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতা আঁকড়ে ধরে আছে। প্রতিপক্ষকে ঘায়েল করতে নোংরা ষড়যন্ত্র করছে। মামলা মোকদ্দমার মাধ্যমে বিরোধী দলের নেতাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এসব করে আন্দোলন বন্ধ করা যাবে না। এখনো সময় আছে, এই সব ষড়যন্ত্র বাদ দিয়ে অত্যাচারের পথ থেকে সরে এসে সোজা পথ ধরেন। একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ভালই ভালই কেটে পড়েন।

তিনি রবিবার (৪ জুন) বিকালে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য অ্যাড. কবির চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম, জেলা বিএনপি’র সদস্য মোজাফফর আহমেদ চৌধুরী টিপুসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটিতে এনামুল হক এনাম সি.যুগ্ম আহবায়ক হিসাবে সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। তাছাড়া জেলা বিএনপির সদস্য রাজনৈতিক মিথ্যা মামলায় কারাবন্দি জামাল হোসেনসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবী করা হয়।

এসময় মাহবুবের রহমান শামীম বলেন, এই দেশে একটা গণতান্ত্রিক নির্বাচন হওয়ার সুযোগ, বিরোধী দলের রাজনীতি করার, জনগণের ভোট দেওয়ার অধিকার, সাংবাদিকদের লেখার অধিকার কোথাও নেই। তাই আমরা পরিষ্কার করে বলতে চাই, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার যে আন্দোলন শুরু হয়েছে, ফ্যাসিবাদকে পরাজিত করার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে কোনো মামলা মোকদ্দমা, সাজা দিয়ে বন্ধ করা যাবে না। জনগণ জেগে উঠেছে এবং জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরে যেতে হবে। খুব পরিষ্কার করে বলতে চাই, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে এই দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ভয় ত্রাস সৃষ্টি করে নির্বাচনী বৈতরণি পার হওয়ার চেষ্টা জনগণ এবার রুখে দেবে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র আজ নির্বাসনে। বিচার ব্যবস্থাও ধ্বংস করেছে আওয়ামীলীগ। আওয়ামী এই দুঃশাস‌ন থে‌কে মু‌ক্তি পে‌তে সবাইকে এ‌গি‌য়ে আস‌তে হ‌বে। আগামী ১১ জুন চট্টগ্রামে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশকে সফল করতে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। এই স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সি. যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  ইদ্রিস মিয়া চেয়ারম্যান, অ্যাড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, মোশারফ হোসেন, নূরুল আনোয়ার, অ্যাড. এস এম ফোরকান, বদরুল খায়ের চৌধুরী, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, এস এম মামুন মিয়া, কামরুল ইসলাম হোসাইনী, নাজমুল মোস্তফা আমিন, অ্যাড. নূরুল ইসলাম, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, আবুল কালাম আবু, সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু মো. নিপার, অ্যাড. ফৌজুল আমিন চৌধুরী, খোরশেদ আলম, নূরুল ইসলাম সওদাগর, ভিপি মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হুমায়ুন কবির আনসার, আমিনুর রহমান চৌধুরী, হাজী মো. রফিক, নবাব মিয়া, ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, অধ্যাপক এহসানুল মাওলা, নূরুল কবির, মঈনুল আলম ছোটন, জিয়া উদ্দিন আশফাক, সাজ্জাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, অ্যাড. কাশেম চৌধুরী, মো. জসিম উদ্দিন, এস এম সলিম উদ্দিন খোকন চৌধুরী, চন্দ্র গুপ্ত বড়ুয়া প্রমূখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : জামায়াতে আমীর শফিকুর রহমান

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ক্ষুদ্র ব্যবসায়ীদের পথের ফকির বানানোর বাজেট: সংসদে আখতার হোসেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

‘নবাব সিরাজ-উদ-দ্দৌল্লার হত্যার মধ্যদিয়ে বাংলার স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম মহানগর কার্যালয় উদ্বোধন
পরবর্তী সংবাদ আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মহাকাশে কোরআন তিলাওয়াত করা প্রথম আফগান নভোচারী মোমান্ড আর নেই
দেশে দেশে বিদেশ জুন ২৬, ২০২৬
আসছে মাদক প্রতিরোধে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ২৬, ২০২৬
বাঁশখালীতে ইয়াবা নিয়ে পালানোর সময় সড়ক দুর্ঘটনা, চিকিৎসাধীন অপর যুবকেরও মৃত্যু
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৬, ২০২৬
সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : জামায়াতে আমীর শফিকুর রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ জুন ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?