By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | বসন্তকাল | রাত ১২:৪৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ফাঁকা নগরী, অতিরিক্ত নিরাপত্তা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ফাঁকা নগরী, অতিরিক্ত নিরাপত্তা
আমাদের চট্টগ্রাম

ফাঁকা নগরী, অতিরিক্ত নিরাপত্তা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৬/২৯ at ৪:১০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি গেছেন অনেকে। খালি বাসা-বাড়িতে ঝুলছে তালা।

নগরী থেকে ১৫ থেকে ২০ লাখ মানুষ ঈদ উপলক্ষে শহর ছেড়েছেন। অনেকটা ফাঁকা নগরী।
এই সময়টাতে বাড়ে চোর ও গ্রিল কাটা পার্টির অপতৎপরতা।
এ অবস্থায় ঈদে নগরীর নিরাপত্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর প্রায় দুই হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। আবাসিক এলাকাগুলোতে চলছে টহল। বাসা-বাড়ি ছাড়াও দোকানপাট, অফিস, কল-কারখানা ও বিনোদন কেন্দ্রের সার্বিক নিরাপত্তা দেখভাল করছে পুলিশ।

সিএমপির বিভিন্ন থানার কর্মকর্তারা জানান, প্রতিটি থানা এলাকায় নিয়মিত টিমের পাশাপাশি অতিরিক্ত টিম রয়েছে। মোবাইল টিম, ফুট পেট্রল, মোটরসাইকেল পেট্রলের সংখ্যাও বাড়ানো হয়েছে। ঈদের ছুটিতে তারা দায়িত্ব পালন করছেন।

নগরীর ঈদ জামাতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অন্যান্য ঈদ জামাতে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। জানা গেছে, বাড়তি নিরাপত্তায় মাঠে রয়েছে ডিবি, সিআইডি, পিবিআই, র‌্যাব এবং এপিবিএনের সদস্যরা।

সিএমপির পক্ষ থেকে চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালাতে নিরুৎসাহিত করা, অপরিচিত ব্যক্তির দেওয়া কোন কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকা, অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং টিকিট কালোবাজারীদের কাছ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা জানান, ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছে। ঈদের ছুটির কারণে নগরী ফাঁকা পেয়ে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারীরা যাতে বেপরোয়া হয়ে উঠতে না পারে সেজন্য বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সড়কে নিরাপত্তায় হাইওয়ে পুলিশ

ঈদে মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ রাখতে তৎপর হাইওয়ে পুলিশ। কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল ও চাঁদাবাজিমুক্ত মহাসড়ক নিশ্চিত করতেও কঠোর অবস্থানে ছিল হাইওয়ে পুলিশ। এছাড়া নির্বিঘ্নে গাড়ি চলাচল, যাত্রীর নিরাপত্তা এবং মানুষের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে কাজ করছে পুলিশের এই স্বতন্ত্র ইউনিট।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে কোথাও কোনো সংগঠন বা কোনো চক্রকে চাঁদাবাজি করতে দেওয়া হচ্ছে না। কারো বিরুদ্ধে পশুবাহী যানবাহনে চাঁদাবাজির তথ্য পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিশ্চিত করতে রিজিয়নের ২২টি থানা/ফাঁড়ির ২ পালায় ৬৬টি পেট্রল টিমের পাশাপাশি কোনো ইমার্জেন্সি সামাল দিতে ৩০টি কুইক রেসপন্স টিম রাস্তায় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে। যে কোনো ধরনের দুর্ঘটনা বা প্রতিবন্ধকতা দূর করতে ৫টি সরকারি ও ১২টি বেসরকারি রেকার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় হতাহতের সেবার জন্য পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স রয়েছে। মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো যানবাহন না থামানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ২টি গোয়েন্দা টিম কাজ করছে।

‘একটি পূর্ণাঙ্গ কন্ট্রোল রুমের পাশাপাশি থাকছে ৫টি সাব-কন্ট্রোল রুম। রিজিয়নের ৮২১ কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চাঁদাবাজি বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে হাইওয়ে পুলিশ। রাত্রিকালীন যানবাহনে ডাকাতি রোধে ও যাত্রীদের নিরাপত্তায় হাইওয়ে পুলিশের সদস্য ছাড়াও বিশেষ ইউনিফর্মে থাকছে হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের ১০০ প্রশিক্ষিত সদস্য। মহাসড়কগুলোতে স্পিড গান ব্যবহার করা হচ্ছে। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ বিশেষ নজর রাখছে’।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রামসহ সারাদেশে আজও বজ্রসহ বৃষ্টি হতে পারে

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে: আবু সুফিয়ান এম.পি

মানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য : মাহবুবের রহমান শামীম

সমুদ্র পথে জ্বালানীবাহী জাহাজসমূহের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
পরবর্তী সংবাদ বহু চামড়া অবিক্রিত, যেগুলো বিক্রি হয়েছে তা নামমাত্র মূল্যে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মার্চ ১৪, ২০২৬
গ্লোবাল সিটিজেন স্কুল এন্ড কলেজ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ শিক্ষা মার্চ ১৪, ২০২৬
বিভেদ ভূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান
জনপথ গণ মাধ্যম জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মার্চ ১৪, ২০২৬
ঈদগাঁওয়ে সাধারণ শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মার্চ ১৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?